ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক সৌন্দর্য সবসময় অসাধারণ থাকে। কারণ প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তবে এক সময় একরকম থাকেই প্রাকৃতিক সৌন্দর্য। আর বিশেষ করে গাছপালা থাকলে তখন পরিবেশ একরকম থাকে। আর রাস্তাঘাট থাকতে তখন ওই জায়গার পরিবেশ অন্যরকম থাকে। কিছুদিন আগে আমি ফেনী যাওয়ার সময় গাড়ি থেকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে সূর্যের ফটোগ্রাফি। সূর্যমামা গাছের মাছ দিয়ে মনে হচ্ছে লুকিয়ে আছে। তবে এখন শীতকাল তাই সূর্যের তাপ খুব কম। আর বিকেল বেলা আমাদের এদিকে অনেকে বাইরে বসে থাকে সূর্যের রোদের মধ্যে। কিছুদিন আগে যখন আমি আমাদের বাড়িতে বসে রইলাম তখন গাছের ডালের মাঝখানের সূর্যটি দেখে বেশ ভালো লাগলো। তখন আমি সাথে সাথে এই সূর্যর ফটোগ্রাফি করেছিলাম। আর বিকেল বেলার কারণে সূর্যের রং একটু গাঢ় ছিল। তাই আজকে এই সূর্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আশা করি ফটোগ্রাফিটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে রঙ্গন ফুলের উপর বসে থাকা প্রজাপতির ফটোগ্রাফি। তবে ফুলের উপর প্রজাপতি বসে থাকে তখন দেখতে বেশ ভালো লাগে। তবে রঙ্গন ফুল এমনিতে আমার খুব প্রিয়। আর প্রজাপতি বিভিন্ন রকম বিভিন্ন কালার আছে। আর শীতকাল আসলে ফুলের উপর সবসময় কম বেশি প্রজাপতি দেখা যায়। কিছুদিন আগে আমি একটি জায়গায় ঘুরতে গেলাম তখন প্রজাপতি দেখি রঙ্গন ফুলের উপর বসে রইল। তখন আমি সাথে সাথে এই প্রজাপতির ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই রঙ্গন ফুল ও প্রজাপতির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে বড়ই পাতার কুচি আগার ফটোগ্রাফি। তবে ছোট বড় গাছের পাতাগুলো দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে সবুজ দেখা যায়। এবং বড়ই পাতার ডালের মধ্যে আবার কাটাও থাকে। তবে যখন বড়ই পাতার ডালে ফুল আসে তার আগে গাছগুলো দেখতে সতেজ লাগে। আর পাতাগুলো ওই সময় একটু সবুজ বেশি থাকে। কিছুদিন আগে আমি আমাদের বাড়িতে ছিলাম তখন দেখি আমাদের বাসার সামনে বড় গাছের ডালটি। যদিও গাছটি এখনো ছোট তাই বড়ই কাছে ডাল দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম বড়ই পাতার ডালের।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখতে বেশ ভালো লাগলো। এই বন্য ফুলটি সবুজ পাতার মধ্যে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। গ্রাম অঞ্চলে এসব বন্য গাছ গুলো খুব দেখা যায়। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে নদীর ধারে ঘুরতে গেলাম। তখন দেখি এই বন্যফুল গাছটি। তখন ফুলগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আর শীতকালে যখন যে কোন গাছের মধ্যে ফুল ফুটে দেখতে বেশ ভালই লাগে। এবং ওই সময় আমি এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে আমাদের খুব পছন্দের প্রিয় একটি ফুল। এই ফুল কমবেশি সবার অনেকর প্রিয়। এই ফুলের নাম হচ্ছে নয়ন তারা ফুল। নয়ন তারা ফুলগুলো ছোট দেখতে বেশ ভালো লাগে। এই ফুলগুলো তবে বিভিন্ন কালার আছে। তবে নয়নতারা ফুল গাছের মধ্যে যখন ফুল ফোটে দেখতে বেশ ভালো লাগে। কারণ একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করে ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আকাশের ফটোগ্রাফি এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আকাশের ফটোগ্রাফি টা আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগলো ধন্যবাদ
https://x.com/bdwomen2/status/1887088854475341873?t=bta4KKGPJQkI21C7Tw-xJQ&s=19
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। গাছের ফাঁকে সূর্যটা দেখতে খুবই মনোরম লাগছে। তার পাশাপাশি বন্যফুলটাকেউ দেখতে খুব সুন্দর লাগছে। নয়নতারাগুলো তো একসাথে ফুটার কারণে আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
পরবর্তীতে আরো কিছু সুন্দর ফটোগ্রাফি এভাবেই শেয়ার করার চেষ্টা করব
খুবই সুন্দর হয়েছে আপনার তোলা প্রতিটা রেনডম ফটোগ্রাফি। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে দেখতে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে সব সময় ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। সত্যি এগুলো দেখে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম।
আপনার সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে আমি অনেক বেশি উৎসাহিত পাই ফটোগ্রাফি করার জন্য
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। সত্যি আপনার ফটোগ্রাফিগুলো ক্যাপচার করার দক্ষতা অনেক বেশি। সূর্যাস্তের দৃশ্যটা আমার অনেক ভালো লেগেছে। তাছাড়াও নয়ন তারা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর করে ক্যাপচার করে ফটোগ্রাফি গুলো আমাদেরকে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ফটোগ্রাফি করতে গেলে ধৈর্য ধরে করতে হয়
আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ হয়েছে। প্রাকৃতিক দৃশ্য এবং রঙ্গন ফুলের উপর প্রজাপতির ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি সুন্দর মন্তব্য করার জন্য
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। আপনার ধারণ করার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলো। ফুলের উপর প্রজাপতি বসে আছে দেখতে অসম্ভব ভালো লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আপনার আপনার মন্তব্য গুলো সব সময় পড়তে অনেক বেশি ভালো লাগে
জাস্ট ওয়াও, একেবারে হৃদয় শীতল করা ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি গুলি এতটাই সুন্দর হয়েছে যে ফোনের ওয়ালপেপার এ সেট করা যাবে। তবে প্রাকৃতিক দৃশ্য এবং সূর্যের ফটোগ্রাফি এই দুটি আমার চোখ কে ছানাবড়া করে দিয়েছে। মোটকথা আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তাই খুব করে চাচ্ছি আগামীতে পুনরায় আমাদের মাঝে এরকম ফটোগ্রাফি নিয়ে হাজির হবেন।
চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য
প্রাকৃতিক পরিবেশ থেকে ভিন্ন ভিন্ন ধরনের দৃশ্য ক্যামেরাবন্দি করলে অনেক ভালো লাগে। আপনার পোস্টের মাঝে ভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পেয়েছি আমি। এমন ভিন্নতা আমি অনেক অনেক পছন্দ করি। সবকিছুর মধ্যে নয়নতারা ফুলটা আমার কাছে বেশি ভালো লেগেছে আপু।
প্রত্যেকটি ফটোগ্রাফি ধৈর্য ধরে করলে সেই ফটোগ্রাফি গুলো খুব সুন্দর দেখায়
রেনডম ফটোগ্রাফি গুলো সব সময় আমি অনেক পছন্দ করি। আপনি সব সময় আপনার ফটোগ্রাফির অনেক দক্ষতা দিয়ে চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেন। আর আমিও আপনার প্রতি সপ্তাহের মত করে আজও আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে দেখে অনেক খুশি হলাম