(এসো নিজে করি) আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে একটি প্রাকৃতিক পরিবেশের পেইন্টিং করার চেষ্টা করলাম। মাঝেমধ্যে এরকম পেইন্টিং গুলো করতে বেশ ভালই লাগে। কারণ এই ধরনের পেইন্টিং গুলো করতে গেলে বেশ অনেক ধৈর্য নিয়ে করতে হয়। তাছাড়া আপনারা অনেকেই জানেন আমার কাছে এই ধরনের পেইন্টিং করতে বেশ ভালো লাগে। বিশেষ করে কুঁড়েঘর এবং গাছটা রং করতে বেশ ভালো লেগেছে। তাছাড়া এখন আমি প্রায় সুন্দর সুন্দর পেইন্টিং করার চেষ্টা করি। কারণ আমার কাছে এই পেইন্টিং করতে বেশ ভালো লাগে। আমি প্রায় আগে থেকেই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু করে উপহার দেওয়ার জন্য। আজকেও সুন্দরভাবে একটি পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার করা আজকের এই পেইন্টিং আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240405_184919.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230917_185836.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর খাতার মাঝখানে লাগিয়ে উপরে আকাশটাকে নীল রং করে নিয়ে নিলাম।

IMG_20240405_184550.jpg

ধাপ - ২ :

তারপর আকাশের নিচে অংশে লাল এবং বিভিন্ন কালার দিয়ে দুটি কুঁড়েঘর সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240405_184605.jpg

ধাপ - ৩ :

তারপর ঘরের চারপাশে সবুজ রং দিয়ে ঘরের পিছনের এবং সামনের অংশটাকে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240405_184619.jpg

ধাপ - ৪ :

তারপর এক পাশে একটি নদীর মত করে হালকা নীল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240405_184656.jpg

ধাপ - ৫ :

তারপর কুড়ে ঘরের একপাশে একটি গাছ সবুজ এবং হলুদ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240405_184725.jpg

ধাপ - ৬ :

তারপর খোলা আকাশের মধ্যে কালো রং দিয়ে কিছু পাখি এবং ঘরের সামনে কিছু ফুল গাছ রং করে নিয়ে নিলাম।

IMG_20240405_184740.jpg

শেষ ধাপ :

এভাবে সুন্দর একটি পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240405_184919.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনার পেইন্টিং গুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই দক্ষতা সাথে পেইন্টিং গুলো করেন। আর প্রকৃতির এই দৃশ্যটি খুবই সুন্দর ভাবে পোস্টার রং দিয়ে ফুটিয়ে তুলেছেন, দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমার পেইন্টিং আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

আপু, পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি অসাধারণ হয়েছে। সবুজ শ্যামল ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে ছোট্ট দুটি কুঁড়েঘর, সেই সাথে নীল আকাশে পাখিদের বিচরণ খুব সুন্দরভাবে আকর্ষণীয় করে ফুটিয়ে তুলেছেন আপু। যা দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

বাহ অনেক সুন্দর আর দেখার মতো পেইন্টিং আর্ট ৷ জাষ্ট গ্রামের রপ সৌন্দর্য কে তুলে ধরেছেন সেটা বেশ চমৎকার করে তুলে ধরেছেন ৷ আপনার বিগত আর্ট পোষ্ট গুলো ও অসাধারণ ছিল ৷ ঠিক আজকেও একটি অসাধারণ আর্ট পোষ্ট শেয়ার করলেন ৷
অসংখ্য ধন্যবাদ আপু পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আর্ট শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন আর. সামনে আরও সুন্দর সুন্দর আর্ট শেয়ার করবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 years ago 

আমার কাছে এই ধরনের পেইন্টিং করতে বেশ ভালো লাগে আপনার ভালো লেগেছে আরো খুশি হলাম

 2 years ago 

পোস্টার রং দিয়ে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু ।আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম কুঁড়েঘর এবং গাছটির রং করতে আপনার অনেক ভালো লেগেছে ‌ধন্যবাদ আপু এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন এই ধরনের পেইন্টিং গুলো করতে কিন্তু বেশ ভালো লাগে আমার নিজের কাছেও

 2 years ago 

আসলে ছবি আঁকা দেখলে আমার শৈশব কালের কথা মনে পড়ে যায়। কারণ ছোটবেলাতে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকতাম। কিন্তু বর্তমান সময়ে কাজের চাপে এইসব ছবি আর আঁকা হয় না। আসলে তবুও মাঝে মাঝে চেষ্টা করি একটু ছবি আঁকার। আপনার আজকের ছবিটি অনেক সুন্দর হয়েছে। এছাড়াও ছবি আঁকার প্রতিটা পদ্ধতি অনেক সুস্পষ্ট ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমারও ছোটবেলা থেকেই এরকম ছবিগুলোতে বেশ ভালো লাগে

 2 years ago 

অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন আপু। আপনার তৈরি করা আর্ট পোস্ট গুলো বেশ ভালই লাগে। আজকের পোস্ট টাও দারুণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা আর্ট দেখে খুব সহজেই শিখে নেওয়া যাবে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

এত সুন্দর পেইন্টিং করতে গেলে তো একটু সময় লাগবেই আপু। পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের এই পেইন্টিংটা কিন্তু অসাধারণ হয়েছে।বেশ ভালো লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পোস্টার রং দিয়ে চেষ্টা করেছি সুন্দর পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ডাই সপ্তাহ উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি অম্কন করেছেন। আসলে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য সকলের কাছেই অনেক বেশি প্রিয়। আপনি খুবই সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য আর্ট করার চেষ্টা করেছেন। আপনার আর্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার আর্টে বট গাছের সাথে একটি বাড়ি, এটা আসলেই একটি গ্ৰামীণ দৃশ্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপনাদের মাঝে আমার করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনি যে চমৎকার ছবি অংকন করতে পারেন এটা কিন্তু আমি পূর্বে অবগত রয়েছি। আর আজকে কিন্তু আমাদের মাঝে অসাধারণ এক দৃশ্য অংকন করে দেখিয়েছেন আপনি। আপনার সুন্দর এই চিত্র অংকন দেখে আমার অনেক ভালো লেগেছে। আশা করব এভাবে প্রাকৃতিক পরিবেশের সুন্দর চিত্র আমাদের মাঝে উপস্থাপন করবেন খুব সহজেই আর্ট করে।

 2 years ago 

আশা করি পরবর্তীতে আরো সুন্দর কিছু পেইন্টিং আপনাদেরকে উপহার দিতে পারব ধন্যবাদ মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38