(এসো নিজে করি)আর্ট :- বক্সের উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। আজকে আবারো আপনাদের মাঝে একটি বক্সের উপরে পেইন্টিং নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই দেখেছিলেন এই বক্সে চারপাশে আমি আগেও কিছু পেইন্টিং করেছিলাম। আজকে শুধু এক পাশ খালি থাকার কারণে সেই জায়গার মধ্যেও পেইন্টিং করে ফেললাম। সত্যি বলতে পুরো বক্সের চারপাশে পেইন্টিং করার কারণে দেখতে কিন্তু দারুণ লেগেছে। এ ধরনের সুন্দর প্রাকৃতিক পরিবেশে পেইন্টিং গুলো আমরা যে কোন জিনিসের উপরে করলে সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে।

এটা বক্স হবার কারণে হাত উপরে রেখে পেইন্টিং টা করতে একটু বেশি কষ্ট হয়েছিল। তাও আমি নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে পুরো পেইন্টিং শেষ করার চেষ্টা করলাম। আমরা যদি এইরকম কোন বক্সের চারিপাশে সুন্দর পেইন্টিং করে কাউকে উপহার দিই তাহলে কিন্তু সে ভীষণ খুশি হবে। বিশেষ করে এই বক্সের চারপাশে আমি দারুণ দারুণ পেইন্টিং করেছিলাম। আর আমি এই বক্সটি আমার মেজ বোন সোনিয়া আপুর জন্মদিনে তাকে গিফট দিয়েছিলাম। আমার বোনও এই বক্সটি পেয়ে খুব খুশি হয়েছিল। আসলে বক্সটি তাদের ঘরে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। যাইহোক আমার কাছে কিন্তু এরকম পেইন্টিং করতে বেশ ভালো লাগে। আমি প্রায় চেষ্টা করি যতই সময় লাগুক না কেন সুন্দরভাবে পেইন্টিংটি ফুটিয়ে তোলার জন্য। তাই আজকেও আবারও সেই বক্সের উপরে আঁকা শেষ পেইন্টিংটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার এই পেইন্টিং আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG-20240407-WA0003.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230917_185836.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বক্স নিয়ে নিলাম। তারপর বক্সের একপাশে পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের স্কেচ এঁকে নিলাম।

IMG_20240407_101135.jpg

ধাপ - ২ :

তারপর উপরে আকাশটাকে হলুদ এবং হালকা কমলা কালার রং দিয়ে সুন্দরভাবে পুরোটা রং করে নিয়ে নিলাম।

IMG_20240407_101147.jpg

ধাপ - ৩ :

তারপর আকাশের নিচে ঘরের পাশে জায়গাগুলোকে সবুজ এবং হলুদ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240407_101240.jpg

ধাপ - ৪ :

তারপর নিচের জমির পাশে একটি রাস্তা কফি কালার এবং সাধারণ দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240407_101303.jpg

ধাপ - ৫ :

তারপর লাল রঙ এবং হালকা নীল রং দিয়ে একটি কুঁড়েঘর মাঝখানে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240407_101322.jpg

ধাপ - ৬ :

তারপর ঘরের একপাশে একটি নারিকেল গাছ এবং একটি শুকনো গাছ কালো রং এবং সবুজ রং দিয়ে ভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240407_101339.jpg

শেষ ধাপ :

এভাবেই বক্সের উপরে প্রাকৃতিক দৃশ্যের সুন্দর একটি পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240407-WA0001.jpg

IMG-20240407-WA0003.jpg

IMG-20240407-WA0002.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বক্সের উপর সুন্দর একটি পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি এত সুন্দর করে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

বক্সের উপর খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে যেমন ভালো লাগে, তেমনি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো দেখতেও খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বরাবরের মত আমার পেইন্টিং আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অনেক সুন্দর ফুটে উঠেছে আপু। আপনি সব সময়ই ভিন্ন রকম পেইন্টিং গুলো শেয়ার করে থাকেন। যা দেখতে এক কথায় অসাধারণ লাগে। ভিন্ন রকম পোস্ট গুলো আমাদের কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সত্যি আপু এমন প্রেইন্টিং করতে সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। আর এমন প্রেইন্টিং কাউকে গিফট দিলে খুশি হবারি কথা। আপনার প্রেইন্টিং গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার মনে হয় পেইন্টিং করতে গেলে অনেকটাই বিশেষ করে ধৈর্য দিয়ে করতে হয়

 2 years ago 

বিভিন্ন সারফেজেই আপনি বিভিন্ন ধরনের পেইন্টিং করে যা বেশ ভালো লাগে। আপনি এর আগেও বক্সে পেইন্টিং করেছেন। আজ আবারও করে আমাদের সাথে শেয়ার করলেন। তা যাই হোক বেশ সুন্দর হয়েছে আপআর
আজকের পেইন্টিংটি। যদিও বক্সে পেইন্টিং করতে বেশ সমস্যা। তবুও আপনি বেশ ভালোভাবে সেই কাজটি করেছেন। ধন্যবাদ পেইন্টিং করার বিভিন্ন ধাপ সুন্দরভাবে উপস্থাপনের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন মাঝেমধ্যে বিভিন্ন ডিজাইনের পেইন্টিং গুলো দেখতে বেশ ভালো লাগে

 2 years ago 

আপু আপনার পোস্টের মাধ্যমে বরাবরই ইউনিক পেইন্টিং দেখা যায়। আপনার পেইন্টিং দেখতে আমার কাছে সবসময়ই ভালো লাগে। আজকের এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এই ধরনের পেইন্টিং দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং করতেও খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে সবচেয়ে বেশি বক্সটির চারিপাশে পেইন্টিং করার কারণে অনেক ভালো লাগলো

 2 years ago 

আপনি বরাবরের মতোই বেশ দুর্দান্ত পেইন্টিং করে থাকেন। আজকে বক্সের উপরে আকাঁ প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি আমার কাছে ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে ঘরটি বেশ চমৎকারভাবে ফুটিয়েও তুলেছেন। গাছটি বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে এই বক্সটির উপরে আসলেই পেইন্টিং করতে অনেক ভালো লেগেছিল

 2 years ago 

হাতের ওপর রেখে এমন চমৎকার চিত্র অঙ্কন করেছেন তা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। যেহেতু হাতের উপর রেখে এই চিত্রটা অংকন করেছেন তাই তো আপনার এত বেশি কষ্ট হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু বক্সের উপরে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন হাতের উপরে রেখে এই ধরনের পেইন্টিং করতে অনেক কষ্ট হয় ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

জল রং দিয়ে আঁকা যে কোনো প্রাকৃতিক পেইন্টিং দেখতে খুব ভালো লাগে। আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। আসলে আপনার পেইন্টিং করার দক্ষতা বেশ অসাধারণ আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে বক্সের উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। বেশ অসাধারণ হয়েছে। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার কাছে কিন্তু জল রং অথবা পোস্টার রং দিয়ে আঁকতে কিন্তু বেশ ভালোই লাগে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38