আর্ট :- কাঠের উপরে আঁকা ফুলের বাগানের পেইন্টিং
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি সবসময় ভিন্ন ধরনের আর্ট গুলো করার চেষ্টা করি। সব সময় তো খাতার উপরে সুন্দর পেইন্টিং করার চেষ্টা করি। কিন্তু মাঝেমধ্যে কিছু জিনিসের উপরে পেইন্টিং করতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। ঠিক তেমনি আজকে একটি কাঠের উপরে খুব সুন্দর একটি ফুলের বাগানের পেইন্টিং করলাম। সত্যি বলতে এই কাঠের উপরে রংগুলো কেন জানি মেশানো যাচ্ছে না।
আমি এর আগেও কাঠের উপরে পেইন্টিং করেছিলাম। কিন্তু সেই পেইন্টিং গুলো খুব সহজেই করা গিয়েছে। এই পেইন্টিং করতে একটু সময় দিয়ে করতে হয়েছিল। কিন্তু পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবার পরে আমার নিজের কাছেও কিন্তু পেইন্টিং টি দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের যে কোন পেইন্টিং অনেক সুন্দর হয়। সবচেয়ে বেশি কালারফুল ফুলগুলো এবং খোলা আকাশ আমার কাছে অনেক ভালো লাগলো। যাই হোক খুব সুন্দর ভাবে একটি কাঠের উপরে সুন্দর একটি ফুলের বাগানের পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই কাঠের উপরে করা পেইন্টিং আপনাদের সবার অনেক ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ লম্বা কাঠ
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি লম্বা কাঠ নিয়ে নিলাম। তারপর সেই কাঠের উপরে পুরোপুরি ভাবে হালকা নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর সাদা রং দিয়ে উপরের অংশে আকাশ এর মতো করে কিছু কিছু মেঘ সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর নিচের অংশে গাঢ় সবুজ এবং হালকা সবুজ রং দিয়ে ছোট ছোট কিছু ঘাস সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর ঘাস গুলোর উপরের অংশে হলুদ রং দিয়ে কিছু ফুল সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর সেই ফুলগুলোর সাথে একই রকম ভাবে গোলাপী এবং লাল রঙ দিয়ে আরো কিছু ফুল রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর আরো কিছু ঘাস এবং আরো ফুল সুন্দর করে রং করে পুরো কাঠের উপরে সুন্দর ফুল রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর ফুলগুলোর উপরের অংশে কিছু পোকা লাল এবং কালো রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে সুন্দর একটি কাঠের উপরে ফুলের বাগানের পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
এটা বেশ কিউট ছিলো। কাঠের উপর ফুলবাগান এবং আকাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে দেখতে। চমৎকার হয়েছে আপনার এই পেইন্টিংটা। কালারফুল হওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আমার করা এই কাঠের উপরে সুন্দর পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
https://x.com/bdwomen2/status/1850387235524554919?t=OeZwJmsikaKFomiiMcyGWA&s=19
ছোট্ট একটি কাঠের উপরে খুবই সুন্দর ফুলের ডিজাইন করেছেন। আসলে আপনার এই পেইন্টিং এর দক্ষতা অসাধারণ। খুবই সুন্দর এবং ইউনিক এই ফুলের বাগানের পেইন্টিংটি দেখতে পেয়ে মুগ্ধ হলাম।
আমি নিজেও ছোটবেলা থেকে এই ধরনের সুন্দর অনেক ইউনিক কিছু পেইন্টিং করতে অনেক পছন্দ করি
অনেকটা ডিজাইনার স্কেলের মতো দেখতে লাগছে৷ পুরনো কাঠকে নতুন করে ঘর সাজানোর কাজে ব্যবহার করার এটি বেশ অভিনব পন্থা৷
রঙের মেলবন্ধন প্রশংসনীয়৷ ভালো লেগেছে আপনার শিল্পকলা।
চেষ্টা করেছি নতুন ভাবে এই কাঠ টিকে সাজিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য
দৃশ্যটা এক কথায় অসাধারণ সুন্দর লাগছে রঙিন ফুলগুলো আবার ছোট পোকাটা যেন এই দৃশ্যের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
রং গুলো চেষ্টা করেছি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম
কাঠের উপর দারুন একটি ফুলের বাগানের পেইন্টিং করেছেন আপু। আপনার করা পেন্টিংটি দেখতে অসধারণ লাগছে।খুবই নিখুঁত হাতে পেইন্টিং টি উপস্থাপন করেছেন।বেশ ভালো লাগলো আপনার সুন্দর প্রতিভা দেখে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার যে কোন পেইন্টিং আপনার কাছে সবসময় ভালো লাগে জেনে খুশি হলাম
পড়ে থাকা কাটের উপর ফুলের বাগানের পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা ফুল বাগানের পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু।আর আপনি পেইন্টিং করতে বেশ পারদর্শী। আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর্ট শেষে কাট টি দেখতে বেশ ভালো লাগছে।
আপনার উৎসাহ মূলক মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো
ছোট্ট একটি কাঠের উপরে খুবই সুন্দর ফুলের ডিজাইন করেছেন। আসলে আপনার এই পেইন্টিং এর দক্ষতা অসাধারণ। খুবই সুন্দর এবং ইউনিক এই ফুলের বাগানের পেইন্টিংটি দেখতে পেয়ে মুগ্ধ হলাম।
আসলে এই কাঠ দেখতে একেবারে স্কেলের সমান তাই আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগলো
কাঠের উপরে সুন্দর দেখতে একটা ফুলের বাগানের আর্ট করেছেন আপনি অনেক সুন্দর করে। আমার কাছে আপনার করা এই আর্ট দেখতে অনেক ভালো লেগেছে। খুবই নিখুঁতভাবে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন। আপনার এই নিখুঁত হাতের কাজ যে কারো কাছে অনেক ভালো লাগবে।
হ্যাঁ নিজের হাতের করা কাজগুলো সবসময় নিজের কাছে বেশ ভালো লাগে
কাঠের উপর দারুন একটি ফুলবাগানের পেইন্টিং করেছেন। পেইন্টিং টি অসাধারণ হয়েছে। কি নিখুঁতভাবে কাজটি করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। প্রত্যেকটি ধাপে ধাপে বেশ সুন্দর করে উপস্থাপনা করেছেন। পোস্টটি পড়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।
সত্যি বলতে এই কাঠের উপরে পেইন্টিং করার পরে আমার কাছে অনেক ভালো লাগলো দেখে।