রেসিপি :- মজাদার ডিম বিরিয়ানির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি অন্যরকম ভাবে ডিম বিরিয়ানি রান্না করার চেষ্টা করলাম। আমরা তো সব সময় মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে থাকি। কারণ সবাই কমবেশি ওইভাবেই রান্না করে। তাই আমি আজকের চেষ্টা করলাম অন্যরকম ভাবে বিরিয়ানি রান্না করার জন্য।

আমার কাছে তো বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে। কিন্তু এই প্রথম দিন বিরিয়ানি নিজে রান্না করলাম। কিছুদিন আগে একবার সোনিয়া আপুদের বাড়িতে ওর হাতের ডিম বিরিয়ানি খেয়েছিলাম। তাই আজকে দেরি না করে নিজেও চেষ্টা করলাম ডিম বিরিয়ানি তৈরি করার জন্য। আসলে খেতে বেশ মজা লেগেছিল। তাই চেষ্টা করেছি সুন্দরভাবে তৈরি করে এবং ডেকোরেশন টাও সুন্দরভাবে তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এমনিতে আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।

IMG_20240105_203347.jpg

IMG_20240105_203353.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
চিকন চাল৩ কাপ
ডিম৩ টা
ধনিয়া পাতাস্বাদমতো
কাঁচা মরিচপরিমাপ মতো
পেঁয়াজ কুচি২ টা
তেজপাতা২ টা
বিরিয়ানির মসলা৩ চা চামচ
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১ চা চামচ
তেলপরিমাণ মতো
পানিপরিমাণ মতো

IMG_20240204_094134.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চারটি ডিম একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর পাত্রের মধ্যে পরিমাপমতো পানি দিয়ে ডিম গুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম।

IMG_20240204_111238.jpg

ধাপ - ২ :

তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিম গুলো দিয়ে দিলাম। তারপর তার মধ্যে কিছু পরিমাপ হলুদ আর লবণ দিয়ে ডিম গুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম।

IMG_20240204_111258.jpg

ধাপ - ৩ :

তারপর একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে দিলাম তারপর সেই তেলের মধ্যে কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম।

IMG_20240204_111317.jpg

ধাপ - ৪ :

তারপর সেই তেলের মধ্যে আরো কিছু পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম। তারপর তার মধ্যে হলুদ, মরিচ, লবণ, মসলা, সবকিছু দিয়ে নেড়েচেড়ে নিলাম।

IMG_20240204_114016.jpg

ধাপ - ৫ :

তারপর সেই মসলা গুলোর মধ্যে তেজপাতা এবং বিরিয়ানির মসলা দিয়ে আবারও নেটে চেটে নিয়ে নিলাম।

IMG_20240204_114046.jpg

ধাপ - ৬ :

তারপর সেই মসলা গুলোর মধ্যে ভেজে নেওয়া ডিম আর কিছু গোটা কাঁচা মরিচ দিয়ে নেটে চেটে নিলাম।

IMG_20240204_114207.jpg

ধাপ - ৭ :

তারপর তার মধ্যে থেকে ডিমগুলো তুলে নিয়ে নিলাম। তারপর তার মধ্যে বিরিয়ানির চাল গুলোকে দিয়ে নেটে চেটে নিলাম।

IMG_20240204_114453.jpg

ধাপ - ৮ :

তারপর নেটে ছেড়ে নেওয়ার পরে তার মধ্যে পরিমাপমতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিলাম।

IMG_20240204_114508.jpg

ধাপ - ৯ :

তারপর বিরিয়ানি গুলো হয়ে আসলে তার মধ্যে কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে আবারও নেটে চেটে নিলাম।

IMG_20240204_114527.jpg

ধাপ - ১০ :

তারপর পুরোপুরি ভাবে বিরিয়ানি গুলো হয়ে আসলে তার উপরে ডিম গুলো এবং ভেজে রাখা পেঁয়াজ গুলো দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20240204_114720.jpg

শেষ ধাপ :

এভাবে সুন্দর করে ডিম বিরিয়ানি রান্নাটা শেষ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240105_203327.jpg

IMG_20240105_203353.jpg

IMG_20240105_203332.jpg

IMG_20240105_203347.jpg

IMG_20240105_203342.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বাহ্ অনেক ইউনিক ও লোভনীয় একটি মজাদার রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করলেন। যা দেখে সত্যিই আপু খেতে অনেক ইচ্ছে করছে। আপনি ঠিক বলেছেন। মাঝে মধ্যে একটু রান্নায় ভিন্নতা আনলে খেতেও যেমন ভালো লাগে। নিজের কাছে দেখতেও তেমন ভালো লাগে।আর আমরা যেহেতু এই কমিউনিটিতে আমাদের রেসিপিগুলো পোস্ট করে থাকি তাই রেসিপিগুলোতে একটু ভিন্নতা বা ইউনিকভাবে রেসিপিগুলো পোস্ট করতেও ভালো লাগে।ধন্যবাদ আপু আপনাকে। এত চমৎকার একটি রেসিপি। আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন এরকম মাঝেমধ্যে অন্যরকম ভাবেন বিরিয়ানি রান্না করে খেতেও বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে মজাদার ডিম বিরিয়ানির রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে এভাবে কখনো রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। তবে মাঝে মাঝে মাংস বিরানি রেসিপি খাওয়া হয়। চেষ্টা করব এইভাবে রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ডিম আমার খুব পছন্দের। আর এভাবে ডিম দিয়ে বিরিয়ানি রান্না করা যায় তা কখনো জানা ছিল না। ডিম দিয়ে মজাদার বিরিয়ানি তৈরি করেছেন। দেখে লোভনীয় লাগছে। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এই রেসিপিটি এভাবে একদিন ট্রাই করে দেখব। সুস্বাদু রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমি নিজেও ট্রাই করলাম অন্য রকম ভাবে বিরিয়ানি তৈরি করার জন্য একবার আপনিও তৈরি করে দেখবেন খেতে বেশ মজা হয়েছে।

 2 years ago 

আসলে আপু বিরিয়ানির কথা শুনলে যেন আমার যা খুদা লাগার কথা তার চেয়ে বেশি খোদা লাগে। কারণ বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি আর বিরানির সাথে মাংস হলে তো পুরাটাই জমিয়ে খেয়ে নেই। তবে আপনি দেখছেন বিরিয়ানি দিয়ে ডিমের খুব মজাদার একটি রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে খুবই স্বাদ হয়েছে এভাবে। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমারও বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগলো আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

মজাদার ডিম বিরিয়ানির রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। ডিম আমি যেমন খেতে পছন্দ করি। ঠিক তেমনি মজাদার ডিম বিরিয়ানি ও খেতে ভীষণ পছন্দ করি। আপনার রেসিপির ধাপসমূহ দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বারবার একই খাবার খেতে যেমন ভালো লাগে না। তেমনি একই জিনিস রান্না করতেও ভালো লাগেনা। আপনি চমৎকার একটি রেসিপি শেয়ার করলেন আজকে। মজাদার ডিম বিরিয়ানি রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছে না। রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। অনেক ধন্যবাদ সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আমার কাছেও একই ধরনের খাবার গুলো সবসময় খেতে তেমন ভালো লাগেনা তাই নিত্যনতুন কিছু করার চেষ্টা করি।

 2 years ago 

আমিও যখন প্রথম বার তৈরি করেছিলাম ভাবিনি মজাদার হবে। আপনার কাছে ভালো লাগার কারণে আপনি নিজের হাতে রান্না করে নিয়েছিলেন ডিম বিরিয়ানি এটা জেনে ভালো লাগলো। বুঝতেই পারতেছি অনেক সুস্বাদু হয়েছে আপনার তৈরি করা এই ডিম বিরিয়ানি রেসিপিটা। কখনো আমাদের কেউ দাওয়াত দিবেন এভাবে বিরিয়ানি তৈরি করে। ডিম বিরিয়ানি রেসিপিটা সুন্দর করে তৈরি করে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এবার আবার তৈরি করলে চেষ্টা করব আপনাদের কেউ দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

মজাদার ডিম বিরিয়ানি রেসিপি তৈরি করে একা একাই খেয়ে নিয়েছিলেন। আমরা তো আপনাকে খাইয়ে ছিলাম, কিন্তু আপনি তো আমাদেরকে খাওয়ান নাই। যাইহোক আপনার হাতের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা পোষণ করলাম। প্রথমবারের মতো ডিম বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। আর আমার কাছে দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি গুলো সুস্বাদু হয়েছিল, আর খেতে খুব ভালো লেগেছিল। যে ভাবে পরিবেশন করেছেন এটা আমাকে দিয়ে দিলে বেশ মজা করে খেতে পারতাম।

 2 years ago 

আপনারা যখন খান তখন তো আমাদেরকে দাওয়াত দেন না তাই একা একা তৈরি করে খেয়ে ফেললাম।

 2 years ago 

আপু খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। এভাবে ডিম বিরিয়ানি কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার কাছে এই রেসিপি ইউনিক লেগেছে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62734.17
ETH 1754.33
USDT 1.00
SBD 0.39