আর্ট :- বক্সের উপরে পোস্টার রং দিয়ে আঁকা গাছের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। আমরা যদি এই ধরনের সুন্দর পেইন্টিং করি তাহলে সেই পেইন্টিং গুলো অন্য কাউকে খুব সহজেই গিফট করতে পারি। কারণ এই ধরনের পেইন্টিং গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখায়। তাই আমি আজকে পোস্টার রং দিয়ে বক্সের উপরে একটি গাছের পেইন্টিং করার চেষ্টা করেছি। আসলে আলাদা আলাদা দু'পাশে গাছের পেইন্টিং গুলো দেখতে বেশ সুন্দর দেখায়।

আপনারা অনেকেই জানেন আমি পেইন্টিং করতে বেশ পছন্দ করি। তাছাড়া আমার কাছে সবচেয়ে বেশি বিভিন্ন রকম প্রক্রিয়ায় পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাই একটি বক্সের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পেইন্টিং করার চেষ্টা করেছি। আসলে এই পেইন্টিং করতে আমার অনেক সময় লেগেছে। কারণ বক্সের উপরে হাত রেখে পেইন্টিং করা অনেকটাই কঠিন ব্যাপার। তাও সুন্দর ভাবে পেইন্টিং গুলো করে আপনাদের মাঝে শেয়ার করতে অনেক পছন্দ করি। তাই আজকে বক্সের উপরে পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করি আমার করা বক্সের উপরে গাছের পেইন্টিং আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240112_215232.jpg

আঁকার উপকরণ

✓ বক্স
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20240220_091509.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বক্স নিয়ে নিলাম। তারপর সেই বক্সের একপাশে হালকা নীল রং এবং আরো নীল রঙ দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240220_082736.jpg

ধাপ - ২ :

তারপর বক্সের আরেক পাশে লাল রং, হলুদ রং এবং কমলা কালার রং দিয়ে বাকি অংশটা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240220_082749.jpg

ধাপ - ৩ :

তারপর নীল এবং হলুদ রঙের দুপাশে দুইরকম ভাবে সাদা রং দিয়ে খোলা আকাশ সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240220_082805.jpg

ধাপ - ৪ :

তারপর নীল রঙের আকাশের মধ্যে কিছু তারা এবং চাঁদ রং করে নিলাম। তারপর বাকি খোলা আকাশের মধ্যে একটি সূর্য সাদা রং দিয়ে রং করে নিলাম।

IMG_20240220_082820.jpg

ধাপ - ৫ :

তারপর নীল রঙের একপাশে কালো রং দিয়ে গাছের ডাল পালা আঁকাবাঁকা করে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20240220_082829.jpg

ধাপ - ৬ :

তারপর গাছের অপর পাশে আরো কিছু ছোট বড় গাছের ডালপালা কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240220_082845.jpg

ধাপ - ৭ :

তারপর হলুদ রঙের গাছের ডালপালার মধ্যে কিছু কালো রং দিয়ে পাতার মত করে আরো সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20240220_082858.jpg

শেষ ধাপ :

এভাবে বক্সের মধ্যে গাছের একটি পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240112_215220.jpg

IMG_20240112_215209.jpg

IMG_20240114_215756.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনি প্রচুর সময় ব্যবহার করে ধৈর্য দক্ষতা কাজে লাগিয়ে বক্সের মধ্যে এই পেইন্টিংটা করেছেন। এর আগেও বক্সের মধ্যে করা আপনার এরকম সুন্দর পেইন্টিং দেখেছি। আপনি এই বক্সটার তার পাশে ঘুরিয়ে ঘুরিয়ে পেইন্টিং করেছেন জেনে সত্যি খুব ভালো লাগলো। আশা করছি বক্সের মধ্যে করা আপনার সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আমরা দেখতে পাবো। দুই পাশে দুটো দৃশ্যকেই সুন্দর করে তুলে ধরেছেন। একেবারে মনোমুগ্ধকর ভাবে ফুটে উঠেছে পুরো পেইন্টিংটা।

 2 years ago 

ঠিক বলেছেন আমার নিজের কাছেও নিজের করা পেইন্টিং গুলো বেশ অনেক ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো

 2 years ago 

বক্সের উপরে অপরূপ সৌন্দর্যময় চিত্র অঙ্কন করেছেন। আসলে আপনার এই পেইন্টিং দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর এত সুন্দর একটি পেইন্টিং গিফট করলে অবশ্যই খুশি হবে দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার পেইন্টিং দেখে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি আজকে বক্সের উপরে পোস্টার রং দিয়ে আঁকা গাছের পেইন্টিং আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ কয়েকটি রং একত্র করে আপনার পেইন্টিং টি সম্পন্ন করেছেন। এরকম পেইন্টিং গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য পেইন্টিং করেন।

 2 years ago 

চেষ্টা করেছি একটি বক্সের উপরে সুন্দর একটি পেইন্টিং করার জন্য তাছাড়া পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

বক্সের দু'পাশে দু'ধরনের পেইন্টিংটি বেশ সুন্দর এঁকেছেন। মনে হচ্ছে একপাশে রাতের আকাশ আর অন্যপাশে দিনের ঝলমলে আকাশ। আর পেইন্টিং এর প্রতিটি কাজ বেশ সুন্দর ও নিখুঁতভাবে করেছেন ।তাই দেখতে বেশি সুন্দর লাগছে। ধনযবাদ পেইন্টিংটির প্রতিতি ধাপ সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় এভাবে সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

গাছের পেইন্টিং ওয়াও দুর্দান্ত লাগতেছে আপু। যেমন আকাশের রং তেমনি দুপাশে বিভিন্ন ধরণের রং এর জন্য দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। গাছটি চমৎকার ফুটে উঠেছে আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বরাবরি আপনার পেন্টিং হল আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে বক্সের উপরে পোস্টার রঙ দিয়ে আঁকা গাছের পেইন্টিং তৈরি করেছেন। আপনার এই পেইন্টিং ভীষণ ভালো হয়েছে দেখতে। প্রতিটা ধাপ আপনি খুবই সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে যে কোন ধরনের পেইন্টিং করতে বেশ অনেক ভালো লাগে তাছাড়া আপনার মন্তব্য করে আরো ভালো লাগলো।

 2 years ago 

আপনার আইডিয়া বেশ দারুন ছিল। বক্সের উপরে গাছের আর্ট দেখতে অসাধারণ লাগছে। আপনার আর্টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর্টটি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আর্টটি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে নিখুঁতভাবে আটটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন এইরকম আর্ট গুলো অনেক সময় দিয়ে করতে হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনি যে অনেক সুন্দর পেইন্টিং করেন এটা আমরা সকলেই জানি কারণ এর আগেও আপনার অনেক সুন্দর সুন্দর পেইন্টিং এই কমিউনিটিতে দেখেছি। বক্সের ওপর পোস্টার রং দিয়ে আঁকা গাছের পেইন্টিং দেখে আমি সত্যি রীতিমত মুগ্ধ বিশেষ করে গাছের ডাল গুলোর দৃশ্যগুলো অসাধারণ ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার হাত আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম সবসময়ই এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবে।

 2 years ago 

বাহ আপনি তো দেখছি বক্সের উপরে পোস্টার রং দিয়ে পেইন্টিং করলেন। এত সুন্দর করে একটি গাছের পেইন্টিং করলেন। এক সাইডে এক একটি কালার ব্যবহার করার কারণে অনেক বেশি সুন্দর হয়েছে। এমন সুন্দর গাছ সহ প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করে সব সময় মতো পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39