ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_20241224173356748.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে খুব পছন্দের একটি ফুল আমার। এই ফুলগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এই ফুলগুলো আছে। এই ফুলের নাম হচ্ছে জিনিয়া ফুল। তবে নার্সারি বাগানে এই ফুলগুলো অনেক দেখা যায়। এই ফুলগুলা আকারে ছোট দেখতে অন্যরকম ভালো লাগে। কিছুদিন আগে আমার হাজবেন্ডের সাথে না কেন ঘুরতে গেলাম। তখন আমি এই জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ভাই আজকে এই জিনিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20241207_132631.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে একটি লাইটের ফটোগ্রাফি। বর্তমান সময়ে অনেক ধরনের লাইট দেখা যায়। লাইট গুলো দেখলে অনেক ভালো লাগে যখন জ্বালানো হয়। কিছুদিন আগে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল লাইট লাগিয়েছিল। এবং ওইখান থেকে আমি এই লাইটের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার লাইটের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20241222_191716.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে একটি মসজিদের ফটোগ্রাফি। কমবেশি সব জায়গাতে বড় বড় মসজিদ দেখা যায়। আর বর্তমানে গ্রামে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে। মসজিদগুলো দেখতে অন্যরকম ভালো লাগে। আর মসজিদের মিম্বার অনেক বড় থাকে উপরের দিকে। আর মসজিদে এখন বাইরের অংশ অনেক ধরনের রং করে যেন বৃষ্টির সময় মসজিদের কালার নষ্ট না হয়। দুদিন আগে আমাদের বাড়িতে যাওয়ার সময় আমি এই মসজিদের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240808_175923.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে পেঁপে ফলের ফটোগ্রাফি। পেঁপে ফল আমাদের সবার পরিচিত। তবে পেঁপে কাঁচা পাকা সব ভাবে খাওয়া যায়। আবার অনেকে দেখা যায় পেঁপে মাছ মাংস সাথে রান্না করে খায়। তবে পেঁপের মধ্যে পশুর পরিমাণ ভিটামিন আছে। অনেকে আবার পেঁপে কে ফল ও সবজি ও বলে থাকে। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই পেঁপে ফলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই পেঁপে ফলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240716_095246.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। কারণ প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে বেশি মুগ্ধ করে। এবং বর্ষার সময় প্রাকৃতির সৌন্দর্য রূপ একসময় একরকম থাকে। গ্রামাঞ্চলে অনেক সময় বড় বড় গাছের কারণে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালোই লাগে। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে থেকে আমি ওই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240815_112630.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে ভালোলাগা এবং প্রিয় একটি ফুল। এ ফুল চিনেনা এমন মানুষ নেই। এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল গুলো দেখতে অন্যরকম ভালো লাগে। বিশেষ করে বড় বড় পাতার মধ্যে বড় বড় ফুলগুলো দেখলে এমনিতে মুগ্ধ হয়ে যায়। তবে আমাদের বাড়িতে এই রঙ্গন ফুল গাছ আছে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20241205_122931.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে ভালোই লাগে। আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে তবে ৫ নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার প্রত্যেকটি ফটোগ্রাফির মধ্যে ৫ নাম্বার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে দেখে অনেক খুশি হলাম

 2 years ago 

আপনাদের বাড়ি থেকে দারুণভাবে পেঁপে ফলের ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। এলোমেলোভাবে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার ধারন করা প্রতিটি ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পেঁপের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম

 2 years ago 

আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার করা প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে সব থেকে বেশি ভালো লেগেছে রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পরবর্তীতে আরো ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব

 2 years ago 

অসাধারণ আপু আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে পরবর্তীতে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে তবে সবচাইতে বেশি ভালো লেগেছিল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছিন এই ধরনের ফটোগ্রাফি অনেক বেশি সময় দিয়ে করতে হয়

 2 years ago 

আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসনীয় মন্তব্য পেয়ে অনেক বেশি খুশি হলাম

 2 years ago 

বিয়ে বাড়ির লাইটিং গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন আপু। বিভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। দারুন হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি।

 2 years ago 

বিয়ে বাড়ির লাইটের এই ফটোগ্রাফি টা আমার নিজের কাছেও দারুন লাগলো

 2 years ago 

আপনি বরাবরই অসাধারণ ছবি তোলেন।
আজকের ছবিগুলো চোখ ধাঁধানো সুন্দর লেগেছে আমার কাছে। বিশেষ করে লাইটিং এর ছবিটি অনন্য মাত্রা যোগ করেছে। ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করি নিজের মত ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

কী দারুণ দারুণ সব ফটোগ্রাফি করেছেন আপনি। লাইটেরছবি থেকে জিনিয়া সব কটা ফটোগ্রাফিই অসাধারণ হয়েছে। আমাদের কমিউনিটির ফটোগ্রাফি পোস্টের জন্য এতো সুন্দর সুন্দর সব ছবি দেখি।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে দেখে অনেক খুশি হলাম।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। তবে প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখতে সব সময় একটু বেশীই ভালো লাগে।

 2 years ago 

শুধু মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37