প্রাকৃতিক পরিবেশের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমি আজকে একটি তিমি মাছের পেইন্টিং করার চেষ্টা করলাম। এই পেইন্টিংটি আমার কাছে খুবই কালারফুল মনে হয়েছিল। তাই অনেক চেষ্টার পরে পুরো পেইন্টিং টি সম্পূর্ণ করতে পেরেছি। বিশেষ করে কালার কম্বিনেশনটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে প্রচুর সময় লেগেছিল আমার। বিভিন্ন কালার দিয়ে পুরো পেইন্টিং টিকে কালারফুল করার চেষ্টা করেছি। কারণ এরকম সুন্দর একটি পরিবেশ সবারই অনেক ভালো লাগে। আমি তো ছবি আঁকতে অনেক পছন্দ করি। তাই সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে এই পেইন্টিংটি সুন্দরভাবে অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সবার আমার আঁকা এই পেইন্টিংটি খুবই ভালো লাগবে।

IMG_20221205_094128_mfnr.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20220219_195416_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর খাতা টির চারপাশে মাস্কিন টেপ লাগিয়ে নিলাম এবং একটি প্রাকৃতিক দৃশ্য এঁকে নিলাম পেন্সিল দিয়ে।

IMG_20221203_194952_mfnr.jpg

IMG_20221203_194958_mfnr.jpg

ধাপ - ২ :

তারপরে আমি রং এবং তুলি নিলাম। এরপর খাতাটির উপরের অংশে লাল রং এবং তার নিচে কমলা রং করতে শুরু করলাম।

IMG_20221203_195749_mfnr.jpg

IMG_20221203_195756_mfnr.jpg

ধাপ - ৩ :

এরপর হলুদ রং নিয়ে হলুদ রং করে নিলাম তারপরে এর নিচে সবুজ রং করলাম।

IMG_20221203_200330_mfnr.jpg

IMG_20221203_200338_mfnr.jpg

ধাপ - ৪ :

এরপর এর নিচে নীল রং করে নিলাম তারপরে গোলাপি রং করে নিলাম।

IMG_20221203_201245_mfnr.jpg

IMG_20221203_201256_mfnr.jpg

ধাপ - ৫ :

এরপর কালো রং নিয়ে একটি তিমি মাছ আঁকতে শুরু করলাম। এভাবেই একটি তিমি মাছ এঁকে নিলাম।

IMG_20221203_202423_mfnr.jpg

IMG_20221203_202640_mfnr.jpg

ধাপ - ৬ :

এরপর মাছটির দুই পাশে গাছ আঁকতে শুরু করলাম কালো রং দিয়ে। এভাবে নারিকেল গাছ এবং অন্য গাছ এঁকে নিলাম।

IMG_20221203_203534_mfnr.jpg

IMG_20221203_203543_mfnr.jpg

ধাপ - ৭ :

এরপর পুরো দৃশ্যটির চারপাশে খুবই সুন্দর ভাবে কালো রং করে নিলাম যার কারণে খুবই মনমুগ্ধকর দেখাচ্ছিল।

IMG_20221203_204633_mfnr.jpg

IMG_20221203_210659_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20221205_094128_mfnr.jpg

IMG_20221205_094136_mfnr.jpg

IMG_20221205_094154_mfnr.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

পোস্টার রং দিয়ে আর্ট করলে খুব সহজেই মিশে যায়। আর দেখতেও ভালো লাগে। আর আপনার আর্ট তো সব সময় দারুন হয়। সত্যি আপু অনেকদিন পর আপনার আর্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি কিন্তু দারুণ এঁকেছেন। আজকের এই চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপনি
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি আপনার পেইন্টিং এর মধ্যে দেখতেও খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

প্রাকৃতিক পরিবেশের পেইন্টিং গুলো খুব ভালো লাগে দেখতে। যেসব রং তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায় সেসব রং দিয়ে পেইন্টিং করতে ভালো লাগে। তিমি মাছের পেইন্টং টা সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার পেইন্টিং টা শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপনি যেসব রং তাড়াতাড়ি মিশে যায় সেসব রং দিয়ে ছবি আঁকতে অনেক ভালো লাগে।

 3 years ago 

দেখে বুঝতে পারছি অনেক সময় লেগেছে আপনার এই পেইন্টিংটি অঙ্কন করতে। আপনার পেইন্টিং গুলো আমার কাছে এমনিতে সবসময় ভালো লাগে আপনি খুবই সুন্দর সুন্দর পেইন্টিং অংকন করে থাকেন এবং সেগুলো প্রত্যেক সময় খুবই সুন্দরভাবে ফুটে উঠে। আজকের পেইন্টিংও দেখছি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আসলেই পেইন্টিং আঁকতে বসলে আমার অনেক সময় লাগে।

 3 years ago 

খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের আর্ট করেছেন আপনি। আটটি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে আটটি সম্পন্ন করেছে। কালার কম্বিনেশনটা ও ভালোই ছিল। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করলাম কালার কম্বিনেশন দিয়ে পেইন্টিং টি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য

 3 years ago 

আপু আপনার প্রাকৃতিক পরিবেশের পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।পেইন্টিং দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

 3 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

প্রাকৃতিক পরিবেশের পেইন্টিং দেখতে অসাধারণ হয়েছে। কি বলবো আপু আপনার পেইন্টিং আমার ভীষণ ভালো লাগে। ইউনিক একটি পেইন্টিং করেছেন। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এমন পেইন্টিং দেখলে যেকেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অসাধারন একটি পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পেইন্টিং বরাবরই ভাল হয়। আজ আপনি প্রাকৃতিক পরিবেশের চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে আপনি তিমি মাছ খুব সুন্দরভাবে একেছেন। পাশাপাশি গাছ, পাখি একে প্রকৃতির ছোয়া পেইন্টিং এ দিয়েছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত মূলক মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37