ডাই :- কার্ডবোর্ড আর ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি এখন মাঝেমধ্যেই বিভিন্ন রকম জিনিস দিয়ে সুন্দর জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। কারণ আমার কাছে একই ধরনের পোস্ট দেখতে ভালো লাগে না। আজকে আবারো ক্লে আর কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলাম। মাঝেমধ্যে কিন্তু ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে।

এখন সবাই ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করার চেষ্টা করে। সব সময় ব্যস্ততার মধ্যেও আমি নিজের কাজগুলোকে সঠিকভাবে করার চেষ্টা করি। কারণ প্রত্যেকদিন এই কাজগুলোই না করলে মনে শান্তি লাগে না। যাইহোক চেষ্টা করলাম সুন্দরভাবে আজকেও একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার তৈরি করা কার্ডবোর্ড আর ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

CollageMaker_202410111474668.jpg

উপকরণ

✓ কার্ডবোর্ড
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20241001_095132.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কয়েকটি কার্ডবোর্ড চিকন করে কেটে নিলাম। তারপর চারকোনা করে সেই কার্ডবোর্ড গুলোকে সমান করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241001_095155.jpg

ধাপ - ২ :

তারপর সেই কার্ডবোর্ড গুলোর উপরে সাদা রংয়ের কাগজ চিকন করে কেটে সুন্দরভাবে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241001_095214.jpg

ধাপ - ৩ :

তারপর সেই কার্ডবোর্ডের পিছনের অংশে বড় সাদা রংয়ের টেপ সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241001_095230.jpg

ধাপ - ৪ :

তারপর হালকা গোলাপি রঙের কয়েকটি কলে এবং হলুদ রঙের ক্লে ছোট ছোট গোল বৃত্ত তৈরি করে সুন্দর একটি ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241001_095241.jpg

ধাপ - ৫ :

তারপর একই রকম ভাবে বিভিন্ন কালারের আরো কয়েকটি ক্লে দিয়ে সুন্দর করে আরো অনেকগুলো ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241001_095317.jpg

ধাপ - ৬ :

তারপর সবুজ রংয়ের ক্লে দিয়ে সমান করে কয়েকটি লতার মত করে হাত দিয়ে ভাঁজ করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241001_095453.jpg

ধাপ - ৭ :

তারপর কার্ডবোর্ডের টেপ এর মাঝখানে সবুজ রঙের লতা গুলোকে সুন্দর করে গাছের মতো করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241001_095505.jpg

ধাপ - ৮ :

তারপর চারপাশে সবুজ রঙের লতা গুলোর মাঝখানে সুন্দর করে বিভিন্ন কালারের ফুলগুলো জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241001_095523.jpg

ধাপ - ৯ :

তারপর নিচের অংশে বড় বড় দুটি সবুজ রংয়ের পাতা তৈরি করে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241001_095545.jpg

শেষ ধাপ :

এভাবে কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20241001_110029.jpg

IMG_20241001_110433.jpg

IMG_20241001_110025.jpg

IMG_20241001_110128.jpg

IMG_20241001_110042.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

zxpbJ731YMJdDMoVswW3bFv1nKfnuJWc7waJpaxXojbJpcyGLf4KwgNP3o1Rfgtnzz7Brke726CLrCupdmwixEfyEgmp6qG3gATVjNvYkc...Vf1MMELa6qakDdV9C68Qa5bxoTmthMeYwSZZLqYUHEzNh8QyFfBy7ChrxmHzFpFFBfazeB2CX5WZSTMFLcb8tvKpBz7LqEXC23d8rEcivhsuw2CvoG3jAHtD4.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpsF3Bhcw5D1snEdgouXXU...EdfC3cnJjiwoiED41MnfuaY3XG1GZpVKEMxqV4Pe62gKJajxegr24um7Pgt12dtrpruNjRSR8CxcfGJEVoj9NrjHVsRJcEDqbWSTmQgTnzazBu79LCFMVgcc2.webp

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

অসাধারণ হয়েছে কার্ডবোর্ড আর ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট। আসলে এ ধরনের ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লাগে। খুব সুন্দর ভাবে করেছেন ফুল,পাতা,ডাল সব মিলিয়ে দারুন। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করি সব সময় ভিন্ন ডিজাইনের কিছু ওয়ালমেট তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ভাবছি আপনাদের ওখান টায় আসবো। আর আপনাদের কাছ থেকে প্রশিক্ষন নিবো। কেমন করে আপনারা এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন্ । খুব সুন্দর করে সহজ পদ্ধতিতে আপনি ক্লে দিয়ে আর কার্ডবোড দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করে নিলেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমরা নিজেরা পরিশ্রম করার চেষ্টা করি নিজের মতো করে

 2 years ago 

ওয়াও আপু এরকম সুন্দর ওয়ালমেট তৈরি করে দেয়ালে টানিয়ে রাখলে ভীষণ ভালো লাগে। কার্ডবোর্ড আর ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। বিভিন্ন কালারের ফুল গুলো দেখতে মনোমুগ্ধকর লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি বলতে আসলেই এই ওয়ালমেট গুলো দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর দেখায়

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কার্ডবোর্ড আর ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে প্রতিনিয়ত আমি বেশ মুগ্ধ হয়ে যাই আপু। আসলে এত সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের মাথায় কিভাবে আসে আমি বুঝে উঠি না। এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার ওয়ালমেট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কার্ডবোর্ড আর ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি কৃত ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে এতো সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।

 2 years ago 

সব সময় এ ধরনের জিনিসগুলো তৈরি করতেও বেশ ভালো লাগে

 2 years ago 

অও,দারুণ হয়েছে আপু ক্লে দিয়ে তৈরি ওয়ালমেটটি।এখন কমিউনিটিতে অনেকেই ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন।আপনার তৈরি ওয়ালমেটটি কালো রং সরিয়ে দেওয়াতে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার তৈরি করা ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। বেশ ভালো লেগেছে আপু।

 2 years ago 

বিভিন্ন রকম যে কোন আকর্ষণীয় জিনিস দেখতে এবং তৈরি করতেও বেশ ভালো লাগে

 2 years ago 

জাস্ট ওয়াও অসাধারণ আপু অসাধারণ আপনি কার্ডবোর্ড আর ক্লের সমন্বয়ে অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এছাড়া আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশনটা ছিল দেখার মত। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

এই ধরনের ওয়ালমেট গুলো আসলেই দেখতে অনেক সুন্দর দেখায়

 2 years ago 

ওয়ালমেট দেখতে অসাধারন লাগতেছে আপু। বিভিন্ন ধরণের ক্লে দিয়ে ফুল তৈরি করাতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ। আমার কাছে ভালো লেগেছে। আশাকরি ঘরের সুন্দর্য্য দিগুন বেড়ে যাবে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36