রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে ভাবলাম রঙিন কাগজ দিয়ে একটি ফুলের তোড়া তৈরি করব। এমনিতে যখন কাগজ দিয়ে সুন্দর অরিগামী অথবা ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে সুন্দর কিছু তৈরি করে ঘরে দেয়ালে টাঙিয়ে রাখলে আরো বেশি সুন্দর দেখায়। তাই সবসময় চেষ্টা করি ধৈর্য ধরে সুন্দর কিছু তৈরি করার জন্য। এরকম জিনিসগুলো তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু তৈরি করার জন্য ও অনেক সময়ের প্রয়োজন হয়। তাও চেষ্টা করে ধৈর্য ধরে এই সুন্দর জিনিসগুলো তৈরি করার জন্য। আজকেও সেজন্য একটি রঙিন কাগজের ফুলের তোড়া তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার তৈরি করার রঙিন কাগজের এই ফুলের তোড়া আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG-20230619-WA0007.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

20230615_120344.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা গোলাপী কালারের রঙিন কাগজ ভাঁজ করে নিয়ে পেন্সিল দিয়ে পাতার মতো করে দাগ দিয়ে দিলাম।

20230615_121213_mfnr.jpg

20230615_121223.jpg

ধাপ - ২ :

এরপর কাগজটার নিচের অংশ হতে খুব সুন্দর করে মুড়িয়ে নিতে লাগলাম।

20230615_123230_mfnr.jpg

ধাপ - ৩ :

এভাবে কাগজগুলো মুড়িয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটা কাগজ জোড়া লাগালাম।

20230615_123329_mfnr.jpg

ধাপ - ৪ :

তারপরে সবুজ কালারের একটা রঙিন কাগজ নিয়ে লাঠি তৈরি করে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে অনেকগুলো লাঠি তৈরি করলাম।

20230615_124548.jpg

20230615_124602.jpg

ধাপ - ৫ :

তারপরে প্রত্যেকটা লাঠির উপরের অংশে কালো রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম।

20230615_125209.jpg

20230615_125222.jpg

ধাপ - ৬ :

এরপর আরো কয়েকটা কাগজ কেটে নিলাম কাঁচি দিয়ে।

20230615_121351_mfnr.jpg

20230615_121407.jpg

ধাপ - ৭ :

তারপরে মোড়ানো কাগজগুলো লাঠির সাথে জোড়া লাগিয়ে নিলাম। এরপর পাতার মতো করে জোড়া লাগিয়ে নিলাম।

20230615_132151_mfnr.jpg

20230615_132303.jpg

ধাপ - ৮ :

তারপরে নীল রঙের একটা বড় রঙিন কাগজ নিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। তারপরে তৈরি করা এই ফুলগুলো তার ভেতরে ঢুকিয়ে নিলাম।

20230615_120805.jpg

20230615_131626.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো কাজটি করা শেষ করি। আশা করি আমার আজকের এই রঙিন কাগজের তৈরি ফুলের তোড়া আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG-20230619-WA0007.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরির পদ্ধতিটি খুব ভালো লাগলো। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে সবার মাঝে তুলে ধরেছেন এবং সুন্দর বর্ণনাও দিয়েছেন, সবমিলিয়ে ভালো ছিল। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

 3 years ago 

আমার রঙিন কাগজের ফুলের তোড়া আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। স্বাভাবিক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি খুবি সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট দেখে খুবি ভালো লাগছে আমার।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ ,আপু আপনি তো খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করেছেন। যেটা দেখতে খুবই চমৎকার লাগছে। এই ধরনের তোড়া যে কাউকে গিফট করলে তার মন ভালো হয়ে যাবে নিশ্চিত। প্রতিটা ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন এই ধরনের ফুলের তোড়া কাউকে গিফট করলে তার মন ভালো হয়ে যাবে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ,দারুণ হয়েছে ফুলের তোড়াটি।রঙিন কাগজ দিয়ে তৈরি সব জিনিসই বেশ ভালো লাগে দেখতে।এগুলো করা আসলেই সময়ের ব্যাপার।তবে ফুলের মধ্যে কাঠির মাথা ফাঁকা না থাকলে আরো ভালো লাগতো।ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি চিন্তাভাবনা করে এই ধরনের ফুলের তোড়া বানিয়েছি। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের ফুলের তোড়াটি খুব চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। এমন তোড়া কাউকে গিফট করলে যে কেউ ভীষন খুশি হবে।রঙিন কাগজের যেকোনো কিছু বানালে দেখতে খুব ভালো লাগে। আমার কাছে ও ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার রঙিন কাগজের ফুলের তোড়া চমৎকার হয়েছে বলে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। তোড়া তৈরি করার ক্ষেত্রে আপনি দারুণ কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই তোড়া দেখে।

 3 years ago 

রঙিন কাগজের তোড়া গুলোর মধ্যে যত ভিন্নরকম কাগজ ব্যবহার করা যায় ততই সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ইস আপু এরকম একটি ফুলের তোড়া যদি আমাকে কেউ গিফট করত। কারন ফুল আমার কাছে সব সময় ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে তো আরো বেশি ভালো লাগে। সম্পূর্ণ একটি ফুলের তোড়া তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগছে। ঘরে সাজিয়ে রাখলে আরো ভালো লাগবে।

 3 years ago 

কাছে থাকলে এই গিফটটি আপনার জন্য পাঠিয়ে দিতাম। সুন্দর মন্তব্য করেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি সবসময় নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে অনেক সুন্দর কাজ করেন। আজকেও দেখছি খুবই সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে ফুলের তোড়া তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলের তোড়া দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। পাতাগুলো দেওয়ার কারনে সম্পূর্ণটা দেখতে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। এই ফুলের তোড়া তৈরি করার পদ্ধতি ও অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আমি চেষ্টা করি সব সময় ভিন্ন কিছু তৈরি করার জন্য। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার তৈরি করা ফুলের তোড়া খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে কাগজ কেটে কেটে ফুলের তোলা তৈরি করেছেন। আসলে মাঝে মাঝে যদি আমরা নতুন কিছু তৈরি করি তাহলে সত্যি অনেক ভালো লাগে। আপনার তৈরি করা ফুলের তোড়াটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে তেমনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

আমার রঙিন কাগজের ফুলের তোড়া নিয়ে সুন্দর মন্তব্য করেছেন ।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38