সাইকেলের ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রং দিয়ে পেইন্টিং না করে একটি ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। আমি একেকবার একেক ধরনের আর্ট গুলো করার চেষ্টা করি। কারণ আমার একই ধরনের পোস্টগুলো করতে তেমন একটা ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করি নিত্য নতুন কিছু আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ম্যান্ডেলা আর্ট গুলোর ছোট ফুলগুলো আঁকতে একটু সময় লেগে যায়। কারন আমার আর্ট করতে অনেক ভালো লাগে। আমি সব সময় কোন না কোন আর্ট করার চেষ্টা করি। আর্ট করতে অনেক ধৈর্য এবং পরিশ্রম নিয়ে করতে হয়। বিশেষ করে এরকম ম্যান্ডেলা আর্ট গুলো আঁকতে গেলে একটু ধৈর্য ধরে আঁকতে হয়। না হলে একটু জন্য পুরো আর্ট নষ্ট হয়ে যেতে পারে। আমার কাছে এরকম আর্টগুলো আঁকতে যেমন ভাল লাগে দেখতেও তেমন অনেকটা ভালো লাগে। এই ধরনের আর্ট গুলো আঁকতে আমার বেশ ভালই লাগে। তাই চেষ্টা করেছি আজকে এই সাইকেলের ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আশা করি আমার আজকের এই ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি সাইকেলের স্কেচ এঁকে নিলাম খুবই সুন্দরভাবে।
ধাপ - ২ :
তারপরে কালো কলমটি দিয়ে পেন্সিল দিয়ে আঁকা সাইকেলটি সুন্দরভাবে চিকন দাগ টেনে এঁকে নিলাম।
ধাপ - ৩ :
তারপরে সাইকেলটির পেছনের চাকায় খুবই সুন্দর ভাবে বিভিন্ন রকম ছোট ছোট ফুলের ডিজাইন আঁকতে লাগলাম।
ধাপ - ৪ :
এভাবে পেছনের চাকাটি ডিজাইন করার পরে সাইকেলের সামনের চাকাটির ভেতরে রয়েছে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৫ :
তারপরে সাইকেলের সামনের অংশে থাকা ঝুড়িটির ভেতরের অংশে দাগ এর মাধ্যমে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৬ :
তারপরে ছোট ছোট ফল এবং ফুল সুন্দরভাবে ডিজাইন করে এঁকে নিলাম ঝুড়ির মধ্যে।
ধাপ - ৭ :
এরপর সাইকেলে বসার সিট এর ভেতরের অংশে ডিজাইন সুন্দরভাবে এঁকে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো সাইকেলের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে নিলাম। আশা করি এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
হ্যাঁ এটা ঠিক বলেছেন ম্যান্ডেলা তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, ছোট্ট একটা ভুল পুরো সৌন্দর্যকেই নষ্ট করে দিতে পারে। সাইকেলের মধ্যে ম্যান্ডেলাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আইডিয়াটি খুবই চমৎকার ছিল।
আসলে এরকম আর্টগুলোর একটি ছোট ভুল পুরো আর্ট নষ্ট করে দেয়।
https://twitter.com/bdwomen2/status/1646866645099638785?t=XHAsnSY5iHr2fO81DPO8Bg&s=19
অনেক সুন্দর হয়েছে আপু ৷ চমৎকার এঁকেছেন ৷ আপনার ম্যান্ডেলা আর্ট গুলি আমার অনেক ভালো লাগে ৷ সাইকেলের ম্যান্ডেলা আর্ট দেখেও দারুণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট সুন্দর ভাবে শেয়ার করার জন্য ৷
চেষ্টা করেছি সুন্দরভাবে পুরো আর্ট করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য
ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে সাইকেলের ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি আপনার সাইকেলের ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি ঠিক বলেছেন ম্যান্ডেলা আর্ট এর ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক টাইম লাগে। আসলে এ ধরনের ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। এবং অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
আসলেই ছোট ছোট ফুলের আর্ট গুলো করতে অনেক সময় লাগে।
ঠিক বলেছেন আপু ছোট ফুলগুলো আর্ট করতে অনেক সময় লাগে। আপনি অনেক সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন। দেখেতে খুবই সুন্দর হয়েছে। সাইকেলের ম্যান্ডেলা আর্ট আমার অনেক ভালো লেগেছে আপু। অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
বড় আর্ট এর থেকে ছোট আর্টগুলো করতে একটু বেশি সময় লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
এত কঠিন একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন আপু সত্যিই সময়ের দরকার হবে। অনেক বেশি কষ্ট হবে তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য ধরে সাইকেলের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আপনি অসুস্থতার মাঝেও প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে সেটা দেখে আমার অনেক ভালো লাগে।
সাইকেলের এই মেন্ডেলা আর্ট করতে আসলেই অনেক সময় লেগেছে। অসুস্থতার মাঝেও পোস্ট করার চেষ্টা করতেছি।
সাইকেলের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। অসাধারণ চিত্র অংকন করেছেন।
সুন্দর মন্তব্যের পেয়ে খুবই খুশি হলাম
আপু আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে, আজ ও তার ব্যতিক্রম হয়নি।সত্যি আপু আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন ।সাইকেলের ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সময় নিয়ে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকের আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে যেনে আরো খুশি হলাম।
আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপহার দিয়েছেন আমাদের মাঝে। আমিও কয়েক মাস আগে এরকম একটি সাইকেলের ম্যান্ডেলা করেছিলাম ।আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। আপনার অঙ্কিত সাইকেলটি খুবই নিখুঁত হয়েছে ভালো লাগলো দেখে।
আপনার কাছে আমার আর্ট ভালো লেগেছে জেনে অনেকটাই উৎসাহিত হলাম।
আপু ম্যান্ডেলা আর্টগুলো দেখতে সব সময় ভাল লাগে। আর এতে সময়ের দরকার হয়।আপনি খুব সুন্দর একটি সাইকেলের ম্যান্ডেলা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে