গল্প:- রাকিব এবং বকুলের প্রেমের গল্প।

in আমার বাংলা ব্লগ3 years ago

1_20230524_144038_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি ঘটনা শেয়ার করব। আমাদের বাড়ির পাশে একটি ঘটনা আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমাদের পাশে দুটি ভাই আছে বড় ভাই অনেক পয়সাআলা এবং ছোট ভাই অনেক গরিব। কিন্তু বিয়ের আগে দুইটি ভাই অনেক মিল ছিল। এবং অনেক পয়সাও ছিল দুই ভাইয়ের মধ্যে। কারণে কারণে ছোট ভাই কামাল এখন গরিব হয়ে গেছে। কিন্তু বড় ভাই আলাম এর কাছে অনেক পয়সা আছে। তাদের বাবা অনেক আগে মারা গেছে। ঘরে শুধু তাদের মা আছে। বড় ভাই আলাম বিয়ে করার পর ফ্যামিলি থেকে আলাগ হয়ে গেছে।

ছোট ভাই ও বিয়ে করার পর মায়ের থেকে আলাগ হয়ে গেছে। তাদের মা অন্যের থেকে হাত পেতে নিয়ে খেতেন। এবং অনেক কষ্ট করে তার মা মারা গেছে। তার মা মারা যাওয়ার সময় বলে গেছে তার দুটি সন্তান জীবনও সুখী হবে না। এবং ছোট ছেলে কামাল মৃত্যুর আগে বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত তুলেছে। এবং কামাল মাকে অনেক ভাবে অপমান করলো। ওই সময় কামালের হাতে অনেক পয়সা ছিল। কিন্তু মায়ের অভিশাপে হয়তো বা কামালের কাছে আজ টাকা পয়সা নেই এই কথা অনেকে বলে।

কিন্তু আলম ভাই তার বউ এবং ছেলে ও মেয়েকে নিয়ে অনেক সুখে আছে। আর কামালের ঘরে শুধু একটি মেয়ে আছে তারা দিনে এনে দিনে খাই। এদিকে অনেক বছর ধরে আলাম এবং কামাল ভাই তারা কথা বলে না। তাদের ছেলেমেয়েগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে। আলম ভাই তার ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করেছে। এবং আলম ভাইয়ের মেয়েও পড়ালেখা করতেছে। এদিকে কামালের একমাত্র মেয়ে বকুল সে সামান্য পড়ালেখা করল।

কিভাবে যে আলাম ভাইয়ের ছেলে বকুল সাথে প্রেমের সম্পর্ক হয়ে গেল। এদিকে আলম ভাইয়ের ওয়াইফ কথাগুলো শুনে কামালের ওয়াইফকে অনেক অপমান করল। এবং বলতে লাগলো আমরা ফকিরের মেয়ে বিয়ে করাবো না। এবং বকুলকে অনেক ধরনের গালাগালিও করলো আলম ভাইয়ের ওয়াইফ। এদিকে আলম ভাইয়ের ছেলের নাম হচ্ছে রাকিব। রাকিব খুব ভদ্র ছেলে এই কারণে তেমন কথাবার্তা বলে না। তার মা যাই বলে সে কোন উত্তর করে না। সপ্তাহখানেক আগে আলাম ভাইয়ের ছেলের রাকিব তার চাচাতো বোন বকুলকে নিয়ে পালিয়ে গিয়েছে।

এদিকে শোনা যাচ্ছে রাকিব বকুলকে বিয়ে করে ফেলেছে। তবে রাকিবের মা এখনো পর্যন্ত বলতেছে বকুলকে সে বউ হিসেবে মেনে নেবে না। তবে আলাম ভাই কিছু বলতেছে না। কামাল এবং কামালের ওয়াইফ মেয়ে কোথায় আছে জানে। কিন্তু তারা কিছুই বলতেছে না নীরবে সব কথা শোনা যাচ্ছে। হয়তোবা কামাল চিন্তা করতেছে ভাতিজারা টি পড়ালেখা এবং অন্যান্য সাইট সব দিকে ভালো। এই কারণে কামালের নীরবতা অনেক কিছু বোঝাচ্ছে। এখনো পর্যন্ত এই বিয়েটি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে।

তবে আমরা যতটুকু জানি রাকিব বকুলকে ফেলে যাবেনা। রাকিব বকুলকে অনেক পছন্দ করে। তবে অনেকের ধারণা করতেছে বকুল কখনো শাশুড়ির মন পাবেনা। কারণ আলম ভাইয়ের ওয়াইফ তার শাশুড়িকে কখনো দাম দেয় নাই। আবার হয়ত অনেকে ভাবতেছে বকুল এসে তার শাশুড়িকে সিদা করে ফেলবে। এই হচ্ছে রাকিব এবং বকুলের প্রেমের গল্প।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপু খুব সুন্দর প্রেমের গল্প শেয়ার করেছেন। আপনার এই গল্প পড়ে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে তাদের এই কাহিনী সিনেমাকেও হার মানাবে। আমার মনে হচ্ছে বকুল আর রাকিব তারা দুজনেই পারবে দুই ভাইয়ের সাথে মিল করাতে। কিন্তু আপনার কাছ থেকে যা শুনলাম দুই ভাইয়ের জন্য তাদের মা মারা গিয়েছে এটা কিন্তু তারা খুব খারাপ কাজ করেছে।এর শাস্তি তারা অবশ্যই পাবে। সব মিলিয়ে আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

আপনার মন্তব্য অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি প্রেমের গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। গল্পটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় তাহলে দুজনের ফিরে আসলে দুটি ফ্যামিলি ঠিক হয়ে যাবে। এবং সবাই সবাইকে মেনে নিতে পারে। এবং তারা দুই ভাইয়ের জন্য তার মা অনেক কষ্ট পেয়েছে এবং অবশেষে মায়ের গায়ে হাত তুলেছে এ বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। কারণ মাকে কষ্ট দেওয়ার শাস্তি অবশ্যই তারা পাবে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে প্রেমের সম্পর্ক মেনে নিলে দুই ফ্যামিলির জন্য ভালো হবে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

রাকিব এবং বকুলের অনেক সুন্দর একটি প্রেমের গল্প পড়তে পারলাম ‌। গল্পটি পড়ে সত্যি ভালো লাগলো। তবে খারাপ লেগেছে দুই ভাইয়ের জন্য তাদের মা মারা গিয়েছে শুনে। তারা তাদের মায়ের গায়ে হাত তোলাটা মোটেও ঠিক কাজ করেনি। তারা তাদের মাকে কষ্ট দেওয়ার শাস্তি অবশ্যই পাবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রেমের গল্প শেয়ার করার জন্য।

 3 years ago 

দুই ভাই তার মায়ের সাথে সবসময় ঝগড়া করতেন। তবে ঠিক বলেছেন মায়ের গায়ে হাত তোলাটাই ঠিক হয়নি। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ প্রেমের গল্প আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যে গল্পের মধ্যে লক্ষ্য করলাম রাকিব ও বকুলের প্রেমের কাহিনী উপস্থাপন করেছেন আপনি। অনেক মানুষ রয়েছে প্রেমের পাল্লায় পড়ে পিতা মাতার অবাধ্য হয়ে যায় এমনকি গায়ে হাত তুলে বসে। আবার লক্ষ্য করা যায় অনেক সময় অনেক মানুষের প্রেম নষ্ট হয়ে যায় দীর্ঘদিন টেকে না। সারা দেশ জুড়ে যেন এমন অনেক কাহিনী ঘটে চলেছে। দারুন এই বিষয় টা শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ।আশা করি সব সময় মন্তব্য করে পাশে থাকবেন।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে সত্যি অনেক খারাপ লাগলো। কারণ কামাল এবং আলাম তার মায়ের সাথে যে ব্যবহারটা করেছে এবং তার গায়ে হাত তুলেছে। এগুলোর বিচার একদিন কোন না কোনভাবে হবে। রাকিব তার চাচাতো বোন বকুলকে পছন্দ করে। এই কারণে তারা পালিয়ে বিয়ে করেছে। আসলে ধনী গরিব বলে প্রেমের মধ্যে কোন শব্দ নেই। হয়তোবা রাকিবের আম্মা বকুলের মা-বাবা গরীব বিদায় তাদেরকে গালাগালি করতেছে। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

প্রেমের সম্পর্ক অনেক জায়গাতে আছে প্রথমেই মেনে নেয় না। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64478.70
ETH 1864.68
USDT 1.00
SBD 0.38