ফটোগ্রাফি :- রেনডম জবা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_20245881143299.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি সবার পরিচিত একটি ফুল। এই ফুল চিনে না এমন মানুষ নেই বলে চলে। তবে এই ফুল অনেক কালারের আছে। যদিও সাদা কালারের জবা ফুল খুব কমে দেখা যায় আমাদের এদিকে। আর ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক তাই ফুলকে সবাই পছন্দ করে। তবে আমার কাছে জবা ফুল অনেক ভালো লাগে। জবা ফুল গুলো গ্রাম অঞ্চলের বেশি দেখা যায়। বিশেষ করে বাড়ির আঙিনায়। এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমার এক আত্মীয় বাড়ি থেকে। তাই আজকে এই সাদা কালারের জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220811_161858.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে ভিন্ন কালারের একটি জবা ফুল। যদিও এই জবা ফুল আমাদের এদিকে খুব কম দেখা যায়। জবা ফুলের পাপড়ি গুলো অসাধারণ। জবা ফুল গাছগুলো রোপন ক করলে অনেক বছর পর্যন্ত টিকে। এই ফুল গাছগুলো আকারে অনেক বড় হয়। সত্যি বলতে এই কালারের জবা ফুল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেকদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়ে আমি এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220810_160714.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে আমাদের সবার পরিচিত চমৎকার ফুল। এই জবা ফুলগুলো দেখলে অন্যরকম ভালো লাগে। ছোটকালে এই জবা ফুলগুলো দিয়ে আমরা অনেক খেলা করতাম। বিশেষ করে চুলের মধ্যে এই জবা ফুলগুলো লাগিয়ে খুব মজা করতাম। যদি ওই কালারের জবা ফুল খুব কম জায়গাতে দেখা যায়। এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি জায়গায় ঘুরতে গিয়ে। তাই চমৎকার কালারের এই জবা ফুল আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই জবা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220811_170059.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে অসাধারণ কালার একটি জবা ফুল। এই কালারের জবা ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে জবা ফুলের পাপড়ির মাঝখানে লাল আকার দেখতে বেশ ভালো লাগে। যদিও এই জবা ফুল গাছ আমাদের এলাকাতে আছে। অনেকে এই জবা ফুলকে ককটেল জবা ফুল বলে থাকে। কিছুদিন আগে এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির স্কুলের সামনে থেকে। স্কুল আঙ্গিনায় অনেক জবা ফুল গাছ আছে। আশা করি আমার এই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের দেখে অনেক ভালো লাগবে।

IMG_20220811_165932.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে গোল্ডেন কালারের জবা ফুলের ফটোগ্রাফি। এই জবা ফুলের রসগুলো মাথায় দিলে মাথার চুল গুলো চিদা হয়। অনেকেই জবা ফুলকে ওষুধই গাছে বলে থাকে। তবে এই জবা ফুলের মধ্যে প্রচুর রস আছে। রসগুলো হাতের মধ্যে দিলে হাতের ত্বক ও ভালো হয়। আর আমি এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি বাড়ির আঙিনায় থেকে। তাই আজকে এই জবা ফুলের ফটোগ্রাফি মাঝে শেয়ার করলাম। আশা করি এই জবা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20221123-WA0037.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে মিক্স কালার জবা ফুলের ফটোগ্রাফি। এই কালারের জবা ফুল দেখলে আমার কাছে খুব ভালো লাগে। যদিও এই জবা ফুল আমাদের গ্রামাঞ্চলে খুব কমে দেখতে পায়। এই জবা ফুলগুলো গোলাকার এবং ফুলগুলো বড় দেখতে অসাধারণ লাগে। তবে কিছুদিন আগে আমি নার্সারি বাগানে গেলাম ঘুরতে। তখন আমি এই জবা ফুল দেখতে পেলাম। ওখান থেকে আমি এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের দেখে অনেক ভালো লাগবে।

IMG-20221123-WA0031.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আমি জানি জবাফুল অনেক রকমের হয়ে থাকে তবে তার মধ্যে সাদা জবা ফুলটা আমার সবচেয়ে বেশি পছন্দের এবং প্রিয় একটি ফুল। সেক্ষেত্রে আপনি বিভিন্ন পর্যায়ের জবা ফুল গুলো আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন দেখি অনেক ভালো লেগেছে, মনে হল যেন সুন্দর একটি বাগানের মধ্যে প্রবেশ করেছি।

 2 years ago 

জবা ফুল ভিন্ন রকমের হবার কারণে দেখতে নিজের কাছেও বেশ ভালো লেগেছে

 2 years ago (edited)

আমার ছোটবেলায় শুধু লাল রঙের জবাই চোখে পড়তো! বড় হয়ে এখন এত এত রঙের ভ্যারিয়েশন এর জবা ফুল দেখি। আপনার ছবি দেখে বুঝতে পারলাম, আমার না দেখা আরোও অনেক ভ্যারিয়েশন আছে জবার! যেমন ২য় এবং ৩য় ছবির জবা ফুল আমি এখনো সামনাসামনি দেখি নি। তবে আপনার পোষ্ট এর মাধ্যমে দেখলাম। সবগুলো জবা ফুলের ফটোগ্রাফিই বেশ সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

২ নং এবং ৩ নং ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আপনি বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপু আমার কাছে মনে হচ্ছে অধিকাংশ ফুল হলো জবা ফুল কিন্তু এর ভিন্নতা রয়েছে। তবে ফুল গুলো ভারী সুন্দর। আপনি খুব চমৎকার ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে বিভিন্ন প্রকার জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সুন্দর এই জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম আপু। একটি পোষ্টের মাঝে এতগুলো জবা ফুল দেখতে পেরে সত্যি খুশি হয়েছি। অনেক সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটা ফটো ধারণ।

 2 years ago 

এরকম ভিন্নরকম ফটোগ্রাফি করতে আপনাদের মাঝে আমি নিজের কাছেও বেশ ভালো লাগে

 2 years ago 

জবা ফুল অনেক প্রজাতি এবং রঙের হয়ে থাকে আপনার একটি পোস্ট থেকেই দেখা হয়ে গেল আপু। প্রতিটি জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এক কথায় চমৎকার লেগেছে। জবা ফুলের রস মাথায় দিলে চুল পড়ার সমস্যাটা দূর হয়ে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন জবাফুল কিন্তু প্রায় অনেক কালারের এবং অনেক প্রজাতির হয়ে থাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি করাও একটি আর্ট। আর এটা করাও খুব একটা সহজ বিষয় নয়। একটু সময় নিয়ে ফটোগ্রাফি করলে অনেক সুন্দর হয়। আজকে আপনি বিভিন্ন কালারের জবা ফুলের দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার ছিল। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আমারও মনে হয় ফটোগ্রাফি আর্ট কারণ ফটোগ্রাফি করতে গেলে অনেক ধৈর্য ধরে করতে হয়

 2 years ago 

বিভিন্ন রকমের জবা ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো আপু। একই নামের কত রকমের জবা ফুল রয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক ক্লিয়ার এবং সুন্দর লাগছে দেখতে। সেই সাথে খুব সুন্দরভাবে গুছিয়ে বর্ণনা গুলো লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই বিভিন্ন কালারের জবা ফুল গুলো কিন্তু আমাদের প্রায় অনেক কাজেই লাগে ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার কথায় আমি একমত। ফটোগ্রাফি করা একধরনের আর্ট। ফটোগ্রাফি করা এখন আমাদের শখের হয়ে গিয়েছে। জবা ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সাদা রঙের জবা ফুলটি দেখে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

জবা ফুল কিন্তু আপু আমারও পছন্দের একটি ফুল। এ ফুলটি দেখতেও চমৎকার হয়। আপনার দারুণ সব কালারের জবা ফুলের ফটোগ্রাফি করেছেন। খুবই ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আমার নিজের কাছেও জবা ফুল অনেক ভালো লাগে মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38