আমার লেখা কবিতা : " নিঃস্ব "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

পৃথিবীর মানুষ অনেক বেশি অন্যরকম। আসলে তখন নিজের মানুষ বেইমানি করে, তখন সকল অনুভূতিগুলো যেন অন্যরকম হয়ে যায়। তবে আসলে একজন মানুষকে কষ্ট দিয়ে অন্যজন আসলেই সুখী হতে পারে ‌। বিষয়টা খুবই কঠিন এবং নির্মম। আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা ছলনার শিকার হয়। এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। আসলে কাছের মানুষের কাছ থেকে ছলনার শিকার হলে সেটা মেনে নেওয়া খুবই কঠিন ‌। কবিতার মধ্যে এই বিষয়টাই দেখার চেষ্টা করলাম। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

Pink & Blue Watercolor Painted Canvas Quote Instagram Post_20230907_233427_0000.jpg

" নিঃস্ব "

আমাকে নিঃস্ব করে তুমি,
কতটা সুখে রয়েছ।
আগুনে পুড়ে পুড়ে,
এই দুই নয়ন জুড়ে।

শুধু তুমি ডেকেছো,
আমার পৃথিবী কতটা নির্জন।
রাত গভীরে মনেরই ঘরে,
নিরবে পুরে যায় বুকেরই ভুবন।

ছলনার ছলে আমাকে ভালোবেসে,
এখন তুমি অন্যের হয়েছো।
কখনো দেখাবো না বুকের ক্ষত,
বিরহের মনে কষ্ট আনমনে।

ভুলবো না কখনো দুঃখ কত,
দুঃখ আমার বুকেরই ঘরে।
কষ্টই তুমি দিয়েছো,
এই দুঃখে রয়েছি মরে।

কিভাবে পারলে হতে নিষ্ঠুর,
কেন দিলে কষ্ট আমায়।
মন করলে দুঃখে আঘাত,
রয়েছি কতো স্রোতে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

কাছের মানুষগুলোকে বদলে যেতে দেখলে সত্যি অনেক কষ্ট হয়। আসলে সময় মানুষকে বদলে দেয়। আর সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো আরও বেশি আঘাত দেয়। আপু আপনার লেখা কথাগুলো এবং আপনার লেখা কবিতার লাইনগুলো দারুন ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে আপু।

 3 years ago 

ঠিক বলে যাব কাছের মানুষগুলো বদলে গেলে তার থেকে বেশি কষ্ট আর কখনোই হয় বলে আমার মনে হয় না।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আপু সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন ইদানিং। সবার কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। তাছাড়া আমিও চেষ্টা করি সব সময় কবিতা লেখার। তবে আপনিও চমৎকার কবিতা লিখেন অনেক ভালো লাগে কবিতা গুলো পড়তে। আজকে খুব সুন্দর কবিতা লিখলে নিঃস্ব। কবিতাটি পড়তে আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আমিও চেষ্টা করি আপু প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসা দুই রকম হয় একটা ভালোবাসা জীবনকে পরিপূর্ণ করে আর একটা ভালোবাসা জীবনকে নিঃস্ব করে। সুন্দর কবিতা লিখেছেন, বলতে গেলে বাস্তবতায় ফুটিয়ে তুলেছেন। চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি কবিতা লাইন গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আসলে আমাদের কাছের মানুষরাই সব সময় আমাদের বেশি কষ্ট দিয়ে থাকে যেটা মেনে নেওয়া আসলেই কষ্টকর। সময়ের সাথে সাথে মানুষের রূপ ও কেমন যেন বদলে যায়। খুব সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের সাথে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এভাবে সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু কখনো যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে নিশ্চয়ই বুঝবেন আপনার পাশের মানুষই করেছে। আর মানুষ মানুষের সাথে বেইমানি এবং ছলনা করা এটা মানুষের সহজাত প্রবৃত্তি। যাইহোক আপনি আজকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা ধাপ আপনি কত চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রিয় মানুষরাই তো নিজেদের সাথে সবসময় বেইমানি করে। কষ্ট হলেও এটা সত্যি। আপনার মন্তবের জন্য ধন্যবাদ।

 3 years ago 

পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে। কিছু কিছু মানুষ আছে এরকম ছলনা করে আনন্দ পায়। অপরজনের মনের অবস্থা যে কি হয় তা একবারও চিন্তা করে না এসব মানুষ দিনশেষে কখনোই সুখী হতে পারে না যাই হোক আপু আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু পৃথিবীতে হাজারো ধরনের মানুষ আছে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

 3 years ago 

সত্যি কথা বলতে আপু সময়ের সাথে মানুষ‌ পরিবর্তন হয়ে যায়। ‌অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

এভাবেই চেষ্টা করো আপু সব সময় পাশে থাকার জন্য ।ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

চমৎকার একটি কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অসাধারণ কবিতাটি আবৃতি করে আমার বেশ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ছন্দের এবং লাইনের সাথে মিল রেখে কবিতার প্রত্যেকটা সৌন্দর্য সৃষ্টি করেছেন। যেখানে বিরহ অনুভূতিমূলক আবেগ প্রকাশ পেয়েছে।

 3 years ago 

আমার কবিতা লাইন গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আর আপনার মন্তব্য পড়ে আরও বেশি খুশি হলাম।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমি মনে করি একজন মানুষকে কাঁদিয়ে অন্য জন মানুষ কখনো সুখ পায় না। আসলে আমি মনে করি ছলনাময়ী প্রেমিকরা এমনই হয়ে থাকে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

সুখ কখনোই আসলে অন্যকে কাঁদিয়ে পাওয়া যায় না। আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38