আর্ট :- রং কলম দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সব সময় আমি চেষ্টা করি ভিন্নরকম কিছু পেইন্টিং করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাছাড়া আমার কাছে পোস্টার রং দিয়ে যেকোনো আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু মাঝেমধ্যে আমি নিজেও ভিন্ন রকম আরো কিছু আর্ট করার চেষ্টা করি। তাই আজকে চেষ্টা করলাম রং কলম দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করার জন্য। কারণ রং কলম দিয়ে এর আগেও অনেক কিছু আর্ট করেছিলাম। কিন্তু এভাবে নিখুঁত করে সুন্দর হাতে ধীরে ধীরে প্রাকৃতিক দৃশ্য আর্ট করা হয়নি। তাই আজকে চিন্তা করলাম সুন্দর একটি আর্ট করব। প্রথমদিকে ভেবেছিলাম রং কলম দিয়ে হয়তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর্ট করা যাবে না। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে আর্ট করার পরে বুঝলাম আর্ট অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আমার কাছে কেন জানি নিজের আর্ট গুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে তাই এই সুন্দর আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20241217_142815.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20231118_194132.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর আমি পেন্সিল দিয়ে খাতার উপরে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের স্কেচ এঁকে নিয়ে নিলাম।

IMG_20241217_144822.jpg

ধাপ - ২ :

তারপর গারো সবুজ এবং হালকা সবুজ রং কলম দিয়ে উপরের অংশে দূরের কিছু পাহাড়ি গাছ রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_144834.jpg

ধাপ - ৩ :

তারপর দুপাশে দুটি গাছের ডাল হলুদ আর কফি কালার রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_144851.jpg

ধাপ - ৪ :

তারপর একপাশের বড় গাছের পাতা গুলোকে গারো সবুজ আর হালকা সবুজ রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_144922.jpg

ধাপ - ৫ :

তারপর একই রকম ভাবে পাশের ছোট গাছের ডালের মধ্যেও গারো সবুজ আর হালকা সবুজ রং কলম দিয়ে ছোট ছোট পাতা রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_144937.jpg

ধাপ - ৬ :

তারপর গাছ দুটির দুপাশে কিছু ঘাস হলুদ, গারো সবুজ এবং হালকা সবুজ রং-কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_145007.jpg

ধাপ - ৭ :

তারপর মাঝ খানের খালি অংশের মধ্যে দূরের দুটি নৌকা সুন্দর করে দুটি রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_145021.jpg

ধাপ - ৮ :

তারপর ঘাসের একপাশে দুটি ঘর সুন্দর করে আরো দুটি রং-কলম দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_145036.jpg

ধাপ - ৯ :

তারপর নৌকা দুটি চারপাশে হালকা নীল এবং গাড়ো নীল রং কলম দিয়ে সুন্দর করে নদীর পানি রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_145054.jpg

ধাপ - ১০ :

তারপর হালকা নীল রং কলম দিয়ে উপরের আকাশটাকে সুন্দর করে মেঘলা করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241217_145106.jpg

শেষ ধাপ :

এভাবে রং- কলম দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে নিয়ে নিলাম। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার অনেক ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20241217_142815.jpg

IMG_20241217_142831.jpg

IMG_20241217_142841.jpg

IMG_20241217_142824.jpg

IMG_20241217_142834.jpg

IMG_20241217_142828.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য গুলোর আর্ট সব সময়ই আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আঁকেন ও দারুন।আর্টটি ভীষণ ভালো লাগলো আমার কাছে।আপনি সময় ও ধৈর্য নিয়ে আর্টটি শেষ করলেন।ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের এই আর্ট আমার নিজের কাছে অনেক ভালো লাগলো

 2 years ago 

রং কলম দিয়ে দারুন একটি দৃশ্য আর্ট করেছেন আপু। প্রথমে পেন্সিল দিয়ে সম্পূর্ণ দৃশ্যটি এঁকে খুবই সুন্দর ভাবে রং করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রং কলম দিয়ে আমারও আঁকতে ভীষণ ভালো লাগে

 2 years ago 

রং কলম দিয়ে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন আপু। আপনার আর্ট করার দক্ষতা সব সময় বেশ দারুন। আজকের পেইন্টিং টা দেখেও ভালো লাগলো। বিশেষ করে নদী টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রং কলম দিয়ে আঁকা আপনার কাছে ভালো লেগেছে দেখে অনেক বেশি খুশি হলাম

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা আর্টটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের আর্ট গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার এই আর্ট গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর আর্ট আশা করছি সব সময় দেখব।

 2 years ago 

আমার এই প্রাকৃতিক দৃশ্য আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম

 2 years ago 

রং পেন্সিল দিয়ে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রং কলম দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। আসলে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী এবং আর্ট দুটোই অনেক বেশি ভালো লাগে। আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্যটি খুবই সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

পরবর্তীতে আবারো রং কলম দিয়ে সুন্দর কিছু আর্ট করার চেষ্টা করব

বাহ! রং কলম দিয়ে বেশ দারুন প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন তো । একদম পরিষ্কার হয়েছে। এইসব দৃশ্য আঁকাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন। আপনার দক্ষতা আছে বলতে হবে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে এরকম কলম দিয়ে আর্ট করার জন্য

 2 years ago 

আপনি তো দেখছি অনেক সুন্দর ভাবে রং কলম দিয়ে প্রাকৃতিক দৃশ্য একে দেখিয়েছেন। বেশ অনেক অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর প্রতিভা সম্পন্ন আর্ট করতে দেখে।

 2 years ago 

যেকোনো আর্ট ধৈর্য ধরে করলে ভীষণ সুন্দর হয়

 2 years ago 

রং কলম দিয়ে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু। এরকম প্রাকৃতিক দৃশ্যের অংকন গুলো দেখতে বেশ ভালো লাগে। ছোটবেলায় যখন এরকম প্রাকৃতিক দৃশ্য অংকন করার চেষ্টা করতাম তখন মনের ভিতর একটা অন্যরকম প্রশান্তি কাজ করত। যাইহোক এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে আমার এই রং কলমের সুন্দর আর্ট আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম

 2 years ago 

আপনার আর্টগুলো আসলেই বেশ সুন্দর হয়। আর সুন্দর হলে তো নিজের কাছেও ভালো লাগবেই! রঙ কলম দিয়ে প্রাকৃতিক দৃশ্যের সুন্দর আর্ট শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63931.42
ETH 1841.62
USDT 1.00
SBD 0.39