গল্প:- একটি পরিশ্রমিক জেলের গল্প

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনাগুলো আমাদের জীবনেও প্রায় ঘটে থাকে। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আর সেই কাহিনীটি হল একটি জেলেকে নিয়ে। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।


fishing-3062034_1280.jpg

কিছু কিছু মানুষ আছে যারা অনেক বেশি পরিশ্রম করতে পছন্দ করে। তারা মনে করে যত বেশি পরিশ্রম করবে ততই তাদের ভাগ্য তৈরি করতে পারবে। ঠিক তেমনি আমাদের এদিকে একটা জেলে যে সব সময় বিভিন্ন রকম ছোট বড় নদীতে গিয়ে মাছ ধরত। আমাদের আশেপাশে ছোট খাল বিলগুলোতেও প্রায় সময় সেই ছেলেকে আমরা দেখি মাছ ধরতে থাকে। আমার বাবার মুখে শোনা এই জেলের কাহিনীটি আজকে আপনাদের মাঝে আবার শেয়ার করলাম। এমনিতে আমরা নিজেরাও জেলে টাকে প্রায় মাছ ধরতে দেখেছি।

কিন্তু এটা বাবার মুখ থেকে শোনার পরে জেলের প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গিয়েছে। জেলেটা সব সময় কঠোর পরিশ্রম করে মাছে ধরত। আর সেই মাছগুলো বাজারে বিক্রি করে তাদের সংসার চালাত। জেলের পেশা শুধুমাত্র মাছ ধরাই ছিল। একদিন নাকি জেলে আমার বাবার দোকানের সামনে ছোট একটি খালের মধ্যে মাছ ধরতে লাগলো। জেলেটা নাকি প্রায় অনেকক্ষণ ধরে বারবার জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করল। কিন্তু প্রতিবারই জেলে শুধু খালি জাল পানি থেকে উঠাতো। একটা ছোট মাছ তো জেলের জালে ধরা দিত না। এভাবে জেলে প্রায় এক দেড় ঘন্টা ধরে জাল মারতে লাগলো।

তারপর বেশ অনেকক্ষণ পরে কিছু ছোট ছোট মাছ জেলে পেয়েছিল। কিন্তু তাও জেলে ধৈর্য ধরে পানিতে জাল ফেলতে লাগলো। এই ভেবে যাতে একটি বড় মাছ পায় সে। এরকম ভাবে বেশ কিছুক্ষণ আবারো কেটে যায়। কিন্তু জেলে ধৈর্য হারায় না। কিছুক্ষণ জাল না মেরে আশেপাশে হাঁটাচলা করতে লাগলো। পাশে নাকি অনেক মানুষ ভিড় করেছে। জেলের মাছ ধরা দেখতে এসে। এই দেখে জেলেও বেশ হতাশ হয়ে পড়ল। কারণ সবাই তার মাছ ধরা দেখতে আসলো কিন্তু সে একবারও মাছ পানি থেকে তুলতে পারল না। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পরে জেলে ভেবেছিল বাড়িতে চলে যাবে। কারণ তার জালে আজকে মাছ আর উঠবে না।

এই ভেবে জেনেও বাড়ির দিকে রওনা দিতে লাগলো। কিন্তু আশেপাশের মানুষগুলো জেলেকে আবারো বলল তুমি আবার জাল ফেলো দেখবে তোমার জালে মাছ উঠবে। এই ভেবে জেনেও আবারও কয়েকবার জাল ফেলতে লাগলো। কিন্তু জেলে আশেপাশের মানুষগুলোর কথা বিশ্বাস করে এবং নিজের উপর ভরসা রেখে প্রতিবারই খালি জালটা নিয়ে আসে। কিন্তু তাও জেলের নিজের প্রতি ধৈর্য এবং ভরসা থাকার কারণে প্রতিবারই জাল ফেলতে থাকে। জেলে জানে যত বেশি পরিশ্রম করবে ততই সে সঠিক লক্ষে পৌঁছাতে পারবে। তাই শেষবার জেলে যখন জাল ফেলল তার জালে কয়েকটি বড় বড় মাছ উঠে পড়ল।

তখন যেমন জেলের মুখে হাসি ফুটল ঠিক তেমনি আশেপাশের মানুষের মুখেও হাসি ফুটল। তখন জেলের মাছ দেখে আশেপাশের মানুষ জেলাকে বলতে লাগল তুমি পরিশ্রম করার ফলেই আজকে এই মাছগুলো পেয়েছ। তখন জেলেও বারবার বলতে লাগলো ঠিক বলেছেন আজকে পরিশ্রমের ফল হিসেবে আমি প্রচুর মাছ পেয়েছি। তাই সব সময় নিজের প্রতি বিশ্বাস এবং পরিশ্রম করে যেতে হয়। তাহলেই জেলের মত লক্ষে পৌঁছানো যায়। যাইহোক বাবার মুখ থেকে জেলের এই পরিশ্রমের গল্পটা শুনে আমার কিন্তু বেশ ভালো লাগলো। আজকেও গল্পটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ও বেশ ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

পরিশ্রম এবং ধৈর্যের ফল সব সময় অনেক মিষ্টি হয়ে থাকে। আমি মনে করি সবারই উচিত এই গল্পটা পড়ে শিক্ষা নেওয়া। আপনার লেখা গল্পটা কিন্তু অনেক বেশি শিক্ষনীয়। আপনার বাবার মুখ থেকে পরিশ্রমিক জেলের গল্পটা শুনে আমাদের মাঝেও শেয়ার করে নিলেন দেখে খুব ভালো লাগলো। আমাদেরকে সবসময় এভাবেই পরিশ্রম করে যেতে হবে। তাহলে আমরা সফলতা অবশ্যই অর্জন করতে পারবো। শেষ পর্যন্ত জেলের সফলতা দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর করে লিখলেন আপনি পুরো গল্পটা।

 2 years ago 

ঠিক বলেছেন পরিশ্রম যত বেশি করা যায় ততই সফলতা আসবে একদিন

 2 years ago 

আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগলো। আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। জেলের পরিশ্রম আর বিশ্বাস আছে তাই হয়তো জেলে সফলতা আনতে পারবে।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মন্তব্য পড়েও আমার কাছে বেশ ভালো লাগলো

 2 years ago 

কথায় আছে না পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আর ঠিক এটাই হয়েছে ওই জেলের সাথে। জেলে নিজের পরিশ্রমের কারণে শেষ পর্যায়ে সফল হয়েছে মাছ ধরতে। জেলের এত সুন্দর পরিশ্রম দেখে সত্যি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটা মানুষের পরিশ্রমের ফল সে অবশ্যই পাবে। তাই সব সময় সবাইকে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আমি তো ভাবছিলাম জেলে হয়তো আর পাবে না মাছ। কিন্তু শেষ পর্যায়ে জেলে তো অনেক বড় বড় এবং অনেকগুলো মাছ পেয়ে গিয়েছে। আর এই জন্যই আমাদেরকে ধৈর্য হারালে চলবে না। পরিশ্রম করে যেতে হবে।

 2 years ago 

আমিও মনে করি পরিশ্রম যত বেশি করা যায় ততই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায় ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

সত্যিই এটি একটি দারুণ অনুপ্রেরণামূলক গল্প। যদিও তা বাস্তবসিদ্ধ, তবে ধৈর্য্য জিনিসটি সত্যিই মানুষকে বা কোন ব্যক্তিকে অনেকদূর নিয়ে যায়। হাল না ছাড়ার মানসিকতার একটি ফল থাকে, যা কোন এক সময় চূড়ান্ত সফলতায় নিয়ে আসে।

খেটে খাওয়া, পরিশ্রমী মানুষদের জন্য একদিকে কষ্ট পাই, অন্যদিকে তাদের সংগ্রামী মানসিকতা আর এর মাধ্যমে সৌভাগ্য ঘরে আনার উদ্যমকেও স্বাগত জানাই।
আপনার শেয়ার করা গল্পটি পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটি পরিশ্রমিক জেলের গল্প আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপু পরিশ্রম করলে তার একটা ফল অবশ্যই হয়। এরকম অনেক জেলে রয়েছে যারা বারবার চেষ্টা করার পরও মাছ ধরতে পারে না। তবে যারা ধৈর্য না ছেড়ে দিয়ে বারবার চেষ্টা করতে থাকে, তারা একটা ফল অবশ্যই পায়। আপনি এখানে যে জেলের কথা বললেন, উনি যদি আশেপাশের লোকদের কথা না শুনে সেখান থেকে চলে যেতেন তাহলে হয়তো এত বড় মাছটা পেতেন না। উনাদের কথা শুনে চেষ্টা করেছেন জন্যই হয়তো মাছটা পেয়েছিলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39