রেসিপি :- কালো রূপচাঁদা মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি ভালো রূপচাঁদা মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম। আমার নিজের করা রেসিপিগুলো আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। কারণ একেক দিন একেক ধরনের ইউনিট রেসিপিগুলো তৈরি করতে অনেকটাই সময় দিয়ে তৈরি করতে হয়। তাই চেষ্টা করেছি আজকেও এই সুন্দর রেসিপিটি তৈরি করার জন্য। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।

IMG-20231125-WA0006.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
কালো রূপচাঁদা মাছবড় গুলো ১ টা
পেঁয়াজ কুঁচি২ টা
টমেটো১ টা
কাঁচা মরিচঝাল পরিমাপ মত
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20240119_133212.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কালো রূপচাঁদা মাছ ছোট ছোট টুকরো করে কয়েকটি ফিস কেটে দিলাম। তারপর তার মধ্যে হলুদ লবণ মেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম।

IMG_20240119_185315.jpg

ধাপ - ২ :

তারপর অন্য আরেকটি কড়াই এর মধ্যে তেল গরম করে মাছগুলোকে এক এক করে সুন্দরভাবে ফ্রাই করে নিয়ে নিলাম।

IMG_20240119_185336.jpg

ধাপ - ৩ :

তারপর মাছগুলো ফ্রাই হয়ে যাবার পরে অন্য আরেকটি কড়াই এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি আর কাঁচামরিচ কুঁচি দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে নিলাম।

20220729_163939.jpg

ধাপ - ৪ :

তারপর পেঁয়াজ কুঁচি হালকা লাল লাল হয়ে আসলে তার মধ্যে হলুদ, লবণ, মরিচ, রসুন, মসলা সবকিছু দিয়ে আবারো নেড়ে ছেড়ে নিলাম।

20230325_113033.jpg

ধাপ - ৫ :

তারপর সব মসলা গুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে হালকা পরিমাণ কিছু পানি দিয়ে আবারো নেড়ে ছেড়ে নিলাম।

IMG_20240119_185404.jpg

ধাপ - ৬ :

তারপর পানি গুলো একটু কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

IMG_20240119_185423.jpg

ধাপ - ৭ :

তারপর মাছগুলো রান্না হয়ে আসলে তার উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে অন্য আরেকটি পাত্রের মধ্যে মাছগুলো ঢেলে নিয়ে নিলাম।

IMG_20240119_185533.jpg

শেষ ধাপ :

এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

IMG-20231125-WA0001.jpg

IMG-20231125-WA0002.jpg

IMG-20231125-WA0006.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

কালো রূপচাঁদা মাছের মজার একটি রেসিপি আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। রেসিপিটি দেখেই মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এছাড়া মাছের মধ্যে টমেটো দেওয়ায় আরো বেশি সুন্দর হয়েছে রেসিপিটি।ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন মাঝে টমেটো বেশি করে দিয়ে রান্না করলে রেসিপিটি খেতে বেশ মজা লাগে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু সত্যি দিন দিন নিজের করা রেসিপি গুলো অনেক সুন্দর হচ্ছে। আর নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার কালো রুপচাঁদা মাছের রেসিপিটি দারুণ চমৎকার হয়েছে আপু।দেখতে যতো সুন্দর হয়েছে খেতে মনে হচ্ছে আরো বেশি সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে রেসিপি তৈরি করার পদ্ধতি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন সব মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমি নিজেও নিজের করা রেসিপিগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। আপনার মন্তব্যটা পড়ে আরো ভালো লাগলো।

 3 years ago 

রূপচাঁদা মাছের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। রূপচাঁদা মাছগুলো খেতে খুবই টেস্টি লাগে। রূপচাঁদা মাছ এভাবে রেসিপি করে খেতে নিশ্চয়ই আরো অনেক বেশি মজাদার লাগবে। ধাপে ধাপে এত চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার করা রূপচাঁদা মাছের রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপু।

 3 years ago 

রূপচাঁদা মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রায় ১০ বছর রূপচাঁদা মাছ খাওয়া নেই। এর আগে এর উচ্চতা আমাদের পুকুরে বেশ কিছুটা করে দেয়া হতো। কিন্তু এরপর যখন শুনেছিলাম সরকারি ভাবে নিষিদ্ধ রূপচাঁদা চাষ করা তারপর থেকে আর দেওয়া হয় না খাওয়া হয়না। খুবই ভালো লাগলো সুন্দর এই মাছের রেসিপি দেখে।

 3 years ago 

আপনি প্রায় ১০ বছর রূপচাঁদা মাছ খাননি যেন একটু খারাপ লাগলো। কিন্তু খুব সুন্দর মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

রূপচাঁদা মাছ এমনিতেই খেতে বেশ ভালো লাগে। রেসিপিটি দেখতে খুবই লোভনীয় হয়েছে আপু বিশেষ করে এর কালার টা।

 3 years ago 

আমার মজাদার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ভালো মানের একটি রেসিপি করতে পারলে সত্যিই নিজের মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায়।আমিও যখন ভালো কোন রেসিপি করি তখন আমার খুবই আনন্দ হয়। আর বরাবরই চেষ্টা করি ভালো কিছু করার জন্য এতে করে নিজের আত্মা তৃপ্তিবোধ ঠিক থাকে বলে আমার মনে হয়।কালো রূপচাঁদা মাছের রেসিপি দেখতে খুবই সুন্দর হল লোভনীয় হয়েছে আপু। লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

ঠিক বলেছেন যদি নিজেরা সুন্দর হবে তৃপ্তি দিয়ে কাজগুলো না করে তাহলে কোন কাজেই সফল হয় না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

কালো রূপচাঁদা মাছ কখনো খাওয়া হয়নি। আপু আপনি এত সুন্দর করে এই রূপচাঁদা মাছের রেসিপি করেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে অনেক মজার হয়েছিল। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

কালো রূপচাঁদা মাছগুলো এমনিতে রূপচাঁদা মাছের মতই খেতে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো আপু।

 3 years ago 

কালো রূপচাঁদা মাছের মজাদার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। আর আপনি ঠিক বলেছেন ইউনিক রেসিপি তৈরি করতে একটু বেশি সময় দিতে হয়। এই মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে পুরো রেসিপিটি তৈরি করে ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কালো রুপচাঁদা মাছ আমি কখনও খাইনি আপু।তবে আপনার রান্না করা মাছের রেসিপি দেখে লোভ লেগে গেলো। আপনি চমৎকার ভাবে রেসিপিটি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মজার মাছটি খুব মজা করে রান্না করার জন্য।

 3 years ago 

রূপচাঁদা মাছের মতই কালো রূপচাঁদা মাছও খেতে একই রকম। আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে যেন খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37