মজাদার দুধের এবং তরমুজের পুডিং তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা কাজগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম কিছু খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম কিছু দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি আজকে আমি তরমুজ এবং দুধ দিয়ে পুডিং তৈরি করার চেষ্টা করলাম। সত্যি বলতে প্রথম থেকেই খুব সুন্দর ভাবে পুডিং তৈরি করে ছিলাম আমি। কিন্তু শেষের দিকে পুডিং তৈরি করার পরে যখন ফ্রিজ থেকে বের করে একটি প্লেটের মধ্যে ঢেলে ছিলাম তখন দেখার অবস্থাটা খুবই খারাপ ছিল।

কেন জানি আমার তরমুজ এবং দুধের পুডিং টা ভালোভাবে বসে নাই। আমি কিন্তু আগে ও অনেক পুডিং তৈরি করেছিলাম। সেগুলো খুব সুন্দর ভাবেই বসেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আমার মনে হয় এবারের আগার আগার পাউডার টা ভালো ছিলনা। প্রথমদিকে বুঝতে না পারলেও শেষে আমি ঠিকই বুঝতে পারলাম। কিন্তু অনেক সময় দিয়ে এই পুডিং তৈরি করেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম পুডিং টি হয়তো বেশ সুন্দর হবে। কিন্তু শেষে দেখার পরে নিজের মনটাও খারাপ হয়ে গেল। তাছাড়া খেতে কিন্তু বেশ মজা ছিল এমনিতে। শুধুমাত্র ভালোভাবে জমাট না বাধার কারণে দেখতে এমন দেখাচ্ছে। যাই হোক পুডিং আমি কিন্তু খুব কষ্ট করেই তৈরি করেছি তাই ভাবলাম রেসিপিটি অন্তত আপনাদের সাথে শেয়ার করি। পরবর্তী থেকে সবাই দোকানে গেলে এই আগার আগার পাউডার গুলো ভালোভাবে খেয়াল করে কিনে নেবেন। না হলে আমার মতই এরকম। যাই হোক আশা করি পুডিং রেসিপিটি আপনাদেরও বেশ ভালো লাগবে।

IMG_20240415_201458.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
গরুর দুধ
তরমুজ
আগার আগার পাউডার
পানিপরিমাণ মত

IMG_20240415_191917.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি তরমুজ গুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর তরমুজ গুলো থেকে সবগুলো বিচি বের করে নিয়ে নিলাম।

IMG_20240415_190701.jpg

ধাপ - ২ :

তারপর একটি ব্লেন্ডার মধ্যে দিয়ে তরমুজ গুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে নিলাম।

IMG_20240415_190732.jpg

ধাপ - ৩ :

তারপর একটি পাতিলের মধ্যে তরমুজের জুস গুলোকে নিয়ে একটু গরম করে নিয়ে নিলাম।

IMG_20240415_191158.jpg

ধাপ - ৪ :

তারপর অন্য একটি বাটির মধ্যে কিছুটা তরমুজের জুস নিয়ে তার মধ্যে আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে আবার তরমুজের জুস এর মধ্যে দিয়ে দিলাম।

IMG_20240415_191247.jpg

ধাপ - ৫ :

কাপড় সুন্দর একটি বাটির মধ্যে গরম করা তরমুজ গুলোকে ঢেলে কিছুক্ষন নরমাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে নিলাম।

IMG_20240415_191306.jpg

ধাপ - ৬ :

ফ্রিজ থেকে তরমুজ গুলোকে বের করে এটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম।

IMG_20240415_191341.jpg

ধাপ - ৭ :

তারপর অন্য আরেকটি বাতিলের মধ্যে দুধ গরম করে আগের মত করে কিছু দূরের মধ্যে আগার আগার পাউডার মিশিয়ে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে নিলাম।

IMG_20240415_191415.jpg

ধাপ - ৮ :

তারপর ছোট করে কেটে রাখা তরমুজগুলোকে আবারো একটি বাটির মধ্যে নিয়ে তার উপরে গরম করা দুধ গুলোকে আবারো ঢেলে ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দিলাম।

IMG_20240415_191527.jpg

ধাপ - ৯ :

তারপর ভালোভাবেই পুডিং টা বসে যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে নিলাম।

IMG_20240415_191541.jpg

শেষ ধাপ :

প্রথম থেকেই চেষ্টা করলাম তরমুজ এবং দুধের পুডিং সুন্দরভাবে তৈরি করার জন্য। কিন্তু শেষমেশ যা হল সেটা জানতে হলে আমার প্রথম লেখাগুলো পড়তে হবে সবাইকে। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

IMG_20240415_191630.jpg

IMG_20240415_191841.jpg

IMG_20240415_191704.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ডাবের পুডিং হয় জানতাম কিন্তু তরমুজ দিয়ে যে এত সুন্দর মজাদার পুডিং বানানো যায় এটা জানা ছিল না আপু।দেখে তো বেশ সুস্বাদুই মনে হচ্ছে। আর যে পরিমাণে গরম পড়েছে বাহিরে তাতে করে এটা ফ্রিজে রেখে খেতে বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি নিজেও ডাবের পুডিং কয়েকবার খেয়েছি কিন্তু ভাবলাম এবার তরমুজের পুডিং তৈরি করি

 2 years ago 

আপু,আপনার প্রথম লেখাটি পড়ে আমার মনে হচ্ছিলো তরমুজের পুডিংটি তো সুন্দর হয়েছে।কারন লাল রঙের পুডিং তো পারফেক্ট হয়েছে কিন্তু শেষে দুধ যুক্ত হওয়ার পর দেখে বুঝলাম।কিন্তু আমার মনে হচ্ছে আগার আগার পাউডার খারাপ থাকলে প্রথম
তরমুজের পুডিংটি জমতো না।যদিও আগার আগার পাউডার বেশিদিন ভালো থাকে না।যাইহোক আশা করি খেতে মজার হয়েছিল,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে তরমুজেরটা ও তেমন ভালোভাবে বসেনি তাও আমি চেষ্টা করেছি প্রথমে তৈরি করার জন্য
পরবর্তীতে দুধের পুডিং একেবারেই বসলো না দেখে আরো খারাপ লাগলো

 2 years ago 

বেশ সুন্দর এবং ইউনিক একটি রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের রেসিপিটি কিন্তু আমার কাছে আনকমন মনে হয়েছে। আপনার শেয়ার করা রেসিপিটি দেখে আমারও বেশ তৈরি করতে মন চাইছে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে এই তরমুজের পুডিং কিন্তু আসলেই খেতে অনেক মজা হয়

 2 years ago 

তরমুজ আর দুধের সমন্বয়ে অসাধারণ পুডিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা এই সুস্বাদু রেসিপি টা দেখে যেন মন জুড়িয়ে গেল। প্রচন্ড গরমের এই দিনে এই জাতীয় খাবার গুলো খেতে খুবই ভালো লাগে।

 2 years ago 

শুধুমাত্র আগার আগার পাউডারের কারণে পুরো পুডিং নষ্ট হয়ে গেল

 2 years ago 

দুধ ও তরমুজের মজাদার পুডিং রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। পুডিং আমার খুবই প্রিয়। তাই আপনার রেসিপির পরিবেশন দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার পোস্টটে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

দুধ এবং তরমুজ দিয়ে মজাদার পুডিং তৈরি করেছেন আপনি। এভাবে তৈরি করে এর আগে কখনো খাওয়া হয়নি। তবে এটা ঠিক যে কোন একটি রেসিপি অনেক কষ্ট করেকরার পরে যদি পারফেক্ট না হয় তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। যাইহোক আপনার রেসিপিটি দেখে আমার কাছে খুবই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই বেশ ভালোই ছিল। সুস্বাদু ও মজাটা রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন কোন কিছু তৈরি করার পরে যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে কিন্তু নিজের কাছেও বেশ কষ্ট লাগে

 2 years ago 

প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ইউনিক একটি রেসিপি শেয়ার করলেন। হয়তো আগার আগার পাউডারের সমস্যার কারণে পুডিং ভালোভাবে বসে নাই। ভালো আগার আগার পাউডার দিলে পুডিং হয়তো ভালোভাবে বসতো। যাক তারপরেও রেসিপিটি অনেক ভালো লেগেছে দেখে।

 2 years ago 

আমার কাছে মাঝেমধ্যে এরকম কিছু তৈরি করে খেতে বেশ ভালোই লাগে

 2 years ago 

তরমুজ খেতে আমি ভীষণ পছন্দ করি। আর বর্তমান সময়ে যে প্রখর গরম পড়ছে তাতে তরমুজ মানুষের জন্য খুবই উপকার। আপনি আজকে দুধ এবং তরমুজের সমন্বয়ে পুডিং তৈরি করেছেন। বেশ ভালো না বসলেও খেতে বেশ সুস্বাদু হয়েছে এতে কোন সন্দেহ নেই। তৈরি প্রসেসিংটা সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বর্তমানে যে গরম পড়েছে এই গরমে এরকম কিছু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে

 2 years ago 

এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভীষণ ভালো লাগে। আপনার আগার আগার পাউডারটা ভালো না হওয়ায় পুডিংটি হয়তো ভালোভাবে বসেনি।কিন্তু খেতে তো দারুন মজার হয়েছে আশাকরি। দেখতে হয়তো ভালো লাগছে না।আপু মন খারাপ করবেন না।আশাকরি পরবর্তী তে আবার সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করবেন।ধন্যবাদ আপু দারুন স্বাদের একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন পাউডারটা ভালো না হওয়ার কারণে তরমুজের পুডিং টা তেমন ভালোভাবে বসলো না

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38