জেনারেল রাইটিং:- জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20240112_185913_0000.jpg

আজকে আমি আপনাদের মাঝে খুব মূল্যবান একটি শিক্ষনীয় বিষয় নিয়ে আলোচনা করব।জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই। আমরা মানুষ এবং আমাদের মধ্যে জীবন আছে। তবে পৃথিবীতে অনেক ধরনের জীব এবং প্রাণী আছে যারা পৃথিবী জগত নামে বসবাস করে। আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমরা জীবনের সাথে যুদ্ধ করতে থাকি। জীবনকে সুন্দর করার জন্য মানুষ সব সময় চেষ্টা করে। আর এই জীবনে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আপনার বিপদ থাকবে।

তবে মানুষ বিপদ আসলে অনেক ভয় পেয়ে যায়। মনে পড়ে এই বিপদ থেকে সে বাঁচতে পারবে না। মানুষের জীবন যতক্ষণ ততক্ষণ বিপদের সম্মুখীন হবে এটাই স্বাভাবিক। তবে বিপদ দেখলে ভয়ে একদম নিশ্চুপ হয়ে গেলে এটা কোন সমাধান না। আপনি মনে করতে হবে আপনার জীবন আছে তাই আপনার এই জীবনে বিপদ আসতেছে। মানুষ বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধে প্রতিদিন কোন না কোন বিপদের সম্মুখীন হয়। হয়তো কারো বিপদ বড় কারো বিপদ বা ছোট।

মনে রাখতে হবে বিপদে মানুষ ভেঙে পড়ার কিছু নেই। কারণ জীবন থাকলে বিপদ সব সময় আসবে। যখন আপনার এই দেহে জীবন থাকবে না তখন আপনার কোন বিপদ আসবে না। তাই আমরা সব সময় মাথায় এবং মনে এটাই চিন্তা রাখতে হবে আমাদের জীবন আছে বিদায় বিপদ আসতেছে। যার মধ্যে জীবন নেই তার কোন বিপদ নেই। বর্তমান প্রেক্ষাপটে মানুষ একজনের পিছনে একজন লেগে থাকে। এই কারণে বিপদ আসলে মনে করে শত্রুতামি করে কেউ না কেউ তাকে বিপদে ফেলেছে।

আসলে বিপদ অনেক রকমের হয়ে থাকে। কিছু কিছু বিপদ আছে যেগুলো মেনে নিতে কষ্ট হয়। তারপরও আপনাকে বুঝে নিতে হবে আপনার জীবন আছে বিদায় এই বিপদগুলো আসতেছে। আপনি দেখবেন একটি মানুষ যখন মারা যায় তখন দাফন করার পর তার কোন আর বিপদ আসে না। কারণ তার জীবন নেই এই কারণে তার বিপদও নেই। বিপদকে ভয় না করে কিভাবে মোকাবেলা করা যায় ওটাই চিন্তা করতে হবে। বিপদ দেখলে ভেঙে পড়ার কিছুই নেই। আপনি যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ আপনি কোন না কোন বিপদে সম্মুখীন হবেন।

আর এই বিপদে অনেকে একদম ভেঙে পড়ে নিঃস্ব হয়ে যায়। তাই আমি মনে করব আমাদের জীবন আছে তাই আমাদের বিপদ আছে। তবে সকলে ই মনের মধ্যে এই চিন্তা রাখাই দরকার। আর বিপদে ভেঙে পড়ার কিছুই নেই। সব সময় মনোবল রাখতে হবে। আপনার জীবন আছে বিদায় আপনি বিপদে পড়তে পারেন। আর বিপদ যত আসবে তত আপনি অভিজ্ঞতা হবেন। তবে জীবন থাকলে বিপদ আসবে এটাই স্বাভাবিক। এটা আমরা সবাই বিশ্বাস করতে হবে। আশা করে আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। ঠিকই বলেছেন আপনি জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তাই বিপদে ভেঙ্গে না পড়ে আমি মনে করি বিপদে ধৈর্য ধারণ করা উচিত। এবং ধৈর্যের সাথে মোকাবিলা করা উচিত। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে জীবন যতোক্ষণ আছে বিপদ ততক্ষণ আছে কথাটা একদম সত্যি। জীবনে চলার পথে নানান রকমের সমস্যার সৃষ্টি হতে হয় আমাদের। জীবনে সমস্যা কাটিয়ে তার নিজ গতিতে চলতে থাকে।বিপদ আসেলে ভয় না পেয়ে বিপদের সাথে মোকাবেলা করতে হবে। বিপদ কে ভয় করে ভেঙ্গে পড়লে হবে না।ধন্যবাদ সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটি একদম সত্য কথা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একেবারে যথার্থ বলেছেন আপু, জীবন যতক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবেই। প্রতিটি মানুষ জীবনের বিভিন্ন সময়ে বিপদের সম্মুখীন হয়ে থাকে। আর এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু অনেক সময় আমাদের জীবনে অনাকাঙ্খিত বিপদ চলে আসে, আর তখন সেই বিপদ কাটিয়ে ওঠা অনেক মুশকিল হয়ে যায়। কিন্তু মুশকিল হলেও আমরা কিন্তু বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হই বেশিরভাগ সময়। কারণ আল্লাহ তায়ালা আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন এবং তিনিই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সুতরাং বিপদে ভয় না পেয়ে, মনে সাহস সঞ্চয় করে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করতে হবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার পোস্টটি পড়ে খুব সুন্দর করে অসাধারণ মন্তব্য করেছেন। আপনার অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মানুষের জীবন থাকলে বিপদ আসবেই। তবে সত্যিই কিছু কিছু এমন বিপদ হয় যা মেনে নেওয়া অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়। জীবিত মানুষেরই এরকম আপদ বিপদ আসতে থাকবে, এটাই জীবনের প্রকৃতি। মানুষ শুধুমাত্র মৃত হয়ে গেলে তার আর কোনো বিপদ আসে না। তবে এই বিপদে কখনোই মনোবল হারিয়ে ফেলা উচিত নয়। দৃঢ় মনোবল নিয়েই এগিয়ে যাওয়া উচিত। তাছাড়া এই বিপদ আসলে ভয় পাওয়ার কোন কিছু নেই। বিপদের সম্মুখে না গেলে তো এর মোকাবেলাও করা যাবে না। তাই মনে সাহস নিয়ে বিপদকে ফেস করতে হবে। আপু, ওভারল বলল দারুন একটি টপিক্স নিয়ে আজকের লেখাটি লিখেছেন, পড়ে বেশ ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন মানুষের জীবন থাকলে বিপদ আসবেই। বিপদে ভেঙে পড়ার কিছু নেই। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিপদে ভেঙে না পড়ে, এই বিপদের সম্মুখে দাঁড়িয়ে এর মোকাবেলা করতে হবে আমাদের।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন। বিপদ কখনো কারো পিছু ছাড়ে না। যে কোন সময় যেকোন ধরনের বিপদ আসতে পারে৷ বিপদ কখনো কাউকে জানিয়ে আসে না৷ যেকোন সময় যে কেউ যেকোন বিপদের সম্মুখীন হতে পারে৷ তবে সেই বিপদের সম্মুখীন হয়ে জীবনকে একধাপ পিছিয়ে নেওয়া কোন মতে ঠিক নয়। এই বিপদকে প্রতিরোধ করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ৷
আপনার এই পোস্টটি পড়ে খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

আসলে বিপদ কখন আছে কাউকে বলে আসে না। বিপদে ভেঙে পড়ার কিছু নেই। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38