ময়ূরের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনেক সুন্দর একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট করে আপনাদেরকে দেখাবো। আমার এরকম আর্ট গুলো করতে অনেক ভালো লাগে। বিশেষ করে একেক দিন একেক ধরনের পোস্ট করতে অনেক ভালো লাগে। আমি সুন্দর সুন্দর পেইন্টিং এর পাশাপাশি এরকম ম্যান্ডেলা আর্ট গুলো করার চেষ্টা করি। তাই আজকে এই সুন্দর ম্যান্ডেলা আর্ট করে নিলাম ময়ূরের। আমার কাছে তো ময়ূরের আর্ট করতে অনেক ভালো লেগেছে। এই আর্ট গুলো মার্কার কালো কলম দিয়ে আঁকলে একটু বেশি সুন্দর দেখায়। তাই দেরি না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এমনিতেই বিভিন্ন ধরনের আর্ট করতে আমি অনেক পছন্দ করি। বিশেষ করে পেইন্টিং আঁকতে আমার একটু বেশি ভালো লাগে। তাও পেইন্টিং এর পাশাপাশি আজকে এই ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার আঁকা এই সুন্দর ময়ূরের ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

CamScanner 05-02-2023 18.32.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর একটি ময়ূরের স্কেচ এঁকে নিলাম পেন্সিল দিয়ে।

20230501_205556_mfnr.jpg

20230501_205911_mfnr.jpg

ধাপ - ২ :

এরপর কালো কলমটি দিয়ে পেন্সিল দিয়ে আঁকা ময়ূরের স্কেচটি এঁকে নিলাম।

20230502_173716_mfnr.jpg

ধাপ - ৩ :

এরপর ময়ূরের মাথার উপরের অংশে ডিজাইন এঁকে নিলাম এবং ভেতরের অংশে বিভিন্ন রকমের নিখুঁত ডিজাইন এঁকে নিলাম।

20230502_174732_mfnr.jpg

20230502_174746_mfnr.jpg

ধাপ - ৪ :

এরপর পাখনার ভিতরের অংশে বিভিন্ন রকমের ডিজাইন এঁকে নিলাম।

20230502_175409_mfnr.jpg

20230502_175424_mfnr.jpg

ধাপ - ৫ :

এরপর নিচের অংশের পাতাগুলোর ভেতরে চিকন চিকন দাগের মাধ্যমে ডিজাইন এঁকে নিলাম।

20230502_175848_mfnr.jpg

20230502_175907_mfnr.jpg

ধাপ - ৬ :

তারপরে ছোট ছোট পাখনা গুলোর মাঝখানের অংশে কালো গোল চিহ্ন দিয়ে দিলাম। তারপরে ছোট ছোট পাখনা গুলোর ভেতরে ডিজাইন আঁকতে লাগলাম।

20230502_181054_mfnr.jpg

20230502_181127_mfnr.jpg

ধাপ - ৭ :

এভাবে প্রত্যেকটা পাখনার ভেতরের অংশে বিভিন্ন ডিজাইনের নিখুঁত ছোট ডিজাইন এঁকে নিলাম।

20230502_183126_mfnr.jpg

20230502_183140_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে ময়ূরের ম্যান্ডেলা আর্ট করে নিলাম।পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

CamScanner 05-02-2023 18.32.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

এতো সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখে মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ হয়েছে আপু ময়ূরের ম্যান্ডেলা আর্টটি। ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনি পোষ্টের মধ্যে ভিন্নতা আনার জন্য একদিন একরকম পোস্ট করে থাকেন। তবে আপনার ময়ূরীর ম্যান্ডেলা আর দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে আমিও ম্যান্ডেলা আর্ট করতে অনেক পছন্দ করি। ময়ূরের ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার ময়ূরের ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ময়ূরের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে আপু। আপনার অংকনের হাত খুবই তুখর সে সম্পর্কে বেশ ধারণা আছে। কেননা প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর অংকন দেখে আসছি। আজও ব্যতিক্রম হয়নি, খুবই চমৎকার ময়ূরের ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করে আমাদের মাঝে তুলে ধরেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার উৎসাহিতমূলক বক্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই অসাধারণ হয়েছে আপনার ময়ূরের ম্যান্ডেলা আর্ট টি। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত আস্তে আস্তে করা যাবে দেখতে তত সুন্দর দেখা যাবে। আপনার ম্যান্ডেলা আর্ট টা মনমুগ্ধকর লাগছে দেখতে। খুবই সুন্দর একটা আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনার চমৎকার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

ময়ূরের ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারণ লাগতেছে। আজকে রকি ভাই ও ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রশংসনীয় কাজ করেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

নিজের দক্ষতা আর ক্রিয়েটিভটি সর্বউচ্চ মাত্রায় পৌছলে এমন সুন্দর ময়ূরের ম্যান্ডেলা আর্ট করা যায়। ময়ূরের সামনের পিছনের দুই পাশের অংশ গুলোর ডিজাইনই অনেক সুন্দর হয়েছে। সব জাগায় সমান তালে সময় দিয়েছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে সত্যি অনেক ভালো লাগলো। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আরে বাহ্ বেশ সুন্দর হয়েছে তো ময়ূরের ম্যান্ডেলাটি। অসম্ভব সুন্দর একটা ময়ূরের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি যা দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। খুবই নিখুঁতভাবে এবং ধৈর্য সহকারে এটি অংকন করেছিলেন দেখেই বুঝতে পারছি। অনেক সময় লেগেছিল এটি অংকন করতে মনে হয়। আসলে সময় দিয়ে যে কোন কাজ করলে তা শেষে দেখতে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর ভাবে প্রত্যেকটা ফুলের ডিজাইন ফুটে উঠেছে। সত্যি আপনার ধৈর্য এবং দক্ষতার প্রশংসা না করে পারিনা।

 3 years ago 

আমি এই ময়ূরের আর্ট করতে অনেক সময় দিয়ে আর্ট করেছি। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দেখছি আজকে খুবই সুন্দর একটা ময়ূরের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি। খুবই নিখুঁত নিখুঁত ডিজাইন ছিল। নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে। আপনি সব সময় বিভিন্ন রকমের নিখুঁত কাজ করে থাকেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকের ম্যান্ডেলাটিও একেবারে প্রশংসা জনিত ছিল। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 3 years ago 

আমি চেষ্টা করি ভাইয়া সব সময় সুন্দর কিছু আর্ট করতে। আপনার সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজকের ছবি দেখে রীতিমত হা করে তাকিয়ে ছিলাম আপু। খুব খুব খুব সুন্দর লাগছে ময়ূর টা। হয়তো আপনি বলেই এত দূর্দান্ত একটা ফিনিশিং সম্ভব হয়েছে। এক কথায় মুগ্ধ করে দেওয়া একটা ডিজাইন হয়েছে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমার ময়ূরের ম্যান্ডেলা আর্ট নিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38