আকাশে থুতু ফেললে নিজের গায়ে পড়ে।

in আমার বাংলা ব্লগ3 years ago

1_20230227_175527_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আমাদের সমাজে এরকম অনেক ধরনের মানুষ বসবাস করে যারা নিজের খেয়ে দেয়ে পরের নিন্দা করে। এরকম মানুষ এখন আমাদের চারপাশেই বসবাস করে। আমরা তাদেরকে দেখেও হয়তো বা চিনতে পারিনা।

আমাদের চারপাশে যেমন ভালো মানুষেরা বসবাস করে ঠিক তেমনি খারাপ এবং নিন্দা মানুষগুলো ও বসবাস করে। কারণ মানুষ একজনের নিন্দা আরেকজনকে করে। তেমনি খারাপ মানুষরাও ভালোদের নিন্দা করতে গিয়ে তারাও ভালো মানুষগুলো চোখে খারাপ হয়ে যায়। আমরা সব সময় চাই আমাদের চারপাশে যেন আমাদের মতই ভালো মানুষগুলো থাকে। কিন্তু আমরা না চাইতেও আমাদের আশেপাশে খারাপ মানুষরা বসবাস বেশি করে। ঠিক তেমনি একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির পাশে একটি কাকিমা রয়েছে। উনার মনটা এমনিতেই খুবই ভালো।

কিন্তু কেন জানি উনি অন্যের পরনিন্দা করতে একটু বেশি ভালোবাসেন। ভালোদের সাথে যেমন ভালো ব্যবহার করে ঠিক তেমনি খারাপদের সাথেও খারাপ ব্যবহার করে। একজন মানুষ যেভাবে আরেকজনকে কষ্ট দিয়ে আনন্দ পায়। ঠিক একই রকম আমাদের কাকিমাও অন্যর মজা উড়িয়ে খুবই আনন্দ পায়। সবাইতো ওনার মত করে চিন্তা করে না। কিছুদিন আগে আমি যখন আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখন কাকিমার সাথে দেখা হয়েছিল। উনি তখন আশেপাশের আত্মীয়দের কথা আমার কাছে বলতে ছিল। তখনই আমি ওনার কথা শুনে বুঝতে পারলাম উনি ওনার নিজেদের আত্মীয়দেরই নিন্দা পরচর্চা করতেছে।

কিন্তু উনি বুঝতে পারতেছিল না ওনার নিজের আত্মীয়দের নিন্দা করার কারণেই উনার নিজের নিন্দা হচ্ছে। কারণ আমরা যদি উপরের দিকে থুথু ফেলি তাহলে সেই থুতু আমাদের নিজের গায়ে এসেই পড়ে। ঠিক একই রকম কাকিমা নিজের আত্মীয়দের নিন্দা করতে গিয়ে নিজের নিন্দা করে ফেলছে। তখন আমি কাকিমাকে বললাম আপনি নিজের আত্মীয়-স্বজনের নিন্দা করতে গিয়ে আপনি তো আপনার নিন্দা করে ফেলছেন কাকিমা। তখন কাকিমা জিজ্ঞেস করল কিভাবে। আমি তখন কাকিমাকে শর্টকাট উত্তর দিলাম। বললাম ওরা তো আপনারই পরিবার। আপনি যখন আপনার নিজের পরিবারের নিন্দা করতেছেন তখন অন্য কেউ তো আপনার নিজেরও নিন্দা করবে।

নিজের নিন্দা করলে যেমন আপনার নিজের কাছে খারাপ লাগবে ঠিক তেমনি অন্যের নিন্দা করলে অন্য কেউ শুনতে পেলে খুবই খারাপ লাগবে। তখন কাকিমা বলল এটা তো ঠিক বলেছ। আসলে আমি বুঝতে পারিনি নিজের পরিবারের নিন্দা করা মানেই তো নিজের নিন্দা করা। তখন আমি কাকিমাকে বললাম একদম ঠিক বলেছেন আপনি। আমাদের সমাজে এমনই হাজারো মানুষ রয়েছে যারা নিজের আত্মীয়দের নিন্দা করতে গিয়ে নিজের নিন্দা করে ফেলে। আমাদের উচিত আমাদের সমাজটাকে একটু একটু করে বদলানো। কারণ আমরা নিজেরাই যদি আমাদের সমাজটাকে বদলানোর চেষ্টা না করে তাহলে নিজের সমাজের খারাপ কাজগুলো আরো অনেক বেড়ে যাবে।

তাই আমাদের সবাইকেই বলা উচিত অন্যের নিন্দা করা মানেই নিজের নিন্দা করা। যদি তারা তাও না বুঝতে চায় তাহলে তাদেরকে বলতে হবে আকাশের দিকে থুতু ফেললে নিজের গায়ে এসে পড়বে। তাহলেই হয়তো বা মানুষ কিছুটা বোঝার চেষ্টা করবে। চলুন আমরা সবাই মিলে আমাদের সমাজটাকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। আমার এই পোস্ট আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে অন্য আরেকটি নতুন পোস্ট নিয়ে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কিছু কিছু মানুষ আছে যারা অন্যের সমালোচনা করতে পছন্দ করে। আসলে নিজের আত্মীয়দের সমালোচনা যারা করে তারা মানসিকতার দিক থেকেও নিচু মনের। সত্যি আপু অন্যের দিকে আঙ্গুল তুললে নিজের ক্ষতি হয়ে যায়। আর উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই এসে পড়ে।

 3 years ago 

ঠিক বলেছেন আপনি কিছু কিছু মানুষ অন্যকে ছোট করতে গিয়ে নিজেই ছোট হয়ে যায়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

আসলেই আপু আপনি একদম ঠিক বলেছেন উপরের দিকে থুথু ফেললে সেটা আমাদের নিজের গায়ে এসে পড়বে। আসলে এরকম সব জায়গাই আছে কিছু কিছু মানুষ যারা পরনিন্দা করতে খুব মজা পায়। আপনার ওই কাকিমা ও সেই দলের একজন একজন। আসলে তারা বুঝতে পারে না যে তারা পরের নিন্দা করতে করতে সবার কাছে নিজেই কতটা খারাপ হয়ে যাচ্ছে।

 3 years ago 

তাই আমাদের সবার উচিত অন্যের পরনিন্দা না করে তাদের পাশে থাকা।

 3 years ago 

নিন্দা এমন একটি শব্দ যেটা সচরাচর আমাদের চোখেই পড়ে যায়। কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা সমালোচনা করতেই ব্যস্ত হয়ে পড়ে। নিজে কি করলো, কার জন্য করল, সেটা কখনো বিচার না করে অন্যকে নিয়ে পড়ে। নিন্দা করা খুব গর্হিত একটি কাজ যেটা কারোরই করা উচিত না। কারণ আমরা সকলেই মানুষ, সবাই ভাই ভাই। আপনার কাকিমাকে সরাসরি বলে দিয়ে আপনি ভালই করেছেন। কারণ অন্তত তিনি যদি বিবেক বুদ্ধি খাটায় তাহলে এসব কাজ থেকে বিরত থাকবেন।

 3 years ago 

ঠিক বলেছেন আমরা সবাই যদি এইভাবে মানুষকে শুধরানোর চেষ্টা করে তাহলে আমাদের সমাজ একেবারে বদলে যাবে।

 3 years ago 

জি একদম যথাযথ বলেছেন খুব ভালো লাগলো আপনার এই রিপ্লেটি।

 3 years ago 

এ কথা একদম সত্য উপরের দিকে থুথু ফেললে তা নিজের গায়ে এসে পড়ে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নিজের খেয়ে দেয়ে অন্যের পরনিন্দা করে বেড়াতে বেশি পছন্দ করে। অন্যের পর নিন্দা করতে গিয়ে সে নিজেরই নিন্দা করছে এই বিষয়টি আপনার কাকিমা বুঝতে পেরেছে জেনে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এরকম হাজারো লোক আছে যারা নিজের খেয়ে দেয়ে অন্যের পরনিন্দা করে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

কথাটা একদম ঠিক বলেছেন আপু, থুতু যদি উপরের দিকে ফেলা হয় তখন সেই থুতু এসে নিজের গায়ের উপরেই পড়বে। কারণ অন্যের উপরে যদি আমরা কোন দোষ চাপাই তখন সেই দোষটা ঘুরে ফিরে এসে আমাদের কাঁধের উপরেই পড়বে। আর আপনি আপনার কাকিমার গল্পে খুব সুন্দর করে এ ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আসলে এরকম মানুষগুলোর কারণে সমাজটা একদম বিষিয়ে রয়েছে। যার কারণে একটি সুন্দর পরিবেশ ও হয়ে উঠে অপ্রীতিকর পরিবেশ। ভালো লাগলো আজকের লেখা।

 3 years ago 

কিছু কিছু মানুষের জন্য আমাদের সমাজটা আজ এতটা পিছিয়ে আছে। যদি মানুষ একজন পিছে একজন না লাগে তাহলে সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকতে পারে।

 3 years ago 

আসলেই সমাজ টাই এমন নিজের দোষ দেখি না পরের দোষ দেখি।যার জন্য পরের সমালোচনাই এক্সপার্ট আমরা।আত্মীয় সমালোচনা মানেই নিজের সমালোচনা। এটা আসলেই আমরা বুঝিনা।উপরের দিকে থুথু ফেললে নিজের উপরেই পরে।ভালো লাগলো কথাগুলো।আসলে কোন অবস্থা আমাদের কারো নামে গীবত কিংবা সমালোচনা করা উচিত না।ধন্যবাদ

 3 years ago 

তাই প্রথমে আমাদের উচিত নিজের দোষটা দেখার তারপর অন্যের দোষ। তাহলে সমাজটা বদলে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39