রংধনুর ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি অনেক সুন্দর একটি রংধনুর ম্যান্ডেলা আর্ট করে আপনাদেরকে দেখাবো। আমার এরকম সুন্দর আর্টগুলো করতে অনেক ভালো লাগে। কারণ সব সময় একই ধরনের আর্ট করতে আমার কাছে ভালো লাগে না। অথবা একই ধরনের পোস্ট দেখতেও ভালো লাগেনা। তাই সবসময়ই এভাবে চেষ্টা করি যাতে ভিন্ন ধরনের পোস্টগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তাই মার্কার কলম অথবা জল রং দিয়ে এই সুন্দর কালারফুল ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম। আমার এই ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লেগেছে। কিন্তু তাও ধৈর্য ধরে এই সুন্দর আর্ট করে আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আশা করি আমার এই কালারফুল ম্যান্ডেলা আর্ট আরেকটা আপনাদের সবার অনেক পছন্দ হবে।

CamScanner 08-05-2023 21.54.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর খাতার মাঝখানে পেন্সিল দিয়ে একটি রংধনুর স্কেচ এঁকে নিলাম।

IMG_20230805_201757.jpg

ধাপ - ২ :

তারপর পোস্টার রং দিয়ে উপরের রংধনুর দুইটি কালার সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20230805_202917.jpg

ধাপ - ৩ :

তারপর নিচের আরো কয়েকটি কালার কালারফুল করে আরো সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20230805_205102.jpg

ধাপ - ৪ :

তারপর রংধনুর নিচে ছোট ছোট মেঘের মতো করে চিকন মার্কার কলম দিয়ে দুটি অংশ এঁকে নিয়ে নিলাম।

IMG_20230805_210922.jpg

ধাপ - ৫ :

তারপর রংধনুর নিচের অংশে ছোট ছোট বিভিন্ন রকম ফুলের ম্যান্ডেলা আর্ট সুন্দরভাবে করে নিলাম।

IMG_20230805_212115.jpg

ধাপ - ৬ :

তারপর আরেকটি রংধনুর নিচের অংশে মেঘের মধ্যে আরও ছোট ছোট বিভিন্ন রকম ফুল দিয়ে আর্ট করে নিলাম।

IMG_20230805_215327.jpg

ধাপ - ৭ :

তারপর দু'পাশের দুটি মেঘ আর মাঝখানে রংধনু রং করে অনেক সুন্দর ভাবে ডিজাইন করে নিলাম।

IMG_20230805_215338.jpg

শেষ ধাপ :

এভাবে আমি রংধনুর সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে নিলাম। আশা করি এই ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

CamScanner 08-05-2023 21.54.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার এই ইউনিক ম্যান্ডেলা আর্ট দেখে সত্যিই আমি অবাক হলাম। রং দিয়ে কালো কলম দিয়ে খুবই সুন্দরভাবে আপনি এই ম্যান্ডেলা আর্ট করেছেন। রংধনু ম্যান্ডেলা আর্ট করার প্রতিটি ধাপ খুবই নিখুঁতভাবে করেছেন যার আর্ট দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনি তো বেশ সুন্দর একটি আর্ট তৈরি করেছেন আজকে। আজ রংধনু ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর্ট তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার ম্যান্ডেলা আর্টের মধ্যে আপনি রংধনুর রং গুলো খুবই ভালোভাবে প্রকাশ করেছেন৷ এমনিতে রংধন দেখতে পাওয়া যায়, আবার কখনো দেখতে পাওয়া যায় না৷ আমি অনেক কম পরিমাণে রংধনু দেখতে পেয়েছি৷ তবে আপনার প্রকাশিত এই ম্যান্ডেলা আর্টের মধ্য দিয়ে খুবই সুন্দর ভাবে এটি দেখতে পেরেছি৷

 3 years ago 

আমার এই সুন্দর রংধনুর ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম।

 3 years ago 

রংধনুর ম্যান্ডেলা আর্টটি ভালো ছিল। পোস্টার রং এবং মার্কার পেন দিয়ে, সম্পূর্ণ রংধনুর একটি ম্যান্ডেলা আর্ট উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,সাথে বর্ণনাও খুব ভালো ছিলো।আর সব মিলিয়ে যথাযথ ছিল। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

এই ধরনের সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট এমনিতেই অনেক সুন্দর হয়। আর আপনি তো সব সময় দারুন দারুন ম্যান্ডেলা আর্ট করে থাকেন। বিভিন্ন কালার দিয়ে রংধনু দেওয়ার কারণে এবং ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার কারণে খুব সুন্দর লাগছে দেখতে। সত্যি এর মাধ্যমে আপনার দক্ষতার প্রকাশ পেয়েছে।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে এই আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসম্ভব সুন্দর লাগছে আপু।আপনার আকা রংধুনুর মেন্ডেলা অংকন টা।গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

রংধনু দেখতে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর রংধনুর ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রতিনিয়ত আমার আর্ট আপনাদের ভালো লাগে জেনে আমি অনেক অনেক উৎসাহিত হই।

 3 years ago 

ঠিক বলেছেন সব সময় একই ধরনের পোস্ট করতেও যেমন ভালো লাগে না তেমনি ও দেখতে ভালো লাগে না। তাছাড়া একই ধরনের আর্ট করলেও একঘেয়েমি চলে আসে। যাই হোক আপনার আজকের রংধনুর ম্যান্ডেলের আর্টটি খুব সুন্দর হয়েছে। মাঝখানে বিভিন্ন কালার এবং দুই সাইডে ম্যান্ডেলার আর্ট এক কথায় অসাধারণ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমিও সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের আর্ট গুলো আঁকার জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

রংধনুর অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু আপনি। বিভিন্ন কালারের রংধনু দেখতে আমার কাছে খুবই। রংধনু টি দেখে একদম বাস্তবের মনে হচ্ছে। রংধনুর এই ম্যান্ডেলা টি সত্যি চমৎকার হয়েছে আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38