ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_20247313399972.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আকাশের ফটোগ্রাফি। আমার কাছে আকাশের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। আকাশ যখন নীল থাকে তখন হালকা মেঘ থাকলে সাদা তখন অন্যরকম ভালো লাগে। আবার অনেক সময় আমার মন খারাপ থাকলে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। তবে কিছুদিন আগে আমাদের ঘরের ছাদে বসে রইলাম তখন আকাশের পরিবেশ দেখে আমার কাছে খুব ভালো লাগলো। যখন আমি ফটোগ্রাফি করি তখন দেখি একটি পাখি আকাশ দিয়ে উড়ে যাইতেছে। ওই সময় আমি ফটোগ্রাফিটি সুন্দরভাবে করলাম। তাই আজকে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20240212_173404.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে গোবর ঘুঁটের ফটোগ্রাফি। গোবর ঘুঁটের গুলো দিয়ে মানুষ জ্বালানি কাজে ব্যবহার করে এবং জমির মধ্যে ব্যবহার করে সার হিসেবে। তবে আমরা এগুলোকে গরুর গোবর বলে থাকি। আর এইগুলো এভাবে তৈরী করে মানুষ রান্নাবান্না কাজে ব্যবহার করে। যদিও গ্রামাঞ্চলে গোবর ঘুঁটে গুলো বিক্রি করা হয়। কিছুদিন আগে এই গোবর ঘুঁটের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। তাই আজকে এই গোবর ঘুঁটের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি গোবর ঘুঁটের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240703-WA0001.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে নষ্ট হয়ে যাওয়া একটি ছোট লাউয়ের ফটোগ্রাফি। ছোট লাউটি নষ্ট হয়ে গেছে। তবে ছোট লাউ যখন তাজা থাকে দেখতে বেশ ভালই লাগে। লাউ এবং লাউ শাক খেলে আমাদের শরীরের জন্য খুব ভালো হয়। আমার শ্বশুরবাড়িতে আমি লাউ গাছ রোপন করেছি। তবে গাছের মধ্যে এভাবে ছোট ছোট লাউ অনেক ধরেছে। সবগুলো লাউ এভাবে নষ্ট হয়ে গেল। একটি লাউ ও বড় হয় নাই। অনেকদিন আগে আমি আমার শ্বশুরবাড়ি থেকে এই নষ্ট হয়ে যাওয়া লাউয়ের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20240703-WA0002.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এ হচ্ছে বন্য বাইট গাছের গোড়ার ফটোগ্রাফি। এই গাছগুলো হচ্ছে বন্য গাছ। তবে বাইট গাছের গোড়া গুলো কাপড়ের মধ্যে বা চুলের মধ্যে লাগলে তখন খুলতে অনেক কষ্ট হয়ে যায়। ছোটবেলা দেখি গরুর লেজের মধ্যে এই গোঁড়া গুলো লাগলে সহজে খোলা যায় না। তবে গ্রীষ্মকালে জমির মধ্যে এই বাইট গাছগুলো অনেক দেখা যায়। এবং একবার জমির মধ্যে এই গাছগুলো যদি জন্ম নেই আর সহজে নষ্ট হয় না। কারণ প্রতি গ্রীষ্মকালে এই গাছগুলো নতুন করে জন্মাবে। অনেকদিন আগে নদীর ধারে ঘুরতে গিয়ে আমি এই বাইট গাছের গোড়ার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20240703-WA0003.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখতে বেশ ভালই লাগে। যদি ওই ফুলগুলো আমার কাছে বন্যফুল মনে হচ্ছে। এই ফুলগুলো আকারে অনেক ছোট। তবে ফুলগুলো আমি সামনে থেকে দেখার পর আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমি চিন্তা করলাম এই বন্য ফুলের ফটোগ্রাফি করব। অনেকদিন আগে নদীর ধারে ঘুরতে গিয়ে আমি এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ভাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি এই বন্য ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240703-WA0004.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে ছোট ছোট ধান গাছের মধ্যে হাঁসের ফটোগ্রাফি। তবে এই জমিতে ধান রোপন করেছে জমির মধ্যে ছোট ছোট শামুক ও পোকামাকড় আছে। আর এই হাঁসগুলো এই জমির মধ্যে এদিক অধিক যাইতেছে এবং কিছু ফেলে খাইতেছে। যদিও গ্রামাঞ্চলে জমিগুলোর মধ্যে এরকম হাঁস অনেক দেখা যায়। দূর থেকে আমার কাছে হাঁস গুলো দেখে অনেক ভালো লাগলো। তখন আমি সাথে সাথে এই হাঁসগুলোর ফটোগ্রাফি করি ধান ক্ষেত থেকে। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ফটোগ্রাফিটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240703-WA0000.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি চমৎকার হয়েছে দেখতে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে আপু। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আমার এই প্রাকৃতিক ফটোগ্রাফি গুলা আপনার কাছে বেশ ভালো লেগেছে যেন খুশি হলাম আপু ধন্যবাদ

 2 years ago 

আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এমনিতেই আমি ফটোগ্রাফি করতে খুবই ভালো বাসি। আর আপনি আজকে যে ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন হয়েছে। সব মিলিয়ে এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি ভালো কিছু সবমিলিয়ে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি খুবই ভালো লাগলো। তবে গোবর ঘুঁটের ফটোগ্রাফিটি আমি প্রথমে অন্য কিছু ভেবেছিলাম। কিন্তু পরবর্তীতে বর্ণনা করে বুঝতে পারলাম দারুন হয়েছে ফটোগ্রাফি টা। তাছাড়াও ছোট ছোট ধানের মধ্যে হাঁসের ফটোগ্রাফি টা দারুন হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমাদের এদিকে এভাবে গোবর ঘুঁটে বানালে অনেক সময় অনেকে চেলি বলে থাকে

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে তো জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। কারণ আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দরভাবে করেছেন। ধৈর্য ধরে মনে হচ্ছে ফটোগ্রাফি গুলো করেছেন, যার কারণে অনেক সুন্দর হয়েছে। আসলে ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আপনার কোন ফটোগ্রাফিটার প্রশংসা বেশি করবো এটা তো বুঝতেই পারছিলাম না। কারণ সবগুলোই একেবারে আমার মনের মতো হয়েছে।

 2 years ago 

এই ধরনের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভালোভাবে শেয়ার করতে পেরেছি তাতেই বেশ ভালো লাগলো

 2 years ago 

আপু আপনি গ্ৰামীণ প্রকৃতির খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আকাশ ও ধান ক্ষেতের মধ্যে হাঁসের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগে। গ্ৰামীণ ফটোগ্রাফি গুলো দেখতে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি গ্রামে চারপাশের পরিবেশের সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভালোভাবে শেয়ার করার জন্য

 2 years ago 

প্রকৃতির অপরূপ সুন্দর সময় দৃশ্য গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। প্রকৃতির সৌন্দর্য যেন এই ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আমার ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

প্রাকৃতিক এবং গ্রামীন কিছু সৌন্দর্য দেখে বেশ ভালো লাগলো। দারুন ফটোগ্রাফি করেছেন আপনি। বন্য বাইট গাছের গোড়ার ফটোগ্রাফি টা খুবই সুন্দর হয়েছে। এই ধরনের গাছ আগে কখনো দেখিনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমাদের এই দিকে এই গাছ অনেক বেশি দেখা যায়। আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো

 2 years ago 

আপনার মাধ্যমে আজকে বেশ কয়েকটি চোখ জুড়ানোর মতো ফটোগ্রাফি দেখতে পারলাম। আমার কাছে আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী বেশ দারুন লেগেছে। আসলে আপনার ফটোগ্রাফি করার হাত অনেক ভালো।

 2 years ago 

চেষ্টা করে আমি সব সময় ভালো ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে গুছিয়ে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39