(এসো নিজে করি) ডাই :- শপিং ব্যাগ দিয়ে বাচ্চাদের জুতা তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন আমি প্রায় চেষ্টা করি ভিন্ন রকম কিছু তৈরি করা আপনাদের মাঝে সব সময় শেয়ার করার জন্য। কারন আমার কাছে একই কোয়ালিটির জিনিসগুলো দেখতে তেমন ভালো লাগেনা। তাই আজকে অন্যরকমভাবে শপিং ব্যাগ দিয়ে আমার মেয়ের জন্য এক জোড়া জুতা তৈরি করার চেষ্টা করলাম। আসলে ছোট বাচ্চাদের জন্য যে কোন জিনিস তৈরি করলে বাচ্চারা সেগুলো দেখে বেশ খুশি হয়। ঠিক একই রকম ভাবে আমার মেয়েকেও জুতা গুলো পরানোর পরে শুধু খুলে খুলে হাতে নিয়ে দেখতেছে। তাই ওকে পড়িয়ে ভালোভাবে ছবি তুলতেও পারলাম না আমি। তাও চেষ্টা করেছি আমার মেয়েকে জুতা গুলো পড়িয়ে সুন্দর একটি ছবি তোলার জন্য।

যাইহোক আমার কাছে তো জুতা গুলো তৈরি করতে বেশ ভালই লেগেছে। বিশেষ করে জুতা গুলো বেণী তৈরি করে সেলাই করতে বেশ অনেকটাই সময় লেগেছে। আসলে আমরা যতটা সময় দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করি সেই জিনিসটা ততই বেশি সুন্দর হয়। আমার কাছে তো এমনিতেও এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে। কারণ যেমন নিজের উপকারে লাগে ঠিক একই রকম ভাবে ঘরে সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর দেখায়। সত্যি বলতে আমার মেয়েকে জুতা গুলো পড়ানোর পরে আমার মেয়ে ভীষণ খুশি হয়েছিল। তাই ভালোভাবে ছবি তুলতেও পারলাম না। যাইহোক এই প্রথম নিজের মেয়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে নিজের কাছেও বেশ ভালো লাগলো। আশা করি আমার মেয়ের জন্য তৈরি করা শপিং ব্যাগের জুতা গুলো আপনাদেরও বেশ পছন্দ হবে।

IMG-20240403-WA0007.jpg

উপকরণ

✓ শপিং ব্যাগ
✓ সুঁই সুতা
✓ পেন্সিল
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240403_115010.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি লাল রঙের শপিং ব্যাগ গুলোকে ভাঁজ করে কাছে দিয়ে সমান করে চিকন চিকন করে কেটে নিয়ে নিলাম।

IMG_20240403_115044.jpg

ধাপ - ২ :

তারপর লাল রঙের কেটে রাখা শপিং ব্যাগের টুকরো গুলোকে একসাথে পেঁচিয়ে কিছু বেনী তৈরি করে নিলাম।

IMG_20240403_115101.jpg

ধাপ - ৩ :

তারপর সেই বেণী গুলোকে ছোট বাচ্চাদের জুতার মাপের মতো করে সেলাই করে করে একটি জুতার পিছনের অংশ তৈরি করে নিলাম।

IMG_20240403_115115.jpg

ধাপ - ৪ :

একই রকম ভাবে লাল তৈরি করা বেনী তাকে সেলাই করে দুটি ছোট বাচ্চাদের জুতার পিছনের অংশ তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240403_115133.jpg

ধাপ - ৫ :

তারপর সাদা রংয়ের আরেকটি শপিং ব্যাগ চিকন করে কেটে টুকরো করে নিয়ে নিলাম।

IMG_20240403_115155.jpg

ধাপ - ৬ :

তারপর লাল আর সাদা রঙের কেটে রাখা টুকরো গুলোকে পেঁচিয়ে আবারো সুন্দর একটি বেনী তৈরি করে নিলাম।

IMG_20240403_115206.jpg

ধাপ - ৭ :

তারপর জুতার বেল্টের মাপ অনুযায়ী কাঁচি দিয়ে ছোট বড় করে সাদা আর লাল রঙের বেনী টাকে কেটে নিলাম।

IMG_20240403_115219.jpg

ধাপ - ৮ :

তারপর জুতার মধ্যে আঙ্গুলের সাইজের অংশটাকে সমানভাবে রেখে সুঁই সুতা দিয়ে সেলাই করে নিয়ে নিলাম।

IMG_20240403_115234.jpg

ধাপ - ৯ :

তারপর জুতার অপর পাশে বেল্ট টাকে আবারও সুঁই সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করে সুন্দর একজোড়া বাচ্চাদের জুতা তৈরি করে নিলাম।

IMG_20240403_115248.jpg

শেষ ধাপ :

এভাবে বাচ্চাদের একজোড়া জুতা তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ছোট বাচ্চাদের জুতা আপনাদেরও বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240403_114029.jpg

IMG_20240403_113451.jpg

IMG_20240403_113618.jpg

IMG_20240403_114107.jpg

IMG_20240403_113412.jpg

IMG_20240403_114020.jpg

IMG_20240403_113230.jpg

IMG_20240403_113957.jpg

IMG_20240403_114044.jpg

IMG_20240403_113305.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার এই আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই ইউনিক আইডিয়ার প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনি শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর ভাবে বাচ্চাদের জুতা বানিয়েছেন। এরপর আবার আপনার মেয়ের পায়ে লাগানোতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মেয়েকে পড়ানোর পরে শুধু খুলে ফেলতে চাইছিলাম তাও আপনাদের মাঝে তৈরি করেছি ধন্যবাদ

 2 years ago 

এটা কিন্তু সুন্দর একটি প্রতিভার পরিচয় তুলে ধরেছেন আপনি। আপনার এই অসাধারণ কর্ম দেখে আমার ভাল লেগেছে। আমরা চাইলে কিন্তু পরিত্যক্ত জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করে ব্যবহার করতে পারি। আর এগুলো মূলত সব ক্রিয়েটিভিটি। বেশ ভালো লাগলো আপু সুন্দর এই প্রতিভা দেখে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাহ আপু আপনার শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর এক জোড়া জুতা বানিয়েছেন। খুব সুন্দর লাগছে জুতাগুলো দেখতে। খুব সহজ পদ্ধতিতে আপনি এটি তৈরি করে দেখিয়েছেন ।আমিও আমার বোনের মেয়ের জন্য এরকম এক জোড়া জুতো বানাবো। আপনার মেয়ের পায়ে খুব সুন্দর মানিয়েছে এই জুতা গুলো। ধন্যবাদ আপু আপনার সুন্দর প্রতিভা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

এই জুতোগুলো তৈরি করতে কিন্তু বেশ অনেক সময় লেগেছে। চেষ্টা করে দেখবেন তৈরি করার পরে কিন্তু দেখতে ভালই লাগে

 2 years ago 

এই ঈদে মাইসুনের জন্য আর জুতা কেনার দরকার হবে না। কারণ আপনি ইউনিক ডিজাইনের এক জোড়া জুতা বানিয়ে ফেলেছেন।যাইহোক শপিং ব্যাগ দিয়ে এত চমৎকার জুতা বানিয়েছেন এটি আসলে মুগ্ধ করার বিষয়। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই জুতা তৈরি করার আগে মাইসুনের জন্য জুতা কিনে ফেললাম। আগে যদি জানতাম তাহলে আর কিনতাম না

 2 years ago 

আপনার দক্ষতা সত্যি অসাধারণ। শপিং ব্যাগ দিয়ে বাচ্চার খুবই সুন্দর জুতা তৈরি করেছেন। আর জুতাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

ঠিক বলেছেন আমার বাচ্চাও দেখে বেশ খুশি হয়েছিল মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

শপিং ব্যাগ ব্যবহার করে খুব সুন্দর একজোড়া জুতা তৈরি করেছেন আপু। জুতাগুলো পায়ে দেওয়ার পর দারুন লাগছে দেখতে। ‌ জুতার বেলগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। সব মিলিয়ে দারুন একটা ডাই প্রোজেক্ট শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে পুরো জুতা কোন তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

মেয়ের পায়ে কিন্তু দারুন মানিয়েছে জুতা গুলো। দেখতে বেশ লাগছে। আপনি কিন্তু দারুন ক্রেয়েটিভ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্ট দেখে তো মাথা ঘুরে গেল। খুব সুন্দর করে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

আমার নিজের কাছেও কিন্তু এই জুতা গুলো তৈরি করতে বেশ ভালো লেগেছিল।

 2 years ago 

চমৎকার জুতা তৈরি করলেন আপু শপিং ব্যাগ দিয়ে। বাচ্চা তো সেই জুতা গুলো পায়ে পরলো আপু ভীষণ সুন্দর দেখাছে আপনার মেয়ের পায়। এত সুন্দর সুন্দর ক্রিটিভিটি সব সময় অনেক বেশি মুগ্ধ করে আমাকে। তাছাড়া আপনারা এত ধৈর্য সহকারে ডাই পোস্ট গুলো তৈরি করেন প্রশংসা না করেই পারি না। অনেক ভালো লেগেছে শপিং ব্যাগ দিয়ে জুতা তৈরির প্রসেস গুলো।

 2 years ago (edited)

আমার তৈরি করাই জুতা গুলো আপনার কাছে বেশ ভালো লেগেছে দেখে অনেক খুশি হলাম

 2 years ago 

আপনার এতো সুন্দর আইডিয়া দেখে তো আমার কাছে অনেক ভালো লেগেছে। শপিং ব্যাগ দিয়ে অনেক সুন্দর জুতা তৈরি করেছেন। মাইসুনের পায়ে অনেক সুন্দর লাগতেছে জুতা গুলো। জুতার সৌন্দর্য দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। সাদা আর লাল কালারের শপিং ব্যাগ দিয়ে তৈরি করার কারণে আরো সুন্দর লাগতেছে। এরকমভাবে অনেক কিছুই তৈরি করা যায় শপিং ব্যাগ ব্যবহার করে। সত্যি এরকম দক্ষতা মূলক কাজগুলো যত দেখি ততই খুব ভালো লাগে আমার কাছে। এত সুন্দর করে আপনি এটা তৈরি করে শেয়ার করেছেন, যে কেউ চাইলেই এটি তৈরি করে নিতে পারবে।

 2 years ago 

চেষ্টা করেছি সাদা আর লাল শপিং ব্যাগ দিয়ে সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38