সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

1692716397086.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ ফুল আমাদের সবার অতি পরিচিত একটি ফুল। কাঠগোলাপ ফুলগুলো আকারে একটু বড় দেখতে বেশ ভালই লাগে। বড় বড় পাতার মধ্যে সাদা কালারের ফুল যে কেউ দেখলে আকৃষ্ট হবে। এবং কাঠগোলাপ ফুলের গাছগুলো বড় হয় এবং এই গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে। কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড আমার ছোট ননদের বাসায় গেলাম বেড়ানোর জন্য। আসার সময় একটি বাড়ির সামনে এই কাঠগোলাপ ফুল দেখতে পায়। তখন রিকশা থেকে নামে এই কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি করি আমি। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230809_174104.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে একটি পুকুরের ফটোগ্রাফি। আমাদের গ্রাম অঞ্চলে অনেক বড় বড় পুকুর আছে। তবে গ্রামের বাড়ি গুলোর মধ্যে কম বেশি হল একটি বড় পুকুর থাকে। আসলে পুকুর গুলোর মধ্যে মানুষ গোসল করে এবং নিত্যদিনের বিভিন্ন জিনিস কাপড় শুপটস সাফাই করে। তবে এই পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের গাছ এবং ফল গাছ লাগানো আছে। আর এখন বর্ষাকাল এই কারণে পুকুর গুলোর মধ্যে পানি আছে তাই দেখতে বেশ ভালই লাগে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয়র বাড়িত সামনে থেকে এই পুকুরের ফটোগ্রাফি করেছি। তাই আজকে খুব সুন্দর করে এই পুকুরের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230816_115101.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলের নাম আমার জানা নেই। আপনারা যদি কেউ জানেন অবশ্যই এই ফুলের নাম জানাবেন। আসলে ফুলগুলোর পাপড়ি অনেক পাতলা এবং একসাথে অনেকগুলো ফুল ফুটে দেখতে বেশ ভালই লাগে। তবে ফুল গাছগুলো অনেক বড় বড় হয়। যখন ফুল গাছ গুলোর মধ্যে ফুল ফোটে তখন সৌন্দর্য অনেক বেড়ে যায়। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি অনেকদিন আগে আমার এক বান্ধবীর বাড়ির সামনে থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম ।আশা করি আমার এই ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20230809_173940.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে চমৎকার ফুলের ফটোগ্রাফি। এই ফুলের কালার আমার কাছে বেশি ভালো লাগে। ফুল গাছগুলো আকার একটু বড় হয় তবে ফুলের পাপড়ি গুলো অনেক পাতলা। তবে এই ফুল গাছগুলো বাড়ির সামনে বা ঘরের পাশে থাকলে যখন ফুল ফুটে দেখতে বেশ ভালই লাগে। এই চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছিলাম আরো কিছুদিন আগে আমার ছোট ননদের বাড়িতে তাদের পাশের ঘরের সামনে থেকে। তাই আজকে আমি এই চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20230809_174024.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে ময়ূর ফুলের ফটোগ্রাফি। ময়ূর ফুল গাছগুলো দেখলে মানুষের মনে করবে কড়োই গাছ। তবে ময়ূর ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে। তবে এই ময়ূরের ফুলগুলো আকার অনেক ছোট ছোট। একসাথে অনেকগুলো ফুল গাছের মধ্যে ফুটে। আসলে মানুষ ফুলকে অনেক পছন্দ করে। এই কারণে ফুল গাছ লাগাতে অনেক পছন্দ করে। কিছুদিন আগে এই ময়ূর ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি বাড়ির সামনে থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ময়ূর ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20230809_173725.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল অনেক রকমের আছে। জবা ফুল নির্দিষ্ট ভাবে কেউ বলতে পারবেনা কত কালারের আছে। তবে জবা ফুলের রস মাথার চুলের মধ্যে দিলে মাথার চুল গুলো সিদা হয়। জবা ফুল গাছগুলো অনেক লম্বা হয় এবং অনেক বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে জবা ফুল গাছ আমাদের এদিকে প্রায় বাড়িতে দেখা যায় কম বেশি। কিছুদিন আগে আমি খুব সুন্দর একটি বাড়ি দেখতে পাই বাজার থেকে আসার সময়। ওই বাড়ির সামনে থেকে আমি এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে অনেক সুন্দর করে এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230809_174616.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সবাই কম বেশি অনেক পছন্দ করে। আসলে চারদিকে সবুজ ঘাস এবং প্রকৃতি দৃশ্য মানুষকে মুগ্ধ করে। আমাদের বাড়ির সামনে যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি ।তার পাশে অনেক বড় একটি চর আছে। এই পাশ থেকেও ওই পাশের বাড়িগুলো অনেক দূরে। কিছুদিন আগে যখন আমি আমাদের বাড়ি থেকে আমার হাজবেন্ডের বাড়িতে আসতে ছিলাম। তখন আমাদের রিক্সা রাস্তার সামনে দাঁড়িয়ে ছিল। তখন আমি এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20230816_115330.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর করে ভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি যত ধৈর্য ধরে সময় দিয়ে করা হয় ততই ভালো লাগে। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। যেটি আপনি আপনাদের বাড়ীর সামনে থেকে ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করেছি ধৈর্য ধরে অনেক সুন্দর এই ফটোগ্রাফি গুলো করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার প্রত্যেকটি ফটো অসাধারণ ছিল সেই সাথে দৃষ্টিনন্দন ও। ছবি গুলোর কালার, ফোকাস এক কথায় অসাধারণ। আপনার নাম না জানা ফুলটির নাম আমিও জানিনা। আর ময়ূর ফুল কে আমাদের এদিকে রাধা চূড়া বলে।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমরা এদিকে ময়ূর ফুল বলে থাকি। একেক জায়গায় একেক ফুল নামে ডাকে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

কাঠ গোলাপ ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। সাদা ফুল আমি একটু বেশি পছন্দ করি। জবা ফুলটিকে ও দেখতে অসাধারন লাগতেছে। এধরনের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি ই চমৎকার হয়েছে। তবে বেশি ভালো লেগেছে প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি,কাঠ গোলাপ ও সাদা জবা।আপনি সুন্দর বর্ননা তুলে ধরেছেন। এজন্য আরো বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি সবগুলো ফটোগ্রাফির বর্ণনাও আপনাদের মাঝে সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে যে কাঠ গোলাপ একটি ফুলের ফটোগ্রাফি করেছেন এই কাঠগোলাপ ফুলটি আমার খুবই প্রিয়। এই ফুলটি আমি প্রায় আমার রুমে একটা করে রেখে দিতাম। সন্ধ্যার দিকে বাইরে থেকে রুমে আসতাম এবং একটি করে কাঠগোলাপ রুমে রেখে দিতাম সকালবেলায় ঘর থেকে বের হলে একটা আলাদা ঘ্রাণ বের হতো। আর এর ঘ্রাণ এত সুন্দর ছিল যা বলে বোঝাতে পারবো না। সব মিলে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন কাঠগোলাপ ফুলের গ্রান আমারও ভীষণ ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে আরো উৎসাহিত হলাম।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। তবে বিশেষ করে ৫ নং ফটোগ্রাফি এবং ৬ নং ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার সব সময় ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার লেগেছে। সাদা কাঠ গোলাপের ফটোগ্রাফিটা বেস্ট ছিল। খুব কাছ থেকে কাঠ গোলাপের পাপড়ি গুলোর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার করা কাঠ গোলাপ ফুল আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে অনেক খুশি হলাম।

 3 years ago 

আরে বাহ্ খুব চমৎকারভাবে দেখছি আপনি ফটোগ্রাফি করেছেন। আপনার করা এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো অনেক মুগ্ধ। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর করে করেছেন আপনি। সাদা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সাদা জবা ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি করার মধ্যেও কিন্তু কষ্ট রয়েছে। কারণ অনেক ধৈর্য ধরে ফটোগ্রাফি করা লাগে।

 3 years ago 

আমার করা এরকম ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগে যে নেই অনেক অনেক বেশি উৎসাহিত হয়।

 3 years ago 

চমৎকার চমৎকার ৭টি ফটোগ্রাফি তুলে ধরেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত। বিশেষ করে সাদা জবা ফুলের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38