গল্প :- একটু ভুলের জন্য অনেক বড় বিপদ এবং ঝগড়া।

in আমার বাংলা ব্লগ2 years ago


barn-swallow-8097199_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।

আজকে আমি বাস্তব একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব। এইতো কিছুদিন আগের ঘটনা। আমার শ্বশুরবাড়ির এক ফ্যামিলির বড় একটি বড়ই গাছ আছে। ওই বড়ই গাছটি আকারে তেমন মোটা না কিন্তু গাছের মধ্যে মোটামুটি অনেক বড়ই ধরেছে। ওই গাছটি থেকে প্রায় অনেক মানুষ ঢিল মেরে লাঠি দিয়ে বড়ই পেয়ে থাকে। এবং ওই বড়ই গুলো খেতে খুব মজা এই কারণে বাড়ির ছোট-বড় সবাই খেতে চাই। আমি নিজেও ওই গাছের বড়ই খেয়েছি।

কিছুদিন আগে দুপুর বেলা বাড়ির একটি ছেলে ওই বড়ই গাছের মধ্যে মোটা একটি কাঠ মেরেছে বড়ই পাওয়ার জন্য। যদিও ওই কাঠ দিয়ে প্রথমে কয়েকটি বড়ই সে নিয়েছে। এরপরে যখন মোটা কাঠ আবার গাছে মারলো তখন ওই কাঠের টুকরো বড়ই গাছের মধ্যে রয়ে গেল। এরপর ছেলেটি ওখান থেকে চলে গেল। যাওয়ার সময় সেই বলতেছে গাছের মধ্যে একটি কাঠ মারলাম বড়ই পাওয়ার জন্য। এখন ওই কাঠ গাছের মধ্যে রয়ে গেল। এবং ছেলেটি কয়েকটি বড়ই নিয়ে ওখান থেকে চলে গেলেন।

বিকেলবেলা বাড়ির দুই তিন জন মেয়ে ওই গাছের থেকে বড়ই পাওয়ার জন্য গেল। যদিও মেয়েগুলো বড় এবং তাদের বিয়ে হয় নাই। এরপর যখন গাছের মধ্যে থেকে বড়ই নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এমন সময় দুইজন বলতেছে গাছটি একটু জোরে ধাকা দিলে বড়ই নিচে পড়বে। এই বলে দুইজন গিয়ে গাছটিকে নাড়ার চেষ্টা করতেছে। এমন সময় গাছের উপর থেকে ওই কাঠের টুকরাটা এসে একটি মেয়ের কপালে ফটলো সাথে সাথে তার মাথাটি ফেটে গেল।

যে মেয়েটির মাথা ফেটেছে তার নাম বৃষ্টি। সাথে সাথে বৃষ্টি মেয়েটি ওখানে কান্নাকাটি করতেছে এবং তার মাথা দিয়ে রক্ত পড়তেছে। এরপর অন্য দুটো মেয়ে দেখো খুব ভয় পেয়ে গেল তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। যদিও ডাক্তার দিয়ে আমাদের গ্রাম্য ডাক্তার। এরপর মেয়েটির মা জিজ্ঞেস করতে লাগল কিভাবে কাঠের টুকরা তার কপালে পড়ল। এবং ওই দুটো মেয়ে বলতেছে গাছের উপর থেকে পড়লো। এরপর বৃষ্টির মা জিজ্ঞেস করতে লাগলো এই কাঠের টুকরো উপরে গাছের মধ্যে আগে কে মেরেছে।

তারপর একটি মহিলা বলতেছে দুপুর বেলা বেলাল ভাইয়ের ছেলে মেরেছে। ছেলেটি যাওয়ার সময় বললো আমি শুনেছি। তারপর বৃষ্টির মা এবং বাবা গিয়ে বেলাল ভাইয়ের সাথে অনেক ঝগড়া লেগে গেল। এবং বেলাল ভাইয়ের ছোট ছেলেটিকে মারার জন্য তারা চেষ্টা করতেছে। ছেলেটির কারণে আমাদের মেয়ের মাথা ফেটেছে। যদিও ছেলেটি ছোট এই কারণে বয়ে পালিয়ে গিয়েছেন। সত্যি বলতে মেয়েটির মাথা অনেকখানি ফেটে গেল। এ কারণেই ঝগড়াটে অনেক বড় হয়ে গেল। আসলে কিছু কিছু সামান্য ভুলের কারণে অনেক বড় বিপদ হতে পারে এবং ঝগড়া হতে পারে। আশা করি আমার আজকের বাস্তব গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

সত্যি আপু এমন কিছু ঘটনা আমাদের গ্রামে প্রায় ঘটে থাকে। তবে মেয়েটার মাথা কেটেছে ঠিক আছে তবে ছেলেটারও তো কোন দোষ দেখিনা। আসলে ছোট মানুষ ঠিল দিয়েছে আর নামাতে পারেনি। যাইহোক আপু একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার গল্পটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে বড়ই গাছ থাকলে সবাই ঢিল মারবে। আর যেহেতু বড়ই এগুলো খেতে খুব মজা। আর যে ছেলেটি কাঠের টুকরোটির গাছে মেরেছিল ছেলেটিও তো ছোট। মেয়েগুলো প্রথমে খেয়াল করেনি সেজন্য গাছের টুকরাটি এসে বৃষ্টির কপালে পড়ল। আসলে একটু ভুলের জন্য আরও বেশিও ক্ষতি হতে পারতো বা চোখে পড়লে তো আরো সমস্যা হতো। যা হবার তা হয়েছে আসলে এগুলো নিয়ে ঝগড়া করলে এখন আর কি হবে। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু বড়ই গাছ থাকলে সবাই ঢিল মারে খেতে। আসলে কাঠের টুকরোটি গাছের মধ্যে থাকার কারণে মেয়েটির ক্ষতি হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে এরকম ছোট ছোট ভুলের কারণে অনেক বিপদ হতে পারে এবং কি হতে পারে। ছেলেটার এখানে তেমন কোন দোষ ছিল না ছেলেটা যেহেতু ছোট ছিল। একটা বাড়ির মধ্যে বড়ই গাছ থাকলে সবাই তার মধ্যে ঢিল মারে। যেহেতু কাট মেরেছিল তাই গাছের ডালের সাথে আটকে গিয়েছিল। আর মেয়েগুলো আসার পর গাছ দুলানোর সাথে সাথে কাট এসে বৃষ্টির মাথায় পড়েছিল। আর এর ফলে বৃষ্টির মাথা ফেটে গিয়েছিল। এই বিপদটা আরো বড় ভাবেও হতে পারতো। ভাগ্য ভালো ছিল যে মাথা ফেটেছে।

 2 years ago 

আসলে আপু মাথা ফেটে যাওয়ার কারণে ঝগড়াটি অনেক বড় হয়ে গেল। সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন আশা করি।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কিছু কিছু সামান্য কিছু নিয়ে মানুষের বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় কিংবা ঝগড়া লেগে যায়।আসলে ঘটনাটি একটি দূর্ঘটনাটা। ছোট ছেলেটি বুঝতে পারেনি এতো বড়ো দূর্ঘটনা ঘটে যাবে।মেয়ে গুলোও বুঝতে পারেনি যে গাছ থেকে কাঠ পড়ে মাথা ফেটে যাবে। বুড়দের এরকম ঝগড়া করাটা আমার মনে হচ্ছে ঠিক হয়নি।

 2 years ago 

তবে এটি ঠিক এটি একটি দুর্ঘটনা। তবে অনেক মানুষ এরকম দুর্ঘটনাগুলো মেনে নিতে পারে না। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আসলেই মাঝেমধ্যে ছোটখাটো ভুলের জন্য বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। তবে আমার মতে দোষ হচ্ছে ছেলেটির। ছেলেটির উচিত ছিলো গাছে আটকে থাকা কাঠের টুকরাটি যেভাবে হোক নামানো। নিজে নামাতে না পারলে অন্য কারো মাধ্যমে হলেও নামানোর দরকার ছিলো। কারণ সেই ছেলেটা গাছ থেকে বরই পেরেছে যেহেতু, পরবর্তীতে অন্য কেউ বরই পারতে গেলে শরীরে পরবে কাটের টুকরাটি,আর সেটাই স্বাভাবিক। কারণ অন্য কেউ তো জানবে না যে, গাছে কাঠের টুকরা আটকে আছে। তারই ফলস্বরূপ বৃষ্টি নামের মেয়েটির মাথা ফেটে গেলো কাঠের টুকরা পড়ে। যাইহোক সবার শুভ বুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

তবে এই কথাটি বাড়ির অন্যান্য লোকও বলতেছে। ছেলেটির কারণে মেয়েটির মাথা ফেটেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37