শুভ বিবাহ বার্ষিকী দাদা বৌদি। আপনাদের জীবন আনন্দময় হোক।
আজকের এই শুভদিনে,
অভিনন্দন জানাই আনমনে।
আপনাদের ভালোবাসার অটুট বন্ধনে,
বেঁচে থাকুক হৃদয়ের স্পন্দনে।
হ্যালো আমার বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। কিন্তু আজকের পোস্ট একদমই ভিন্ন। আজকের দিনটা আমাদের সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। আসলে কয়েকদিন আগেই আমি জানতে পেরেছিলাম আজকে দাদা এবং বৌদির জীবনে স্পেশাল দিন। আসলে মূলত আজকের দিনটা দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী। এই দিনটা দাদা এবং বৌদির জীবনে প্রতিবছর এরকম আনন্দময় হয়ে ফিরে আসুক।
আসলে এখন তাদের পরিবারের সাথে যেন আমরাও জড়িয়ে গিয়েছি। এখন তো উনাদেরকে ছাড়া কোন কিছু ভাবতে পারিনা। আর ওনাদের জীবনের স্পেশাল দিন মানে আমাদের জন্য খুবই স্পেশাল। গত বছরেও এই দিনটা আমি আমার বাংলা ব্লগে ছিলাম। তখনও আমরা খুব সুন্দর ভাবে দিনটা উদযাপন করি। আজকে যখন আবারো দিনটা ফিরে আসলো সত্যিই আনন্দ আত্মহারা হয়ে গেলাম। দাদা এবং বৌদি এমন মানুষ যারা কিনা, আমাদের আমার বাংলা ব্লগের প্রতিটি মানুষের জীবনে আনন্দ বয়ে আনে। তাদের আনন্দে শামিল হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি।
আমাদের জীবনে বিশেষ করে আমার জীবনে দাদার অবদান অনেক বেশি। এমনকি এটা আমার বাংলা ব্লগে আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করেছি। এই দিনে পুরো পরিবার নিয়ে অনেক আনন্দ উৎসবে মেতে উঠুক এটাই কামনা। আমাদের জন্য এটা ভার্চুয়ালি হলেও আমার মনে হয় যেন সত্যিকারের এনজয় করছি। চোখের সামনেই যেন সেলিব্রেশন করছি এ রকম একটা অনুভূতি হচ্ছে। আসলে এই দিনের অনুভূতি প্রকাশ করার মতো নয়। প্রতিটা মানুষের জীবনে এই দিনটা আনন্দ এবং অনেক বেশি খুশি হয়ে থাকে।
দাদা বৌদির জীবনে হাজার বছর যেন এই দিনটা ফিরে আসুক। দাদার মতো একজন মানুষের জন্য বৌদির মত একজন মানুষের প্রয়োজন ছিল। যারা কিনা সব সময় একজন একজনের সকল আশা সুন্দরভাবে পূর্ণ করার চেষ্টা করে। এইরকম ভাবে দাদা এবং বৌদি র প্রতিটা দিন এবং মুহূর্ত সুন্দরভাবে কাটাচ্ছে। প্রতি এক বছর পর এই দিনটা আরও বেশি সুন্দর এবং প্রফুল্ল হয়ে উঠছে। পুরো বছরের সুন্দর মুহূর্ত গুলো যেন এখন সুন্দর স্মৃতি হয়ে উঠেছে। আসলে এরকম সুন্দর দম্পতি সচরাচর দেখাও যায় না। যারা কিনা একজন আরেকজনের পাশে অটুট হয়ে থাকে।
আর তাদের জীবনে এই দিনটাও অনেক বেশি মধুর হয়ে থাকে। আমার তো শুধু গতবছরের স্মৃতি টা খুবই মনে পড়ছিল আজকের দিনে। একটা বছর যেন কিভাবে কেটে গেল। গত বছরের স্মৃতিগুলো আজকে সুন্দর মুহূর্ত হয়ে ভেসে বেড়াচ্ছে। তাছাড়া তাদের জীবনে আরও একজন সুন্দর এবং নিষ্পাপ সন্তান আশাতে তাদের জীবনটা আরও বেশি আলোকিত হয়ে উঠেছে। আসলে তাদেরকে যে কি বলে অভিনন্দন জানাবো এটার ভাষা খুঁজে পাওয়া মুশকিল। আর আমাদের জীবনে তাদের গুরুত্বটাও অনেক বেশি। দাদা এবং বৌদি তাদের পুরো পরিবারকে নিয়ে এইভাবে হাসিখুশি এবং আনন্দে দিন কাটুক এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া।
যদিও নিজের মনের অনুভূতিগুলো বলে শেষ করা যাবেনা। কিন্তু তারপরেও আজকের মত বিদায় নিচ্ছি। পরবর্তী দিন আবারো ফিরে আসবো নতুন কিছু নিয়ে। দাদা এবং বৌদি আপনাদের পুরো পরিবারকে নিয়ে খুবই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://twitter.com/bdwomen2/status/1599286529024983040?s=20&t=ClIh3zow2PaVAKR0DD14fQ
দাদা বৌদিকে বিবাহ বার্ষিকীকের শুভেচ্ছা ও ভালোবাসা। দাদা বৌদির জীবনে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। গত বছর এই দিনটি আমরা সবাই মিলে চমৎকার ভাবে উৎযাপন করেছি। আশাকরি এবার ও হবে ইনশাআল্লাহ। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। দাদার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো।
আসলেই দাদা বৌদির জন্য আমাদের সবারই অনেক দোয়া করা উচিত।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
দাদাও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। এই দিনটি তাদের জীবনে বারবার যেন আনন্দ নিয়ে ফিরে আসে। দাদা ও বৌদি জন্য খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ দিন। গত বছরের দিনে সবাই অনেক আনন্দ উদযাপন করেছি। আজকেও ঐরকম কিছু আশা করছি। আপনার পোষ্টটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। দাদা বৌদির জন্য রইল অনেক শুভেচ্ছা।
স্পেশাল দিনে এতটা খুশি হয়েছে দেখে বৌদিকে আমার অনেক ভালো লেগেছে।
আপনার সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
সর্বপ্রথম দাদা ও বৌদিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
তাদের পুরো জীবন এমন সুখময় ও আনন্দময় কাটে সেই কামনাই করি। গত বছরের কথা আমারো মনে পড়ছে। সেদিন হ্যাংআউট অনেক মজা করেছিলাম।
ঠিক বলেছেন গত বছরের হ্যাংআউটে খুব মজা করেছিলাম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
সত্যি দেখতে দেখতে এক বছর কিভাবে যে কেটে গেল বুঝলাম না। তবে সেই দিনটি আবারও চলে আসলো এটা বেশ আনন্দময়। দাদার এবং বৌদির জীবনে প্রতিটা বছর এই মুহূর্তটা আনন্দ হয়ে ফিরে আসুক এটাই কামনা। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। আর উপরের কবিতা টা খুব দারুন লিখেছেন। তারা দুইজন একজন আরেকজনের পাশে আছে বলেই এখনো তাদের জীবনটা এতটা সুন্দর।
দেখতে দেখতে বৌদি আর দাদার সাথে আমরা ও একটি বছর কাটিয়ে ফেললাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
দাদা বৌদির শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে খুব সুন্দর একটি আবেগি স্ট্যাটাস শেয়ার করলেন।দাদা বৌদির প্রতি সব সময় আশীর্বাদ রইল। আর টিনটিন বাবুর প্রতি স্নেহ আর ভালবাসা রইল। সবাইকে নিয়ে তাদের দিন গুলো সুন্দর ভাবে কাটুক। ধন্যবাদ আপু।
আমরা সবাই চাই দাদা বৌদি খুব সুখে থাকুক।
আপনার এত সুন্দর মন্তব্যটা পড়ে খুবই ভালো লাগলো।