ডাই : রঙিন কাগজের তৈরি ফুলের ওয়ালমেট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে দেখাবো। রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে সত্যিই ভীষণ আকর্ষনীয়তা লাগে। আমার বাংলা ব্লগে সবাই খুব সুন্দর সুন্দর রঙিন কাগজের তৈরি জিনিস শেয়ার করে। আসলে হাতে তৈরি করা জিনিস গুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। এমনকি এগুলো দিয়ে আমরা ঘর সাজাতেও পারি। এইজন্য আজকে সময় পেয়ে রঙিন কাগজ দিয়ে একটি ছোট্ট ফুলের ওয়ালমেট তৈরি করলাম। আশা করব ওয়ালমেট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
✓ রঙিন কাগজ
✓ কাঁচি
✓ গাম
✓ পেন্সিল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর পেন্সিল দিয়ে চিকন চিকন করে রঙিন কাগজের উপরে দাগ দিয়ে দিলাম। এরপরে কাগজটাকে চিকন চিকন করে কেটে অনেকগুলো টুকরো করে নিলাম।
ধাপ - ২ :
এরপর দুইটা কাগজ দুই দিক থেকে বসিয়ে নিলাম। এরপর মাঝখানে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এরপর কোনা করে আরো দুইটা কাগজে লাগিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর প্রত্যেকটা কাগজ কোনা করে বাঁকা করে মাঝখানে এনে জোড়া লাগিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা কাগজ জোড়া লাগিয়ে একটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর ফুলটা থেকে সাইজে আরেকটু ছোট, আরেকটু ছোট করে মোট চারটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি একটা বড় ফুলের মধ্যে ঘাম লাগিয়ে আরেকটা ফুল এর ভেতরে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি ফুলটার ভেতরে আরও ছোট দুইটা ফুল জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি একটা কাগজ চিকন করে কেটে এরপর ভাঁজ করে নিলাম। এরপরে আমি কাগজটার মাঝখানে চিকন চিকন করে কেটে নিলাম। তোর কাগজটাকে গোল করে ঘুরিয়ে একটা ফুলের মতো তৈরি করে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে বড় ফুল টার নিচের দিকে একটা কাগজ দিয়ে ছোট ফুলটা জোড়া লাগিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো ফুলের ওয়ালমেট তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের ফুলের ওয়ালমেট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু আপনার রঙিন কাগজের তৈরি ফুলের ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এই ধরনের ওয়ালমেট করতে অনেক সময় লেগে যায় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার উপস্থাপনা খুবই ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল।
সত্যি বলেছেন এই ধরনের ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লেগে যায় এবং ধৈর্যের প্রয়োজন হয়। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে ও সেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আপনার রঙিন কাগজের ফুলের ওয়ালমেটটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আপনার খুব ভালো লাগে শুনে খুশি হলাম। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কাগজের কালার টা অনেক সুন্দর হয়েছে।এই ধরনের ওয়ালমেট গুলো দেওয়ালের সাথে ঝুলিয়ে রাখলে বেশ ভালো দেখায়।এই ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন হয়ে থাকে। আমার এই গুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি ওয়ালমেট উপহার দেওয়ার জন্য।
এ ধরনের ওয়ালমেট গুলো দেয়ালের সাথে ঝুলিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগে।খুব সুন্দর করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনি একদম ঠিক বলেছেন এই কমিউনিটিতে সবাই দারুন দারুন ফুলের ওয়ালমেট শেয়ার করে। আর এই ফুলের ওয়ালমেট গুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি ঘর সাজাতেও অনেক ভূমিকা রাখে। আমার কাছে তো দারুন লাগে। আপনার তৈরি করা এই কাগজের সুন্দর ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে।
আমার রঙিন কাপড়ের ওয়ালমেট আপনার কাছে দারুন লাগলো শুনে আমার কাছে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর লাগছে। নিচে ফুল দেওয়ার কারণে দেখতে আরো সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল
আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। ওয়ালমেট দেখতে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিকই বলেছেন তোরে যে কোন জিনিস দেখতে সত্যি ভীষণ আকর্ষণীয় লাগে। আর আপনি খুবই সুন্দর একটি রঙিন কাগজের তৈরি ওয়ালমেট শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার যেকোনো পোস্ট আমার কাছে ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন সব সময়। আজকেও বেশ দারুন একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন।
আমার যে কোন পোস্ট আপনার কাছে ভালো লাগে শুনে আমার কাছে খুব ভালো লাগলো। আর ওয়ালমেট তৈরি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
আপনি কিন্তু ঠিক বলেছেন আপু রঙ্গিন কাগজের তৈরি জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে ঘর সাজানো যায়। আপনার রঙিন কাগজের ফুলের ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজ কেটে খুব সুন্দর করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
এ ধরনের কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে সত্যিই ঘর সাজাতে ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
রঙিন কাগজের তৈরি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রথম বারের মত এমন ওয়ালমেট দেখলাম। আমার পছন্দ হয়েছে।
রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি ঠিক বলেছেন আপু এই ধরনের হাতের কাজগুলো দিয়ে খুব সুন্দর করে ঘর সাজানো যায় এবং দেখতেও অনেক চমৎকার দেখায়। আপনি আজকে যে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন সত্যিই অসাধারণ হয়েছে। আসলে এ ধরনের কাজগুলো অনেক সময় এবং ধৈর্য নিয়ে করতে হয় আপনি এই চমৎকার একটি ফুল বানিয়ে আপনার ধৈর্যের পরিচয় দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি বলেছেন এই ধরনের কাজগুলো করতে অনেক সময় এবং ধৈর্য নিয়ে কাজ করতে হয়। মতামত করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার প্রতিটি কাজ এবং পোস্ট আমার খুব ভালো লাগে আপু। চমৎকারভাবে ফুলের ওয়ালমেটটি তৈরি করেছেন। এই ধরনের কাগজের জিনিসগুলো তৈরি করতে সত্যি খুব সময়ের প্রয়োজন হয়। এবং সেই সাথে ধৈর্য্য লাগে। নইলে তৈরি কৃত ক্রাফটটি নিখুঁত দেখায় না। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট এমন চমৎকার উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য। অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য।
আমার রঙের কাগজ দিয়ে ওয়ালমেট এবং ফুল ইত্যাদি তৈরি করতে খুব ভালো লাগে। ওয়ালমেটকে নিয়ে মন্তব্য করে আপনাকে অসংখ্য ধন্যবাদ।