সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_202381522500258.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে হলুদ রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল অনেক রকমের আছে। তবে রঙ্গন ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বড় পাতার মধ্যে ফুলগুলো বড় বড় দেখা যায়। এবং ঘরের পাশে এই ফুল গাছগুলো থাকলে সৌন্দর্য বেশি দেখা যায়। আসলে আমরা সবাই কমবেশি ফুল পছন্দ করি। তবে যারা ফুলকে বেশি পছন্দ করে তারা এই ফুল গুলো বাড়ির পাশের রোপন করার চেষ্টা করে। কিছুদিন আগে আমি একটি জায়গায় ঘুরতে গেলাম। তখন আমি এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপনা করলাম ফটোগ্রাফিটি।

IMG_20230809_173905.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে কলা গাছের পাতার ফটোগ্রাফি। কলাগাছ আমাদের সবার অতি পরিচিত একটি গাছ। কলা গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়। প্রাকৃতির মাঝে এই গাছ গুলো একসাথে দেখা গেলে দেখতে অনেক ভালোই লাগে। বর্তমান সময়ে মানুষ বেশি কলা গাছ চাষ করে। কারণ কলা সবজি হিসেবে খাওয়া যায় পাকা করেও খাওয়া যায়। কিছুদিন আগে বিকেল বেলা বৃষ্টির সময় আমি বাড়ির সামনে কলা গাছগুলোর ফটোগ্রাফি করি। তাই আজকে কলা গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230809_174748.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমার কাছে অস্বাভাবিক ভালো লাগে। ফুলগুলো দেখলে আমি মুগ্ধ হয়ে যায়। এবং এই ফুলের কালার ও বেশ চমৎকার। ফুলের রং অনেক রকমের এবং অনেক কালার আছে। তবে এই ফুলগুলো আকারের একটু বড় এবং গোল হয়। তবে এই ফুলগুলো পরিবেশকে অনেক সুন্দর করে। কিছুদিন আগে আমার হাজবেন্ডের সাথে একটি জায়গা বেড়াতে গিয়ে আমি এই ফুলের ফটোগ্রাফি করছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230809_174416.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে প্রাকৃতিক ফটোগ্রাফি। প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো মানুষকে বেশি মুগ্ধ করে। বিশেষ করে বিকেল বেলা বৃষ্টির সময় প্রাকৃতিক পরিবেশ বেশি সুন্দর লাগে। তবে বড় বড় বিজ্ঞানীরা বলেছে প্রাকৃতিক পরিবেশ দেখলে মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে ফেলে। এখন বর্ষাকাল এই কারণে প্রাকৃতিক পরিবেশ দেখতে বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে আমার হাজবেন্ডের বাড়িতে আসতে ছিলাম। তখন রাস্তার উপর থেকে আমি এই প্রাকৃতিক ফটোগ্রাফি করি। তাই আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20230809_175649.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে বর্ষাকালে বন্যার ঘাসের এবং পানির ফটোগ্রাফি। বর্ষাকালে পানি চারদিকে থৈই থৈই করে। তখন এই গাছগুলো পানির মধ্যে অনেক বড় বড় হয়ে যায়। আর বর্ষাকালে হালকা বাতাস হলে পানি গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমরা সবাই প্রকৃতি পরিবেশ বেশি পছন্দ করি। যদিও এখন অতিরিক্ত বৃষ্টির কারণে চারদিকে পশুর পরিমাণ পানি দেখা যাচ্ছে। এই প্রাকৃতির ফটোগ্রাফিটি আমি করেছিলাম অনেকদিন আগে আমাদের বাড়ির পাশে থেকে। তাই আজকে এই বন্যা ঘাসের এবং পানির ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20230802_102511.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। যদি কেউ জানে অবশ্যই এই ফুলের নাম জানাবেন। এই ফুলগুলো দেখতে পাতার মত। তবে ফুলগুলো সাদা এবং একসাথে অনেকগুলো ফুল দেখা যায়। এবং একটি গাছের মধ্যে অনেকগুলো ফুল একসাথে ফোটে। সত্যি বলতে আমার কাছে এই ফুল গুলো অনেক ভালো লাগে। তবে এই ফুল গাছগুলো আকারে বড় হয়। এবং এই গাছগুলো অনেক দিন পর্যন্ত টিকে। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি বাড়ির সামনে থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230809_173935.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে পাথরকুচির পাতার ফটোগ্রাফি। পাথরকুচির পাতাগুলো ঔষধি গাছও বলে থাকে। এই পাতাগুলো মানুষের কিডনির মধ্যে পাথর হলে এ পাতাগুলো খেয়ে থাকে। এবং এই পাতাগুলোর রোপন করলে গাছ জন্ম নেই। তবে গাছগুলোর মধ্যে পাতা অনেক বেশি থাকে। সত্যি মানুষ এই পাথরকুচি গুলো বেশি পছন্দ করে। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে তার চাচাতো ভাইয়ের বাড়িতে গেলাম। তখন তাদের পাশে এই পাথরকুচি গাছ গুলো দেখতে পাই। ওখান থেকে আমি এই পাথরকুচি গাছের ফটোগ্রাফি করি। তাই আজকে অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230805_124007.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

গ্রামীণ পরিবেশের সৌন্দর্য সবসময় একরকম থাকে না। এই সময়ে সবুজ প্রকৃতি বর্ষাকালীন সময়ে চারিদিকে থৈথৈ পানির দৃশ্য তাছাড়া ফুলের ফটোগ্রাফি সবমিলিয়ে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন বর্ষাকালীন সময় চারিদিকে পানি থৈথৈ দৃশ্য ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তবে বিশেষ করে আমার কাছে পাথরকুচি পাতার ফটোগ্রাফি। এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে পাথরকুচি ঔষধি গাছ। যাইহোক আপনার কাছে পাথর কুচির এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার মত আমার কাছেও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। তাই যেখানেই যাই না কেন সুন্দর কোন কিছু চোখে পড়লেই তার ফটোগ্রাফি করে রাখি সবার মাঝে শেয়ার করার জন্য। যাইহোক আপু, আপনার ক্যাপচার করা সাতটি রেনডম ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন ।তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার তোলা সাতটি রেনডম ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের শিল্প। যত সময় দিয়ে ফটোগ্রাফি করা হয় ততই ভালো লাগে। রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই বিভিন্ন ধরনের ছবি তুলে ফোন মেমোরি একদম পুরো করে ফেলেছি। যাইহোক আজকে আপনি আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি খুব সুন্দর বলেও উৎসাহিতমূলক মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি এবং বর্ণনা আমার অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে স্বাভাবিক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম স্বচ্ছ ফটোগ্রাফি গুলো এই পর্বে তুলে ধরেছেন। সব গুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগছে। ফটোগ্রাফি পর্বে একটার চেয়ে আরেকটা ছবি বেশি সুন্দর মনে হচ্ছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমার ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রেনডম ফুলের ফটোগ্রাফি। আসলে ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালোই লাগছে। ফটোগ্রাফি প্রত্যেকটি মানুষ অনেক বেশি পছন্দ করে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার শেয়ার করা রঙ্গন ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখতে আপনার কাছে বেশ ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম। আপনার উচ্চারিত মূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39