(এসো নিজে করি) আর্ট:- পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে আপনাদের মাঝে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের করে শেয়ার করব। আমার কাছে কিন্তু পোস্টার রং দিয়ে আর্ট করতে অনেক ভালো লাগে। মাঝেমধ্যে সময় পেলেই চেষ্টা করি সুন্দর কিছু আঁকার জন্য। আসলে যতই ব্যস্ত থাকি না কেন ছবি আঁকতে একটু বেশি চেষ্টা করি আমি। কারন আমার কাছে শত ব্যস্ততার মাঝেও নিজের কাজগুলোকে ভালোভাবে সম্পন্ন করার চেষ্টাটা অনেক বেশি। তাই আমি নিজের মতো করে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার পরে নিজের কাছেও দেখে কিন্তু বেশ ভালো লাগলো। কারণ আমার কাছে নিজের আঁকা ছবিগুলো অনেক ভালো লাগে। যাই হোক এই ছবিটি ও আঁকার পরে দেখে বেশ ভালো লাগলো। আশা করি আপনাদের ও আমার আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অনেক পছন্দ হবে।

IMG20231227121513.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20220219_195416_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর হালকা নীল রঙ দিয়ে উপরে এবং নিচের অংশটাকে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG20231227115841.jpg

ধাপ - ২ :

তারপর মাঝখানে কালো রঙ দিয়ে দাগ টেনে একটি সূর্য এবং সূর্যের ছায়া হলুদ রং দিয়ে সুন্দরভাবে রঙ করে নিলাম।

IMG20231227120454.jpg

ধাপ - ৩ :

তারপর নিচের অংশে নদীর পাশে বসে মাছ ধরার জন্য একটা জায়গা কফি কালার এবং কালো রং দিয়ে রং করে নিলাম।

IMG20231227120707.jpg

ধাপ - ৪ :

এরপর দু'পাশে সবুজ রং দিয়ে ছোট ছোট ঘাস রং করে ঘাসের উপরে ছোট ফুলের পাপড়ি রং করে নিলাম।

IMG20231227120944.jpg

ধাপ - ৫ :

তারপর উপরে আকাশের অংশে একটি গাছে ঢাল পালা কালো রং দিয়ে চারপাশ থেকে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG20231227121253.jpg

ধাপ - ৬ :

তারপর সেই গাছে ডালপালার সাথে গোলাপি এবং সাধারন দিয়ে গাছের পাতা রং করে সুন্দর একটি আর্ট করে নিয়ে নিলাম।

IMG20231227121423.jpg

শেষ ধাপ :

এইভাবে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20231227121513.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

চমৎকার একটি পেইন্টিং করলেন আপু দেখে বেশ ভালো লাগলো। এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলোর পেইন্টিং করতে আমার বেশ ভালো লাগে। আপনি দুই দিকে দুই ধরনের করে পেইন্টিং করলেন। দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপু। বিশেষ করে সূর্যের রশ্মি পানিতে পড়ার কারণে আরো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তাছাড়া আপনি চারপাশের দৃশ্য গুলো খুব সুন্দর ভাবে কালার করলেন।

 2 years ago 

চমৎকারভাবে চেষ্টা করেছি আপনাদের মাঝে এই সুন্দর আর্ট করে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনি পোস্টার রং দিয়ে চমৎকার একটি অংকন উপহার দিয়েছেন। এধরনের অংকন সত্যিই প্রশংসার দাবিদার। আর প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ছবিটি বেশ চমৎকার ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন আপু। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

পোস্টার রং দিয়ে সব সময় চেষ্টা করি সুন্দর ধরনের আর্ট গুলো করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে পোস্টার রং ব্যবহার করে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে, সূর্য টি একটু লাল রঙের হলে আরো বেশি ভালো লাগতো।

 2 years ago 

সব সময় একই ধরনের আর্ট হলে দেখতে তেমন ভালো লাগেনা তাই ভিন্ন রকম কালার দিয়ে করার চেষ্টা করলাম

 2 years ago 

পোস্টটা রং দিয়ে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর করে একটি পেইন্টিং তৈরি করে উপস্থাপন করেছেন।‌ এটা সত্যি অনেক চমৎকার একটা বিষয়। আপনি আপনার ব্যস্ততার মাঝেও এমন প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন এটা জেনে আমার খুবই ভালো লাগলো। আর এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং এর ছোট, ছোট পাখিদের জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

এরকম ভাবে যেকোনো দৃশ্যের মধ্যে পাখি আঁকতে আমার কাছে অনেক ভালো লাগে

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতে যেকোন ধরনের পেইন্টিং তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সব সময় মতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

পোস্টার রং দিয়ে আপনি দেখছি বেশ সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। আপনার অঙ্কন করা প্রাকৃতিক দৃশ্যটি অসাধারণ হয়েছে। আপনি বেশ সুন্দর করে আপনার আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ডাই শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই আর্ট আমার কাছেও অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো

 2 years ago 

বেশ দারুণ একটা আর্ট শেয়ার করেছেন আপু। আর্ট টা দেখে খুবই ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমি বেশ পছন্দ করি। আপনি খুব সুন্দর ভাবে আর্ট টা ফুটিয়ে তুলতে পেরেছেন। কালার কম্বিনেশনটাও অসাধারণ ছিল। ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশিরভাগ সময় এই ধরনের আর্টগুলো করে আপনাদের মাঝে সব সময় শেয়ার করার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু, শত ব্যস্ততার মাঝেও আপনি পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি খুব চমৎকার করে সম্পন্ন করেছেন। আপনার পেইন্টিংটি খুবই আকর্ষণীয় লাগছে, দেখেই তো চোখ জুড়িয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর উপস্থাপনার জন্য।

 2 years ago 

আমারে আর্ট দেখে সব সময় মত মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার আর্ট করা পোস্টার রং দিয়ে খুবই সুন্দর হয়েছে প্রাকৃতিক দৃশ্য টি। আর আমরা সবাই এমনিতেই প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশন গুলো বেশি ভালো বাসি।আমার কাছে প্রাকৃতিক দৃশ্য টি দারুণ লেগেছে। আপনি কি ভাবে আর্ট করছেন তার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার আঁকা এই প্রাকৃতিক দৃশ্যের আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62210.62
ETH 1769.88
USDT 1.00
SBD 0.38