আর্ট :- বক্সের উপরে পোস্টার রঙ দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে আমি অন্যরকম ভাবে এটি বক্সের মধ্যে কালারফুল একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করলাম। আমার কাছে জল রং অথবা পোস্টার রং দিয়ে এরকম পেইন্টিং গুলো করতে অনেক ভালো লাগে। আমি সবসময় কোন না কোন পেইন্টিং করার চেষ্টা করি। কারণ হাতে আঁকা পেইন্টিং গুলো আছে আমার কাছে অনেক ভালো লাগে। আমি এই পেইন্টিংটা এটি বক্সের উপরে আঁকার চেষ্টা করেছি। তাছাড়া এই বক্সের ওপর পাশেও চারটা পেইন্টিং করেছি। আসলে আমি এই বক্সের চারপাশে সুন্দর সুন্দর পেইন্টিং করে দোকানে গিয়ে বাঁধিয়ে সোনিয়া আপু জন্মদিনে এই বক্সটি গিফট করেছিলাম। যাতে তারা তাদের কম্পিউটার টেবিল এর সামনে রাখতে পারে। যাইহোক আমার নিজের কাছেও এই কয়টি পেইন্টিং আঁকতে পেরে অনেক ভালো লেগেছিল। আজকে তারই মাঝখান থেকে একটি পেন্টিং আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই পেইন্টিং আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG_20240112_215038.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230917_185836.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বক্স নিয়ে নিলাম। তারপর বক্সটির মধ্যে পেন্সিল নিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের স্কেচ এঁকে নিলাম।

IMG_20240127_095303.jpg

ধাপ - ২ :

তারপর বক্সের উপরে লাল হলুদ কমলা কালার রং দিয়ে আকাশটাকে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20240127_095316.jpg

ধাপ - ৩ :

তারপর এক পাশে কিছু ছোট ছোট দূরের গাছ এবং সাথে একটু নদীর পানি কালারফুল করে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240127_095329.jpg

ধাপ - ৪ :

তারপর তার মাঝখানে কফি কালার এবং সাদা রং দিয়ে একটু সুন্দর রাস্তা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240127_095345.jpg

ধাপ - ৫ :

তারপর তার পাশে খালি মাঠ গুলোর মধ্যে সবুজ আর হলুদ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20240127_095356.jpg

ধাপ - ৬ :

তারপর রাস্তার এক পাশে একটি ছোট কুঁড়েঘর লাল রং এবং হলুদ রং দিয়ে সুন্দরভাবে কালারফুল করে রং করে নিলাম।

IMG_20240127_095418.jpg

ধাপ - ৭ :

তারপর কুঁড়েঘর এর উপরে সবুজ আর হলুদ রং দিয়ে একটি বড় গাছ সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240127_095429.jpg

ধাপ - ৮ :

তারপর আকাশে সাদা রং দিয়ে একটি সূর্য আর পানির মধ্যে সূর্যের ছায়া সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240127_095437.jpg

শেষ ধাপ :

এভাবে প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটি পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240112_215038.jpg

IMG_20240112_215123.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন । খুবই ভালো লাগে যে কাজে আপনি খুবই দক্ষ। বিভিন্ন ধরনের রং দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের চিত্র অংকন যেগুলো নিজের ক্রিয়েটিভিটির অনেক বড় প্রকাশ । আজকে বক্সের ওপর পোস্টার রুং দিয়ে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন অনেক সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের মন্তব্য গুলো পড়ে আরো উৎসাহিত পায় সুন্দর সুন্দর পেইন্টিং করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু হাতে আঁকা পেইন্টিং গুলো আসলেই অনেক সুন্দর লাগে দেখতে । আর বক্সের উপরে খুব সুন্দর একটি পেইন্টিং আপনি করেছেন দেখতে খুবই ভালো লাগছে । এসব পেইন্টিং গুলো করতে আসলেই অনেক ভালো লাগে । আপনার আর্টটি অনেক কালারফুল হয়েছে দারুন লাগছে দেখতে ।

 2 years ago 

আমার কাছেও হাতে আঁকা যেকোনো জিনিসই বেশ সুন্দর লাগে ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

ওমা মাশাল্লাহ্ অনেক সুন্দর লাগছে আপনার পেইনটিংটি। কি বলবো বুঝতে পারছি না। পেইনটিংটির কালার কম্বিনেশনটার অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সবচাইতে বেশী সুন্দর লাগছে ঘর আর ঘরের রাস্তা ও সবুজ ঘাসগুলো। আপনার এত সুন্দর ক্রেটিভিটি দেখে অনেক ভালো লাগছে। আসলে প্রত্যেকের মাঝে অনেক প্রতিভা লুকিয়ে থাকে যা কিনা একটু চেষ্টা করলেই সবার মাঝে সুন্দর করে তুলে ধরা যায়। ধন্যবাদ আপু খুব সুন্দর একটি গ্রামের দৃশ্যের পেইনটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার করা আর্ট আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে আমি নিজেও অনেক উৎসাহিত হলাম।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

পোস্টার রঙ দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর মতামতের অংকন ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার করা পেইন্টিং আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

চিত্র অঙ্কনে বরাবরই আপনি সবার থেকে সেরা।
আপনার আপুর জন্মদিনে উপলক্ষে দারুন চিত্র প্রস্তুত করেছেন।
সত্যি এটি ঘরে বাঁধিয়ে রাখার মত।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশন দারুন ফুটেছে।
সেই সাথে থিমটি সৌন্দর্য সত্যি অনেক চমৎকার হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি নিজের হাতে আঁকা পেইন্টিং নিজের বোনকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। এরকম পেইন্টিং গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু সবসময় মত সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বক্সের উপরে প্রাকৃতিক দৃশ্যের খুবই চমৎকার চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই বক্সটি আপনি সোনিয়া আপুর জন্মদিনে উপহার দিয়েছিলেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি পুরো বক্সটির চারপাশে সুন্দর সুন্দর পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর এঁকেছেন পেইন্টিংটি। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখতে বেশ সুন্দর লাগে। আর কারও জন্ম দিনে যদি হাতের আঁকা পেইন্টিং গিফট করা হয় সে খুব খুশি হয়।সোনিয়া আপুও নিশ্চয়ই বেশ খুশি হয়েছিলেন এমন সুন্দর গিফট পেয়ে। ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং আঁকার ধাপগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও হাতে আঁকা পেআন্টিং গুলো বেশ ভালো লাগে। আসলে আপু বেশ খুশি হয়েছিল এই গিফট দেখে।

 2 years ago 

আপু আপনি বক্সের উপর চমৎকার পেইন্টিং করলেন।এ ধরনের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো দারুন লাগে দেখতে।আপনি রঙের ছোঁয়ায় চমৎকার ভাবে দৃশ্যটিকে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার নিজের করা পেইন্টিং গুলো আমার নিজের কাছেই বেশ ভালো লাগে কি বলবো আর ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38