সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

photocollage_20231031225927986.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে পেঁপের ফটোগ্রাফি। পেঁপে আমাদের সবার খুব প্রিয় একটি ফল। পেঁপে কাঁচা এবং পাকা দুই ধরনের খাওয়া যায়। পেপে কাঁচা রান্না করে খেলে অনেক মজা লাগে। তবে প্রত্যেক বাড়িতে কম বেশি পেঁপে গাছ দেখা যায়। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই পেঁপের ফটোগ্রাফি করেছিলাম। আজকে এই পেঁপের ফটোগ্রাফি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20231028-WA0030.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে কলার মোষের ফটোগ্রাফি। আবার আমরা কলার এই ফুলকে থৌ বলে থাকি। তবে কলার থৌ ভাজি করলে খেতে অনেক মজা লাগে। অনেক সময় কলার থৌ আমরা আচার দিয়ে মেখে খাই। তবে যখন মানুষের পেটে ডিস্টার্ব করে তখন কলার থৌ ভাজি করে খেলে অনেক ভালো হয়। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে থেকে এই কলার থৌর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20231028-WA0020.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে বন্যফুলের ফটোগ্রাফি। এই বন্য ফুলগুলো রাস্তার পাশে বা নদীর পাশে অনেক দেখা যায়। আমাদের এদিকে গ্রামাঞ্চলে এই বন্য ফুল গুলো অনেক বেশি দেখা যায় রাস্তার দুই পাশে। আসলে এই বন্যফুল গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে বিকেল বেলা আমি আমাদের বাড়ির সামনে থেকে এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই এই বন্য ফুলের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20231028-WA0005.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

একি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। আমাদের এদিকে জমির আইলের পাশে বা রাস্তার পাশে এই নাম না জানা ফুল গুলো দেখা যায়। তবে আমরা অনেকে এই ফুলগুলোকে সনের ফুল বলে থাকে। হয়তোবা আপনারা অন্য নামে এই নাম না জানা ফুল গুলো চিনে থাকেন। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে জমির পাশ থেকে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20231028-WA0006.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে বন্য গাছের ফটোগ্রাফি। এই বন্য গাছ গুলো জমির পাশে অনেক দেখা যায়। তবে এই বন্য গাছের পাতার মধ্যে গন্ধ আছে। তবে হাতের মধ্যে ঘষলে অনেক গন্ধ করে। আসলে পাতাগুলো দেখতে বেশ সুন্দর লাগে এই বন্য গাছের। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির পাশে জমির পাশ থেকে এই বন্য গাছের ফটোগ্রাফি করেছিলাম। আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20231028-WA0009.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে ঘাসের মধ্যে বসে থাকা প্রজাপতির ফটোগ্রাফি। তবে প্রজাপতি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ছোটকালে এই প্রজাপতি গুলো কোথাও বসলে ধরার জন্য খুব চেষ্টা করতাম। সত্যি বলতে প্রজাপতি অনেক রকমের আছে। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে ঘাসের মধ্যে বসে থাকা অবস্থায় এই প্রজাপতির ফটোগ্রাফি করেছিলাম। তাই এই প্রজাপতির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20231028-WA0013.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এটি হচ্ছে কাশফুলের ফটোগ্রাফি। কাশফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এই কাশফুল গুলো বেশিরভাগ নদীর ধারে বেশি দেখা যায়। তবে ফুলগুলো বড় বড় দেখতে এই কারণে বেশি ভালো লাগে। ছোটকালে এই কাশফুলগুলো দেখলে নিয়ে খেলা করতাম। অনেকদিন আগে আমি নদীর ধারে ঘুরতে গিয়ে এই কাশফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20231028-WA0024.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

নজর জুড়ানো কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন সত্যি খুব ভালো লাগলো দেখে।
বিশেষ করে প্রথম তৃতীয় চতুর্থ এবং পঞ্চম নম্বর ফটোশপ থেকে বেশি ভালো লাগলো।
সেই সাথে উপস্থাপনাটাও দারুন করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তৃতীয় ফটোগ্রাফি এবং পঞ্চম ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে। এবং ফটোগ্রাফির দারুন উপস্থাপনা ছিল বলে মন্তব্য করে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন, ফটোগ্রাফী একটা আর্ট। আপনার ছবিগুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে গ্রামীণ প্রকৃতির চমৎকার কিছু ছবি উপহার দিয়েছেন। আমার কাছে বন্যফুল এবং বন্য গাছের ফটোগ্রাফী দারুন লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যাইহোক আমার বন্য ফুল এবং বন্য গাছের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। কলার মোচা, কাশফুল। সবকিছুই যেন প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের ভান্ডার। আপনার ফটোগ্রাফির প্রতিটি ফটোগ্রাফিই যেন ফুটে উঠেছে। সব মিলিয়ে দারুন ছিল আজকের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার। যাইহোক আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে প্রজাপতির ফটোগ্রাফি এবং বন্য ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আবার ফটোগ্রাফির মধ্যে প্রজাপতির ফটোগ্রাফি এবং বন্য ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হইলাম। আপনি এত সুন্দর করে সবগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। বিশেষ করে কলার মোচার ছবিটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। ঘাসের মধ্যে বসে থাকা প্রজাপতি অনেক দারুন ভাবে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। দারুণ বর্ণনা দিয়েছেন। নাম না জানা ফুল টিম আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে অনেক খুশি হলাম। এত সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। আসলে বর্তমান সময়ে প্রায় সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি করে আপনিও তাদের মধ্যে একজন নতুন করে আর আপনার ফটোগ্রাফির প্রশংসা কি করবো বলুন..! ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন বর্তমান সময় সবাই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। আর আজকে কলার থৌ এর তরকারি খেলাম অনেক সুন্দর লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফি নিয়ে সুন্দর করে মন্তব্য করেছেন। আমার ফটোগ্রাফি নিয়ে স্বাভাবিক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার শেয়ার করা সাতটি রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে সুন্দর বর্ননার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। বন্য ফুলগুলোর সৌন্দর্য ও কিন্তু কোন অংশে কম নয়।অনেক ভালো লাগলো আপনার সবগুলো ফটোগ্রাফি দেখে।ধন্যবাদ আপু।

 3 years ago 

চেষ্টা করি সুন্দর ভাবে ফটোগ্রাফি করার জন্য। অনেক সুন্দর করে ফটোগ্রাফি মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি বেশ দারুণ হয়েছে। সত্যিই এইসব গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো দেখতে দারুন লাগে। যাই হোক এর মধ্যে থেকে পেঁপের ফটোগ্রাফিটা আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই মুহূর্তে গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো খুব দারুণ হচ্ছে বিশেষ করে আবহাওয়ার কারণে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38