অসাধারণ প্রজাপতির অরিগামীsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে একটি প্রজাপতি অরিগামী তৈরি করার চেষ্টা করলাম। এমনিতেই রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস সময় দিয়ে তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু সহজ হলেও আজকে আমি চেষ্টা করেছি একটি সুন্দর প্রজাপতি তৈরি করার জন্য। সব সময় রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট অথবা অরিগামী তৈরি করি আমি। আজকেও অন্য ধরনের মতো করে একটি প্রজাপতি তৈরি করলাম। এই প্রজাপতি তৈরি করতে হয়তো বেশি সময় লাগেনি। কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম আজকে আমার তৈরি করা এই সুন্দর প্রজাপতির অরিগামী আপনাদের সাথে শেয়ার করি। আশা করি এই প্রজাপতি তৈরিআপনাদের অনেক পছন্দ হবে।

IMG-20230619-WA0027.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

20230615_110021_mfnr.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর রঙিন কাগজটাকে দাগ দিয়ে সমানভাবে কেটে নিলাম।

20230615_105940_mfnr.jpg

ধাপ - ২ :

এইভাবে চারকোনা করে কাঁচি দিয়ে সুন্দর একটি রঙিন কাগজ কেটে নিয়ে নিলাম।

20230615_110141_mfnr.jpg

ধাপ - ৩ :

তারপর রঙিন কাগজটার মাঝখান দিয়ে তিনকোনা করে হাত দিয়ে পেঁচিয়ে ভাঁজ করে নিলাম।

20230615_110639.jpg

20230615_110702_mfnr.jpg

ধাপ - ৪ :

তারপর ভাজ করা রঙিন কাগজটা একপাশে সমান গোল করে কাঁচি দিয়ে কেটে নিলাম।

20230615_110912_mfnr.jpg

20230615_110945_mfnr.jpg

ধাপ - ৫ :

তারপর সেই কাটা অংশের দুপাশে আবারো সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে নিলাম।

20230615_112023.jpg

20230615_112030.jpg

ধাপ - ৬ :

তারপর সেই বড় ভাজ গুলোর উপরে ছোট আরেকটি ভাঁজ দিয়ে একটি সুন্দর প্রজাপতি তৈরি করে নিলাম।

20230615_112119_mfnr.jpg

20230615_112139.jpg

শেষ ধাপ :

এভাবে অনেক সুন্দর একটি প্রজাপতির অরিগামি তৈরি করে নিলাম। আশাকরি এই অরিগামি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG-20230619-WA0027.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বাহ! শুনে অনেক ভালো লাগলো রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করতে আপনার অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করলে সত্যি দেখতে অনেক ভালো লাগে যা আপনাদের মাধ্যমে দেখার সুযোগ হয়। আপনি আজকে অনেক সুন্দর একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করলেন দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করছেন আপনি ধন্যবাদ।

 3 years ago 

আপনার উৎসাহিতমূলক মন্তব্য শুনে সত্যিই অনেক ভালো লাগলো। আশা করি সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনাকে।

 3 years ago 

আপু আমি প্রথম এ ভেবেছিলাম আপনি সত্যিকারের কোন প্রজাপতির ফটোগ্রাফি করেছেন। সত্যি, অসাধারণ সুন্দর হয়েছে আপু। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতির আরিগামি তৈরি করেছেন। খুব ভালো লেগেছে।

 3 years ago 

আপনি আমার প্রজাপতির অরিগামী তৈরি খুব ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অসাধারণ একটি প্রজাপতির অরিগ্যামি। আপনার তৈরি প্রজাপতির অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন পোস্ট তৈরি করতে হলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রঙিন কাগজের প্রজাপতি নিয়ে আপনি খুব সুন্দর করে মন্তব্য করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি বেশ সুন্দর একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন, দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর লাগে। প্রজাপতি তৈরির প্রতিটি ধাপ বেশ সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আমার কাছেও রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে বেশ ভালই লাগে। আমার রঙিন কাগজের প্রজাপতি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অসাধারণ একটা অরিগমি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আসলে প্রজাপতি যেমনই হোক না কেন আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। প্রজাপতির কালার টা সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আমি অনেক ভেবে চিন্তে এই কালার দিয়ে প্রজাপতি তৈরি করেছি। আপনার সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর করে একটা প্রজাপতির অরিগামি তৈরি করলেন তো। আপনার তৈরি এত সুন্দর একটা প্রজাপতির অরিগামী দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি অনেক সময় ব্যবহার করে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি তৈরি করেছেন যা দেখেই বুঝতে পারছি। এরকম প্রজাপতি ছোট বড় করে তৈরি করে ঘরের দেয়ালে লাগালে অনেক বেশি ভালো লাগে দেখতে।

 3 years ago 

আসলে এই ধরনের প্রজাপতি রঙিন কাগজের কিছু ঘরের দেয়ালের লাগালে দেখতে অনেক ভালোই লাগে। উৎসাহিতমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের প্রজাপতি অনেকগুলো একসাথে দেয়ালে লাগালে দেখতে সুন্দর দেখা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রজাপতির অরিগামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার প্রজাপতি তৈরি দেখতে খুব সুন্দর লাগছে আপনার কাছে শুনে খুশি হলাম। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি দেখে খুবি ভালো লেগেছে আমার।ধাপে ধাপে তৈরি উপস্থাপন দেখে শিখতে পারলাম

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার অরিগামি টা খুব সুন্দর হয়েছে। প্রজাপতিটা সবুজ কালার হওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রজাপতির সবুজ কালার হওয়াতে আপনার কাছে ভালো লেগেছে। কালারটি আপনার পছন্দ হয়েছে শুনে খুশি হলাম। সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39