আর্ট :- রং কলম দিয়ে কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু পোস্ট শেয়ার করার জন্য। কারণ আমার কাছে সব সময় একই ধরনের পোস্টগুলো ভালো লাগেনা। কারন আমার মনে হয় একই ধরনের পোস্ট বার বার করলে কোয়ালিটি ও নষ্ট হয়ে যায়। তাই আমি আজকে চেষ্টা করেছি রং কলম দিয়ে সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আর্ট করার জন্য। আপনারা অনেকেই জানেন আমার কাছে পেইন্টিং করতে বেশ ভালো লাগে। কারণ জল রং অথবা পোস্টার রং দিয়ে আঁকা আঁকি আমার বেশ পছন্দের। তাই মাঝেমধ্যে চেষ্টা করি অন্যরকম ভাবেও কিছু দৃশ্য আর্ট করার জন্য। তাই আজকে চেষ্টা করেছি রং কলম দিয়ে কিছু প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য। প্রথমে তো ভেবেছিলাম এই দৃশ্যগুলো তেমন সুন্দর হবে না। কিন্তু রং কলম দিয়েও যে এত সুন্দর আর্ট করা যায় সেটা রং করার পরেই বুঝতে পারলাম। যাইহোক আমার আঁকা আর্ট গুলো তো আমার কাছে বেশ ভালই লাগলো। তাই আজকে আপনাদের মাঝেও ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ও বেশ ভালো লাগবে আমার এই প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো।

IMG_20231202_172228.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20231118_194132.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর চারটি ভাগে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর উপরের ভাগে হলুদ এবং হালকা গোলাপি কালারের রং-কলম দিয়ে রং করে নিলাম।

IMG_20231025_210536.jpg

IMG_20231025_211114.jpg

ধাপ - ২ :

তারপর রংয়ের একপাশে একটি গাছের ডাল রং করে নিলাম। তারপর তার মধ্যে ঝুলন্ত একটি পাখির বাসা এবং পাখি সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20231025_211356.jpg

ধাপ - ৩ :

তারপর অপর পাশে আবারও নীল রং এবং হালকা গোলাপী রং দিয়ে রং করে নিলাম। তারপর তার মধ্যে কিছু গাছ এবং সুন্দর একটি নদী রং করে নিয়ে নিলাম।

IMG_20231025_211638.jpg

IMG_20231025_212032.jpg

ধাপ - ৪ :

তারপর তার অপর পাশে আবারও বিভিন্ন কালারের রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম। তারপর তার মধ্যে আরও একটি গাছের ডাল একে তার মধ্যে একটি পাখির বাসা রং করে নিয়ে নিলাম।

IMG_20231025_212305.jpg

IMG_20231025_212511.jpg

ধাপ - ৫ :

তারপর তার ওপর পাশে আবারো নীল রং এবং সবুজ রং দিয়ে রং করে নিলাম। তারপর রঙগুলোর মধ্যে কালো রং দিয়ে কিছু বড় বড় গাছ রং করে নিয়ে নিলাম।

IMG_20231025_212742.jpg

IMG_20231025_213024.jpg

ধাপ - ৬ :

এভাবে চারটি আলাদা আলাদা প্রাকৃতিক দৃশ্য রং কলম দিয়ে সুন্দরভাবে রং করা শেষ করে নিয়ে নিলাম।

IMG_20231025_213027.jpg

শেষ ধাপ :

এভাবে চারটি আলাদা আলাদা দৃশ্য আর্ট করে নিলাম।। আশা করি এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের বেশ পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20231202_172228.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

চমৎকার কিছু সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে দেখিয়েছেন। যেখানে প্রাকৃতিক পরিবেশের দৃশ্য বেশিরভাগ দৃশ্যমান ছিল। খুবই প্রশংসনীয় আপনার দক্ষতা। বেশ ভালো লেগেছে সুন্দর এই আর্ট গুলো দেখে।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সব সময় মতো পাশে থাকার জন্য।

 2 years ago 

রং কলম দিয়ে খুব সুন্দর কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আর্ট গুলো দেখতে চমৎকার লাগছে। আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর্টের কালার কম্বিনেশন খুব ভালো ছিল। সুন্দর কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি রং কলম দিয়ে সুন্দর কয়েকটি আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভিন্ন ভিন্ন কাজ করতে বেশ ভালো লাগে,তাতে এক ঘেয়েমি আসে না ।কাজ করে আনন্দ পাওয়া যায়।আপনার আজকের আঁকা চারটি প্রাকৃতিক দৃশ্য বেশ সুন্দর লাগছে। আজকের আর্ট করতে আপনি সাইন পেন ব্যবহার করেছেন। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন মাধ্যমে কাজ করতে বেশ ভালই লাগে। আর্টগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আর্টগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও এরকম ভিন্ন ধরনের আর্ট গুলো করতে বেশ ভালো লাগে।

 2 years ago 

লুকিং গুড। সত্যিই অসাধারণ লাগছে আপনার এই প্রাকৃতিক দৃশ্য আর্ট দেখে। কি আর বলব বলার মতো তেমন কিছু পাচ্ছিনা মনে হচ্ছে। সত্যিই অসাধারণ অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

বাহ একসাথে প্রাকৃতিক দৃশ্যের চারটি আর্ট আপনি এক সাথে শেয়ার করলেন। সত্যিই এত সুন্দর হয়েছে প্রতিটি আর্ট আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আপনি এক সাথে চারটি আর্ট করলেন রং কলম দিয়ে। এই ধরনের আর্ট গুলো করতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু চারটি আর্ট পোস্ট আপনি এক সাথে শেয়ার করলেন ধাপে ধাপে।

 2 years ago 

চেষ্টা করেছি চারটি আলাদা আলাদা রকমের দৃশ্য এঁকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রং কলম দিয়ে অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন প্রতিটি আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। এধরনের আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। তৈরির ধাপ গুলো খুব সুন্দর করে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমার আঁকা রং কলম দিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু একই ধরনের পোস্ট বার বার করলে কেমন একটা লাগে। আপনি আজকে রং কলম ব্যবহার করে চমৎকার চারটি আর্ট করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর্ট তৈরি প্রত্যেকটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। এবং সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার আর্ট গুলো আপনার কাছে ভালো লাগে জেনে বেশ খুশি হয়েছি।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় চিত্রগুলো আপনি এই পেইন্টিং গুলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সত্যিই আপনার পেইন্টিং গুলোর তুলনা হয় না, এত সুন্দর দক্ষতার সাথে করেছেন যা দেখতেই ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

আপনার করা এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো আমি যত দেখি তত ভালো লাগে। অনেক সুন্দর করে রং কলম ব্যবহার করে এই আর্ট গুলো করেছেন আপনি। কালার কম্বিনেশন যেমন সুন্দরভাবে ফুটে উঠেছে। তেমনি দৃশ্যগুলো ও দেখতে অনেক চমৎকার লাগতেছে। অনেক সুন্দর করে প্রত্যেকটা দৃশ্য অঙ্কন করেছেন। আপনার হাতের কাজ সত্যি অনেক বেশি সুন্দর এবং নিখুঁত। সুন্দর করে সবার মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার আর্ট গুলো আপনার কাছে সব সময় ভালো লাগে যেন ভীষণ খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38