সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

photocollage_2023920111011236.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে এমনিতেই অনেক ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যগুলো মানুষকে অনেক মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্য অনেক সময় অনেক রকম দেখা যায়। কিছুদিন আগে আমি বিকেল বেলা ঘর থেকে বাইর হলাম। তখন আকাশের আবহাওয়া আমার কাছে অনেক ভালো লাগলো। তখন আমাদের সবজি বাগান এর সামনে থেকে আমি এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে অনেক সুন্দর করে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG20230719132939.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে চাল কুমড়োর ফটোগ্রাফি। আমরা এই কুমড়ো গুলোকে চাল কুমড়ো বলে থাকি। আবার আমাদের এদিকে এ কুমড়ো গুলোকে হরছি কুমড়ো বলে থাকে। তবে এই কুমড়ো গুলোর নাম অনেক। এই কুমড়ো গুলো রান্না করলে খেতে অনেক মজা লাগে। বিশেষ করে ডাল মাছ এবং মাংসের সাথে রান্না করলে খেতে খুব মজা হয়। এই কুমড়ার ফটোগ্রাফি করেছি আমাদের নিজের সবজি বাগান থেকে। তাই এই কুমড়োর ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20230914_155829.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে নারিকেল ফুলের ফটোগ্রাফি। যখন নারিকেল ফুলগুলো গাছের মধ্যে ওঠে তখন দেখতে বেশ ভালো লাগে। নারিকেল ফুল বলতে এমনি গাছের ফুলের মতন নয়। যখন নারিকেল গুলো ছোট থাকে একদম ওই সময় দেখলে নারিকেল ফুলগুলো বলে থাকে। যদিও ওই সময় বোঝা যায় ছোট ছোট নারিকেল ডাব। আমি এই নারীকে ফুলের ফটোগ্রাফি করেছিলাম কিছুদিন আগে আমাদের ঘরের সামনে থেকে। আমাদের ঘরের সামনে কিছু ছোট ছোট নারিকেল গাছ আছে। ওখান থেকে ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম নারিকেল ফুলের ফটোগ্রাফি ।

IMG_20230828_111148.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল আমার অনেক প্রিয়। ছোটকাল থেকে আমরা গোলাপ ফুল চিনে থাকি। তবে হয়তো এখন বর্তমানে অনেক ধরনের ফুল দেখা যায়। সব ফুল গোলাপ ফুলের নিচে। বিশেষ করে গোলাপ ফুলের পাপড়ি গুলো অসাধারণ হয়। আপনারা হয়তো অনেকে জানেন গোলাপ ফুলের মধ্যে ছোট ছোট কাটা থাকে। তারপরও গোলাপ ফুল সবার প্রিয়। এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি অনেকদিন আগে একটি নার্সারি বাগান থেকে। আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20220810_160859.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে তাজা লাল মরিচের ফটোগ্রাফি। মরিচ আমরা সবাই চিনি কারণ মরিচ দিয়ে আমরা সকল ধরনের রান্নাবান্না করি। একদিন আমরা যদি রান্নার মধ্যে মরিচ না দেই তখন আর খেতে পারিনা। যদিও কাঁচা মরিচ যখন একটু বাতি হয় তখন মরিচ গুলো এভাবে লাল হয়ে যায়। তবে এই মরিচ গুলোর মধ্যে ঝাল অনেক। আমাদের ঘরের সামনে আমরা কিছু মরিচের চারা রোপন করেছিলাম। তবে এই মরিচ গাছগুলো থেকে কাঁচা মরিচ নিয়ে আমরা সব সময় খেয়ে থাকি। এবং গাছের মধ্যে এই দুটি মরিচ পেকে গেল। তাই খুব সুন্দর করে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম লাল মরিচের।

IMG_20230828_111325.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে বৃষ্টির সময় বাহিরে দৃশ্যের ফটোগ্রাফি। কিছুদিন আগে বিকেল বেলা পশুর বৃষ্টি হচ্ছিল। তখন আমি আমার হাজবেন্ডের ঘরে সামনের দিকে আসলাম। যদিও ওই সময় আমি আমার শ্বশুরকে নাস্তা দিয়েছি খাওয়ার জন্য। এজন্য আমি দরজাটি খুলেছিলাম কারেন্ট না থাকার কারণে। তখন বৃষ্টি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে বৃষ্টির টপ টপ শব্দ বেশি ভালো লাগলো। তাই অনেক সুন্দর করে এই বৃষ্টি পড়ার দৃশ্য আমি ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20230908_091804.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে ছোট বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে যেগুলো দেখলে অনেক ভালো লাগে। এই বন্য ফুল গুলো বড় বড় সবুজ পাতার মধ্যে খুব ছোট দেখা যায়। বিশেষ করে পাতাগুলো বড়র কারণে ফুলগুলো ছোট দেখায়। তবে ছোট হলে এই ফুল গুলো নিয়ে আমরা খেলা করতাম। এবং এই ফুলগুলো বর্ষার সময় রাস্তার পাশে বেশি দেখা যায়। কিছুদিন আগে বাড়ির সামনে যখন আমি বিকেল বেলা ঘুরতে গেলাম। তখন এই বন্য ফুলের ফটোগ্রাফি করলাম। তাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG20230719133321.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফিক খুবই দারুণ হয়েছে। নীল আকাশের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আমার ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করা কমিউনিটির প্রতিটি মেম্বারের উচিত বলে আমি মনে করি এতে নিজের এংগেজমেন্ট অনেক গুণে বৃদ্ধি পায়। দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে চার নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন সবাই যদি বিভিন্ন রকমের আলাদা আলাদা পোস্ট করে তাহলে কমিউনিটি সৌন্দর্যটা আরো বেড়ে যাবে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

আজকে অনেকগুলো ফটোগ্রাফি দেখেছি এর মধ্যে আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল আপু। দেখে তো আমি চোখ ফেরাতে পারিনি এত সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। শুভকামনা রইল এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি যাতে সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারে ।আপনার মন্তব্যে আর খুশি হলাম।

 3 years ago 

চমৎকার সাতটি রেনডম ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেলাম আপু। প্রতিটি ফটোগ্রাফিই সুন্দর হয়েছে আপু। তবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মন্তব্য পড়েও আমি অনেক অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আপনি পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। প্রতিটা ফটোগ্রাফি মোটামুটি অনেক সুন্দর ছিল। আমার কাছে নারকেল ফুল এবং গোলাপের ফটোগ্রাফি দুইটা সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আবার সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি যাতে সাতটি আলাদা আলাদা ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি

 3 years ago 

আপু আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে সত্যি দারুন লাগে। এছাড়াও আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক অনেক বেশি। যার কারনে প্রতিনিয়ত চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেন। অনেক অনেক ধন্যবাদ আপু, চোখ জুড়ানো ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে আর আপনার মন্তব্য পড়ে ও ভীষণ ভালো।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। সাতটি রেনডম ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে নারকেল ফুলের ফটোগ্রাফি টি বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি সুন্দর বলে দারুন মন্তব্য করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে নারিকেলের ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

চেষ্টা করেছি ফটোগ্রাফি সুন্দরভাবে করার জন্য। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39