রঙিন কাগজ দিয়ে সুন্দর জামা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে অন্যরকম ভাবে রঙিন কাগজে দিয়ে সুন্দর একটি জামা তৈরি করার চেষ্টা করলাম। রঙিন কাগজ দিয়ে মাঝে মধ্যে বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে আমার কাছে। কারণ রঙিন কাগজের যে কোন জিনিস দেখতেও বেশ সুন্দর দেখায়। যেমন বিভিন্ন রকমের অরিগ্যামি অথবা ওয়ালমেট গুলো অনেক সুন্দর দেখায়। কারণ ওই গুলো তৈরি করে ঘরের মধ্যে সাজালে দেখতেও বেশ সুন্দর দেখায়। আমার তো বিশেষ করে ওয়ালমেট তৈরি করে ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে অনেক ভালো লাগে। কিন্তু আজকে কোনরকম ভাবে রঙিন কাগজ কেটে একটি সুন্দর জামা তৈরি করলাম। তাই ভাবলাম আজকের তৈরি করা জামাটি আমাদের সাথে ভাগ করে নেওয়া যাক। আশা করি আমার তৈরি করা এই জামা আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG_20231128_172226.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20231114_184315.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে দুপাশ থেকে চিকন চিকন ভাঁজ করে নিয়ে নিলাম।

IMG_20231114_184627.jpg

IMG_20231114_184656.jpg

ধাপ - ২ :

তারপর দুটি এভাবে ভাঁজ করে পরে এক পাশে ঘাম লাগিয়ে জামার নিচে অংশের মতো তৈরি করে নিলাম।

IMG_20231114_185604.jpg

IMG_20231114_185731.jpg

ধাপ - ৩ :

তারপর আরেকটি রঙিন কাগজ কেটে জামার উপরের অংশের মতো করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20231114_190330.jpg

IMG_20231114_190359.jpg

ধাপ - ৪ :

তারপর উপরের অংশটার সাথে নিচের অংশটাকে ঘাম লাগিয়ে সুন্দরভাবে জোটা লাগিয়ে নিলাম।

IMG_20231114_190600.jpg

IMG_20231114_190618.jpg

ধাপ - ৫ :

তারপর গোলাপি রঙের একটি রঙিন কাগজ নিয়ে গোল করে কেটে নিয়ে নিলাম।

IMG_20231114_190720.jpg

IMG_20231114_190831.jpg

ধাপ - ৬ :

তারপর পিছিয়ে একটি ফুল আর দুটি পাতা কেটে সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20231114_191249.jpg

IMG_20231114_191355.jpg

ধাপ - ৭ :

তারপর জামার মাঝখানে ঘাম দিয়ে গোলাপ ফুল এবং পাতা দুটিকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20231114_191415.jpg

IMG_20231114_191459.jpg

শেষ ধাপ :

এভাবে সুন্দর একটি জামা তৈরি করে নিলাম। আশা করি এই জামাটি আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20231128_172226.jpg

IMG_20231128_172303.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

সুন্দর জামা তৈরি দেখে আমি ইতিমধ্যে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আপু। এক কথায় অসাধারণ লাগতেছে। মাঝখানে ফুল দেওয়ার কারনে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার এধরনের নতুন নতুন ভিন্ন রকম ডাই প্রজেক্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই ধরনের অরিগ্যামি গুলো আমার কাছে অনেক ভালো লাগে।
আপনার প্রস্তুত করা একটি ড্রেসের অরিগাম সত্যি অসাধারণ হয়েছে।
বিশেষ করে কালার কম্বিনেশন এবং প্রস্তুত করা গোলাপ ফুলটি সব থেকে বেশি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তৈরি করা অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে কত কিছুই না বানাতে ইচ্ছে করে।এবং বানালে তা দেখতেও ভালো লাগে।আর নতুন নতুন জিনিস বানাতে কম বেশি সকলেই পছন্দ করে।যাইহোক আপনার রঙ্গিন কাগজ দিয়ে বানানো ফ্রকটিও বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

আপু ড্রেসটা দেখে মনে হচ্ছে নিয়ে আপনার মেয়ের গায়ে পরিয়ে দি এত সুন্দর লাগছে ড্রেসটি । ছোট বাচ্চাদের এ ধরনের ড্রেস পরালে সত্যি খুব ভালো লাগে । রঙিন কাগজের তৈরি ড্রেসটি অসম্ভব ফুটেছে । কালার কম্বিনেশন টাও দারুন হয়েছে ।

 3 years ago 

ঠিক বলেছেন ছোট বাচ্চাদের জন্যই এরকম ড্রেসগুলো কাপড় দিয়ে তৈরি করা হয়। আপনার কথা শুনে ভাবতেছি আমার মেয়ের জন্য একটা তৈরি করব এরকম।

 3 years ago 

রঙিন কাগজের জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে ও খুব ভালো লাগে। আপনি আজ রঙিন কাগজ দিয়ে একটি চমৎকার ড্রেসের পোস্ট শেয়ার করলেন। ড্রেসটি দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা বেশ ভালো লেগেছে আপু।ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটি কাগজের জামা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি জামা তৈরি করেছেন। আপনার এই জামা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জামাটি দেখতে বাচ্চাদের জামার মত দেখাচ্ছে। যদি কোন বাচ্চাকে এই জামা পড়ানো হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। জামার মাঝখানে ফুল দেওয়াতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

যখন আমার মেয়ের হাতে জামাটি তৈরি করার পরে দিয়েছিলাম ও টেনে ছিড়ে ফেলল।

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে বানানো ফ্রক জামা টি আমার তো বেশ পছন্দ হয়েছে আপু। খুব সিম্পল কিছু ধাপ অনুসরণ করে যে কেউই আপনার দেখাদেখি এই জামাটি বানাতে পারবে বলে আমার বিশ্বাস। তবে আপু, শেষের ছবিতে ফ্রকের কুচিতে কিছু একটা বোঝা যাচ্ছে না সেটা কি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তখন আমার কাছে পুঁথি ছিল না
তাই কিছু কটনবাড ছোট ছোট করে কেটে বসিয়ে দিলাম

 3 years ago 

বাহ্ দারুণ হয়েছে আপনার রঙিন কাগজের জামাটি।রঙিন কাগজের জিনিস গুলো দেখতে সত্যি অসাধারণ লাগে আমার কাছে। রঙিন কাগজ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি।যাইহোক আপনার তৈরি করা রঙিন কাগজের জামাটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি করা রঙিন কাগজের জামা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 3 years ago 

সব সময় মতো উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার জামাটি খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটি জামা ।দারুন বানিয়েছেন আপনি ।কাগজের বিভিন্ন কালার হওয়ার কারণে দেখতে অনেক বেশি কালারফুল লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি করা জামা আপনার ভালো লেগেছে জেনে সুন্দর মন্তব্য করেছেন অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38