ফটোগ্রাফি :- সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

GridArt_20230426_044241674.jpg

ফটোগ্রাফি - ১ :

বেগুন ফুলের ফটোগ্রাফি

এটি হচ্ছে খুবই সুন্দর একটা বেগুন ফুলের ফটোগ্রাফি। বেগুন ফুলের সাথে আমরা সবাই অতি পরিচিত। বেগুন ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বেগুন ফুলের কালার টা একটু বেশি পছন্দ করি আমি। আমাদের বাড়িতে আমরা অনেক শাক সবজির চাষ করে থাকি। যেগুলোর মধ্যে বেগুন ও রয়েছে। আমাদের সবজি ক্ষেতে কয়েকটা বেগুন গাছ রয়েছে। অনেকগুলো বেগুনও ধরেছে বেগুন গাছের মধ্যে। আর কয়েকটা ফুলও রয়েছে। কয়েকদিন আগে আমি কাছে পানি দেওয়ার জন্য গিয়েছিলাম। তখন বেগুন ফুল গুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই আমি বেগুন ফুল গুলোর কয়েকটা ফটোগ্রাফি করি নিজের মতো করে।

20230201_091340.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

পাতা গাছের ফটোগ্রাফি

এই পাতা গাছগুলোর সাথে আমরা সবাই খুবই পরিচিত। এরকম পাতা গাছগুলো অনেক মানুষের বাড়িতে দেখা যায়। আমাদের বাড়ির সামনের অংশে এরকম পাতা গাছগুলো রয়েছে অনেকগুলো। আমি সকাল বেলায় বাড়ির চারপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি সব সময়। এবং যদি সুন্দর কিছু দেখে এবং যা আমার কাছে ভালো লাগে সেই জিনিসটার ফটোগ্রাফি করে থাকি। আমি যখন এই পাতা গাছটি দেখে তখন আমার কাছে গাছটি একেবারে অন্যরকম লেগেছিল। খুবই ভালো লেগেছিল দেখতে গাছটি। আসলে গাছটির উপরে শিশির পড়েছিল সকালবেলা হওয়ার কারণে। যার কারণে একটু বেশি ভালো লেগেছিল আমার কাছে। এবং ফটোগ্রাফি করে নিয়েছিলাম সাথে সাথে।

IMG_20220811_161224.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

খোলা আকাশের ফটোগ্রাফি

খোলা আকাশ দেখতে কার কাছেই না ভালো লাগে। আকাশের সৌন্দর্যতা সবাইকে মুগ্ধ করে তুলে। খোলা আকাশ আমাদের সবারই খুবই পছন্দের। নীল আকাশের মাঝে সেই তুলোর মতো মেঘগুলো যেন ভেসে বেড়ায় সারাদিন এবং সবাইকে একেবারে মাতিয়ে তুলে। এই ফটোগ্রাফিটা আমি কয়েকদিন আগে করেছিলাম আমাদের বাড়ির উঠোন থেকে। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি পুরো আকাশে মেঘ জমে আছে খুবই সুন্দর ভাবে। তুলোর মতো ভাসছে মেঘগুলো। আকাশের সেই অপরূপ সৌন্দর্যতা আমার মনটাকে একেবারে অন্যরকম করে দিয়েছিল। আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম দেখে। তাই সাথে সাথে ফটোগ্রাফি না করে থাকতেই পারলাম না। ফটোগ্রাফি করার পর দেখতে আরো বেশি ভালো লাগছিল।

IMG_20220811_162509.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

কসমস ফুলের ফটোগ্রাফি

আমাদের সবার অতি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে কসমস ফুল। ফুল পছন্দ করে না এরকম মানুষ তো এই পৃথিবীতে খুবই কম রয়েছে। অনেক রকমের ফুল রয়েছে আমাদের এই পৃথিবীতে। কসমস ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন অনেক রকমের কালার। আমার কাছে কসমস ফুলের প্রত্যেকটা কালার দেখতে ভালো লাগে। যার মধ্যে এই কালারটা একটু বেশি ভালো লাগে দেখতে। তাই তো এই কালারের কসমস ফুল দেখলে আমি সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। কয়েকদিন আগে আমি একটি নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে আমি এই কসমস ফুলটির ফটোগ্রাফি করেছিলাম। ভীষণ ভালো লেগেছিল আমার কাছে ফুলটির ফটোগ্রাফি করার পরে। আপনাদের কাছেও ভালো লাগবে আমার মনে হয়।

IMG_20220811_171024.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

করলা গাছের ফটোগ্রাফি

এটি হচ্ছে একটি করলার খুবই সুন্দর ফটোগ্রাফি। করলার সাথে আমরা সবাই খুবই পরিচিত। করলা খেতে অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না। এর আগের একটা ফটোগ্রাফিতে আমি বলেছিলাম আমাদের বাড়িতে আমরা সবজি বাগান করেছি। আমাদের সেই সবজি বাগানে করলার গাছও রয়েছে। কয়েকদিন আগে আমি সবজি তোলার জন্য গিয়েছিলাম। তখন আমি করলা গাছের মধ্যে কয়েকটা করলা দেখি। করলা দেখার পরে আমার কাছে ভীষণ ভালো লাগছিল নিজেদের ক্ষেতের করলা দেখার অনুভূতিটা সত্যি একেবারে অন্যরকম ছিল। সেই অনুভূতিটা আমি এই ফটোগ্রাফির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। তাইতো আমি করলার কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

IMG_20220808_174252_mfnr.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

কাঁচা ড্রাগন ফলের ফটোগ্রাফি

আরো অনেক দিন আগে আমি একটা ড্রাগন ফলের বাগানে গিয়েছিলাম। ড্রাগন ফলের বাগানটা ছিল অনেক বড় এবং এপাশে ওপাশে অনেক জায়গা ছিল। খুবই ঘুরাঘুরি করেছিলাম ড্রাগন ফল বাগানে গিয়ে। প্রত্যেকটা ড্রাগন ফল গাছের মধ্যে ড্রাগন ছিল। যদিও ফল গুলো বেশি বড় হয় নাই তখন। কিন্তু কাঁচা কাঁচা ছোট ছোট অনেক ড্রাগন ফল ছিল প্রত্যেকটা গাছের মধ্যে এবং আমি সেই কাঁচা ছোট ড্রাগন ফলের কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমি এই ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করার চিন্তা করেছিলাম। এরকম ফলের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে‌। বিশেষ করে ফল বাগানে গিয়ে সরাসরি ফল গাছ থেকে ফটোগ্রাফি করতে একটু বেশি পছন্দ করি। এই ফটোগ্রাফিটা আমার মনে হচ্ছে আপনাদের কাছেও ভালো লাগবে দেখতে।

IMG_20220810_161529.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি

কয়েকদিন আগে আকাশের অবস্থাটাও একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল। চারিদিকে মেঘ জমে গিয়েছিল এবং বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। যদিও বৃষ্টি হয়নি কিন্তু আকাশের এবং প্রকৃতির এই দৃশ্যটি আমাকে একেবারে মুগ্ধ করে তুলেছিল এবং আমি ছাদের উপরে গিয়ে প্রাকৃতিক দৃশ্যের এই ফটোগ্রাফিটা করেছিলাম। প্রাকৃতিক দৃশ্যের এই ফটোগ্রাফি টা আমি যখন করি তখন সেই সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে আরো সুন্দরভাবে ফুটে উঠেছিল। বিশেষ করে গাছের উপরে আকাশটি দেখতে একেবারে অন্যরকম লাগছিল। অনেকগুলো গাছপালা হওয়ার কারণে গাছের সাথে আকাশের দৃশ্যটি দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ফটোগ্রাফি না করে তখন থাকতেই পারলাম না আমি। ইভ

IMG_20220810_154831.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

নীল আকাশের ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে দারুন সব ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনার কাছে নীল আকাশের ফটোগ্রাফি দারুন লেগেছে, জেনে অনেক অনেক ভালো লাগলো।

 3 years ago 

হুম আপু ঠিক বলেছেন যে ফটোগ্রাফি হলো একটা আর্ট ৷ চাইলেই আমরা ফটোগ্রাফি করতে পারি না ৷ যার জন্য প্রয়োজন জায়গার কিসের ফোটো তুলবো সেটা ৷ আর ফটোগ্রাফি করতে ধৈর্য সময় প্রয়োজন ৷ যা হোক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক সুন্দর প্রানবন্দর লাগছিল ৷

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্যের করে পাশে থাকার জন্য

 3 years ago 

আপনি খুব সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। আপনারা তো দেখছি খুবই সুন্দর সবজি বাগান করেছেন। সবজি বাগানের দুটি সবজির ফটোগ্রাফি করেছেন একটি হচ্ছে বেগুন ফুল আরেকটি হচ্ছে করলার। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে খোলা আকাশ এবং কসমস ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। জাস্ট অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

চেষ্টা করেছি সব ধরনের ফটোগ্রাফি নিয়ে একটি রেনডম ফটোগ্রাফির অ্যালবাম তৈরি করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আজ আপনি বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আসলে প্রকৃতির সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ফটোগ্রাফি করতে গেলেই অনেক ধৈর্য ধরে ফটোগ্রাফি করতে হয়।

 3 years ago 

এক কথায় অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ভাবে সব গুলো ফটোগ্রাফির বর্ননা করেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

একদম সঠিক কথা বলছেন আপু ফটোগ্রাফি গুলো সময় দিয়ে করতে হয় এবং করতেও অনেক ভালো লাগে। আবার সময় দিয়ে করলে দেখতে সুন্দর হয়। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে বেগুন ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আর প্রকৃতির ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আসলেই ফটোগ্রাফি করতে হলে অনেক সময় দিয়ে করতে হয়। সুন্দর মন্তব্য দেখে অনেক খুশি হলাম।

 3 years ago 

অনেকগুলো জীবন্ত ছবি দেখলাম আপু আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে। বেশ সুন্দর আর জীবন্ত মনে হচ্ছে প্রতিটি ফটোগ্রাফি। গাছ, ফুল আর প্রকৃতির এক জীবন্ত মিলন মেলা ঘটেছে মনে হচ্ছে আপনার ফটোগ্রাফিগুলোতে।

 3 years ago 

আপনার এই চমৎকার কমেন্ট দেখে আমারও অনেক অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি সময় নিয়ে করলে খুব ভাল হয়।আপনি বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। আমার কাছে খুব ভাল লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত মূলক মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লাগলো আমার কাছে। বিশেষ করে খোলা আকাশের ফটোগ্রাফি। যেটি আপনি আপনাদের ঘরের সামনে থেকে ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার উৎসাহিত মন্তব্য করে অনেক অনেক খুশি হলাম

 3 years ago 

প্রকৃতি নিয়ে খুব সুন্দর সুন্দর সাতটি ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রত্যেকটা ফটোর অরিজিনাল কালারটা খুব সুন্দর ভাবেই বুঝা যাচ্ছে। সাত নাম্বার ফটো টা মন ছুয়েঁ যাওয়ার মত। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার নিজের কাছেও ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লেগেছে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36