হাতের আঙ্গুলের সাহায্যে আঁকা একটি গাছ

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার হাতে সাহায্যে চেষ্টা করলাম একটি ফুল গাছ আঁকার জন্য। সব সময় তো কত রকম ভাবে ছবি আঁকার চেষ্টা করি। কখনো কখনো জল রং দিয়ে কখনো রং পেন্সিল দিয়ে আবার কখনো রং কলম দিয়ে ছবি আঁকার চেষ্টা করি। তাই ভাবলাম আজকে অন্যরকম ভাবে হাত দিয়েও চেষ্টা করা যাক। প্রথমে তো ভেবেছিলাম ফুল কাজটি হয়তো অন্য রকম হয়ে যাবে। কিন্তু আঁকার পরে দেখলাম খুবই সুন্দর হয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করব না। তারপর ভাবলাম অন্যরকমভাবে আজকে হাত দিয়ে চেষ্টা করলাম সুন্দর একটি ফুল গাছ আকার জন্য। তাই ভাবলাম সেই অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করি। আসলে এরকম অদ্ভুত চিন্তা ধারা গুলো সব সময় আমার মাথার মধ্যে থাকে। তাই যেমন চিন্তা তেমন কাজ হাত দিয়ে আজকে সুন্দর একটি গাছের আর্ট করে নিলাম। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার হাত দিয়ে আঁকা এই গাছটি। হয়তো আপনাদেরও ভালো লাগবে আমার আঁকা এই গাছটি।

IMG_20240111_184950.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর খাতার মাঝখানে প্রথমে একটি আঙ্গুলের মধ্যে গোলাপী কালারের রং লাগিয়ে ছোট্ট একটি ফুল হাত দিয়ে তৈরি করে নিলাম।

IMG_20240111_183619.jpg

ধাপ - ২ :

তারপর সেই ফুলের পাশে একই রকম ভাবে হাত দিয়ে রং করে আরেকটি ফুল সুন্দর করে রং করে নিলাম।

IMG_20240111_183641.jpg

ধাপ - ৩ :

তারপর সেই ফুলগুলোর সাথে সবুজ রং দিয়ে হাতের আঙ্গুল দিয়ে কিছু পাতা সুন্দর করে দুপাশে রং করে নিলাম।

IMG_20240111_183658.jpg

ধাপ - ৪ :

তারপর ফুল গুলোর মাঝখানে আবারো হাতের আঙ্গুল দিয়ে হলুদ রং সুন্দরভাবে করে নিয়ে নিলাম।

IMG_20240111_183707.jpg

ধাপ - ৫ :

তারপর ফুলের নিচে থেকে কালো চিকন মার্কার কলম দিয়ে ফুল গাছের ডালপালা কিছু এঁকে নিয়ে নিলাম।

IMG_20240111_183716.jpg

শেষ ধাপ :

এভাবে আমি হাতের সাহায্যে একটি ফুল গাছ রং নিলাম। আশা করি আমার হাত দিয়ে আঁকা এই ফুল গাছ আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240111_184950.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

হাতের আঙ্গুলের সাহায্যে অঙ্কন করা ফুল গাছটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। সত্যিই এটা খুবই ইউনিক একটি আইডিয়া। আইডিয়াটা বেশ দারুণ লেগেছে আমার। গোলাপি রঙের ফুলগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু,আপনার সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছেই ইউনিক লেগেছে দেখে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ইউনিক আইডিয়া ছিলো আপু। দেখে ভীষণ ভালো লাগলো। হাতের আঙ্গুল ব্যবহার করে মনে হচ্ছে একটি ফুল গাছ তৈরি করেছেন। ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আঙ্গুলের সাহায্য ফুলের গাছ আঁকা বেশ সুন্দর হয়েছে। আমার বাংলা ব্লগ আমাদের অনেক নতুন নতুন আইডিয়া উপহার দিচ্ছে। বেশ সুন্দর এঁকেছেন ফুল সহ ফুলের গাছটি। আঁকার ধাপগুলো সুন্দর বর্ণনা সহ উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ প্রতিনিয়ত আপনাদের পোস্ট গুলো দেখে খুব বেশি অনুপ্রাণিত হয়। বিভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করেন খুব ভালো লাগে। আজকে আপনি আবার আঙ্গুলের সাহায্যে আঁকা একটি ফুলে আর্ট শেয়ার করলেন। কালারটা যেমন সুন্দর হয়েছে। তেমনি ফুলের ডিজাইনটাও খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

চেষ্টা করলাম আপু হাতের আঙ্গুলের সাহায্যে সুন্দর একটি আর্ট করার জন্য।

 3 years ago 

আসলে নিজের কাছের দক্ষতা থাকলেই অনেক রকমের পেইন্টিং করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে গাছের পেইন্টিং করেছেন । আপনার পেইন্টিং বেশ দুর্দান্ত হয়েছে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ঠিক বলেছেন চেষ্টা করলে সব কিছুই সম্ভব
আপনার সুন্দর মন্তব্য পরে আরো ভালো লাগলো

 3 years ago 

হাতের আঙ্গুলের সাথে রং লাগিয়ে সুন্দর একটি গাছ অঙ্কন করেছেন আবার গাছের সাথে ফুল ফুটে আছে সব মিলিয়ে দারুন আর্ট করেছেন আপু আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 3 years ago 

হঠাৎ করে প্রথম কোন কাজ করলে সেটি নিয়ে কিছুটা সংশয় থাকে। আপনার হয়তো এজন্য চিন্তা হচ্ছিল যে এই আর্টটি শেয়ার করতে পারবেন না। কিন্তু করার পরে আসলে কিন্তু খুব চমৎকার লাগছে। হাত দিয়ে যে এত সুন্দর ফুলের আর্ট করা যায় জানাই ছিল না। নতুন একটি আর্ট শিখতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন হঠাৎ করে কোন কাজ করলে সেটি একটু এলোমেলো হয়ে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু

 3 years ago 

হাতের আঙ্গুলের সাহায্যে অসাধারন সুন্দর একটি ফুলও ফুলের গাছ অঙ্কন করেছেন আপু।ভীষণ সুন্দর ও তরতাজা লাগছে ফুলগুলো। মনে হচ্ছে রাশি রাশি ফুল ফুলে আছে একটি সুন্দর গাছে।পুরা অঙ্কনটি আঙ্গুলের সাহায্যে করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর ফুলের গাছ অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38