নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড " শুভ জন্মদিন "

in আমার বাংলা ব্লগ3 years ago

"শুভ জন্মদিন আপু"

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে এই পোস্ট লিখলাম। তাই প্রথমেই প্রিয় @nusuranur নুসুরা আপুকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপুর জন্য অনেক বেশি দীর্ঘায়ু কামনা করি। আপু যেন হাসি খুশি এবং সুন্দরভাবে তার জীবন কাটাতে পারে। আমি আগের বছর আপুর জন্য একটা জিনিস তৈরি করেছিলাম। তাই এবারেও ভেবে রেখেছি আমাদের সবার প্রিয় আপুর জন্য কিছু না কিছু এবারেও তৈরি করব। তাই চেষ্টা করলাম রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড তৈরি করার জন্য। হয়তো আমার তৈরি করা এই কার্ড আপুর কাছে বেশ ভালই লাগবে। আপু সব সময় আমাদের কাজগুলো সুন্দরভাবে পালন করে। ভুল হলেও সেটি সবাইকে ঠিক করার জন্য বলে দেয়। সব সময়ের মতো আপু আমাদের পাশে থাকে। তাই আজকে আপুর জন্মদিন উপলক্ষে এই কার্ড তৈরি করলাম। আজকের দিনটা আপুর জীবনে হাজারো বছর ফিরে আসুক এই দোয়া করি। আশা করি আপনাদের সবার আমার পোস্টটি ভাল লাগবে।

IMG_20231231_191006.jpg

IMG_20231231_191107.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20231212_192227.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিলাম। এবং মাঝখানের কিছু অংশ খালি রেখে দুই পাশ থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20231231_183320.jpg

ধাপ - ২ :

তারপর সাদা কালারের একটা কাগজ নিয়ে তিনটি কাগজ কেটে নিলাম। ওই কাগজটার থেকে একটু ছোট করে।

IMG_20231231_190009.jpg

ধাপ - ৩ :

তারপর বড় কাগজটি একেবারে মাঝখানে এবং ছোট ছোট দুইটি দুই পাশে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20231231_190031.jpg

ধাপ - ৪ :

তারপর আরেকটা রঙিন কাগজ নিয়ে একই মাপের করে দুইটি কাগজ কেটে নিলাম এবং দুই পাশ থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20231231_190047.jpg

ধাপ - ৫ :

তারপর কাগজটার মাঝখানের অংশে গাম লাগিয়ে নিলাম। এরপর ছোট ছোট করে দুইটি গোলাপি কালারের রঙিন কাগজ কেটে, তার উপরে সাদা কালারের দুইটি কাগজ লাগিয়ে নিলাম। এবং ভাঁজ করা কাগজটার মাঝখানের অংশে লাগিয়ে নিলাম।

IMG_20231231_190113.jpg

ধাপ - ৬ :

তারপর কাগজ দুইটির দুই পাশে গাম লাগিয়ে উপর নিচ করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20231231_190127.jpg

ধাপ - ৭ :

তারপরে ছোট ছোট করে কয়েকটা লাভ কেটে নিলাম। তারপরে কার্ডটির একপাশে লাভ গুলো গাম দিয়ে জোড়া লাগিয়ে, কালো কলম দিয়ে দাগ দিয়ে দিলাম।

IMG_20231231_190204.jpg

ধাপ - ৮ :

এভাবে আরেক পাশেও লাভগুলো লাগিয়ে কালো কলম দিয়ে দাগ দিয়ে দিলাম।

IMG_20231231_190223.jpg

শেষ ধাপ :

এভাবে নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে একটি কার্ড বানালাম। আশা করি আমার তৈরি করা এই কার্ড আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20231231_191053.jpg

IMG_20231231_191016.jpg

IMG_20231231_191031.jpg

IMG_20231231_191006.jpg

IMG_20231231_191107.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

প্রথমে নুসুরা আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ।নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপনি। কার্ডটি দেখতে খুব সুন্দর লাগছে। কার্ড তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি কার্ড তৈরি করে আপুকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর সুন্দর ধাপে ধাপে তৈরি করে যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপুর জন্য, নিশ্চয়ই এই কার্ড আপুর খুব পছন্দ হয়েছে। বেশ সুন্দর করে ভালোবেসে এবং যত্ন সহকারে এই জিনিসটি তৈরি করেছেন খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার উৎসাহমূলক কমেন্ট দেখে আরও ভালো লাগলো।

 3 years ago 

নুসুরা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নাসুরা আপুর জন্মদিন উপলক্ষে অসাধারণ একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। পিংক কালার হওয়ায় এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

চেষ্টা করেছি আপুর জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার জন্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রথমে আপুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সেই সাথে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আশা করি এক সাথে নতুন বছর সেই সাথে জন্মদিন সব মিলিয়ে বেশ ভালোই যাবে। খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করলেন আপনি জন্মদিন উপলক্ষে। দেখতে খুবই ভালো লাগলো।

 3 years ago 

সব মিলিয়ে আমার তৈরি করা এই কার্ড আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম

 3 years ago 

নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে দারুন একটি কার্ড তৈরি করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। অনেক সুন্দর করে আপনি নিজের ভালোবাসা দিয়ে এই কার্ড তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

চেষ্টা করেছি আপুর প্রতি ভালোবাসা রেখে সুন্দর এই কার্ড তৈরি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65417.48
ETH 1886.24
USDT 1.00
SBD 0.39