ফটোগ্রাফি :- সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

photocollage_202427132420687.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে সরিষা ফুলের ফটোগ্রাফি। সরিষা ফুল আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। এখন শীতকাল এই কারণে আমাদের এদিকে অনেক মানুষ সরিষা চাষ করেছে। সরিষা ক্ষেতগুলো অনেক বড় বড়। তবে সরিষা ফুল দেখতে গেলে অন্যরকম ভালো লাগে। কিছুদিন আগে আমাদের পরিবারের সবাই মিলে আমরা সরিষা ক্ষেত দেখতে গেলাম। তখন আমি এই সরিষা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সরিষা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20240203_154013.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে নদীর উপরে সুন্দর মসজিদের ফটোগ্রাফি। ছোট ফেনী নদীর উপরে খুব সুন্দর একটি মসজিদ হয়েছে। তবে অনেকের মুখে শুনেছি মসজিদটি দেখতে খুব দারুণ। তবে মসজিদের আকার অনেক ছোট এবং ডিজাইন খুব সুন্দর করে করেছে। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে ছোট ফেনী নদী দেখতে গেলাম। যদিও এই মসজিদটি নদীর ঐ পাশে। তখন আমি নৌকায় করে ওই পাশে গিয়ে এই মসজিদটি দেখে আসলাম। এবং এই মসজিদের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20240203_163209.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। তবে গোলাপ ফুল আমার অত্যন্ত প্রিয় একটি ফুল। গোলাপ ফুলের ঘ্রাণ এবং পাপড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে গোলাপ ফুল সব মানুষ কম বেশি অনেক পছন্দ করে। গোলাপ ফুল হচ্ছে ভালবাসার প্রতীক। গোলাপ ফুল অনেক রকমের আছে তবে নির্দিষ্টভাবে কত রকমের গোলাপ ফুল আছে কেউ বলতে পারেনা। গোলাপ ফুল অনেক কালারের আছে। কিছুদিন আগে আমি একটি ফুলবাগান থেকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20220810_160135.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে শুকনো গাছের কাঠের ফটোগ্রাফি। যখন গাছগুলো একটু বড় হয়ে মারা যায় তখন এই কাঠ গুলো দেখতে অন্যরকম লাগে। আসলে তখন এই কাঠ গুলোর জন্য খুব মায়া হয়। তবে এই গাছের শুকনো কাঠের উপর কেউ ফুটলে সাথে সাথে বড় আকারে এক্সিডেন্ট হবে। কারণ গাছের উপরের অংশ একদম ভয়ঙ্কর। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে নদীর ধারে এই শুকনো গাছের নিচের অংশ ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি গাছের শুকনো কাঠের ফটোগ্রাফি টি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240203_162402.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে গাছের ডালে বসে থাকা পাখির ফটোগ্রাফি। ছোট ছোট পাখিগুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে শীতকালে পাখিগুলো বেশি দেখা যায়। আর শীতকালে গাছের ডালে পাখিগুলো বসে রোদের তাপ নিয়ে থাকে। তবে আমার কাছে ছোট পাখি বা অন্যান্য পাখি এমনিতে বেশি ভালো লাগে দেখতে। এই পাখিকে আমরা মাছরাঙ্গা পাখি বলে থাকি। কিছুদিন আগে আমাদের ঘরের পাশে গাছের উপর বসে রইল তখন আমি এই মাছরাঙ্গা পাখির ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে এই মাছরাঙ্গা পাখির ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20240206_131801.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলকে আমরা অনেকেই মাইকফুল বলে থাকি। তবে এই ফুলের নাম অন্য আরেকটি। সত্যি বলতে এই ফুলের নাম আমার ইতিমধ্যে মনে নেই। তবে এই ফুলগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। বড় বড় ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে থেকে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20220810_161725.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। এই বন্য ফুলগুলো গ্রাম অঞ্চলে জমির মধ্যে এবং রাস্তার পাশে অনেক দেখা যায়। তবে এই ফুলগুলো আকারে অনেক ছোট। সত্যি বলতে এই বন্য গাছগুলোর মধ্যে ছোট ছোট একসাথে অনেক ফুল ফোটে। তবে ছোট থাকতে এই ফুলগুলো দেখলে আমরা নিয়ে খেলাধুলা করতাম। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে নদীর ধারে এই বন্যফুল দেখতে পাই। ওখান থেকে আমি এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240203_161057.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে নদীর উপরে মসজিদের ফটোগ্রাফি এবং সরিষা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

মসজিদের এবং সরিষা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে গোলাপ ফুলের পাশাপাশি নদীর উপরে মসজিদের ফটোগ্রাফিটি দারুন লাগছে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে ফটোগ্রাফি করা নেশাও বটে । আমি যেখানে যাই চেষ্টা করি সেখানকার দৃশ্য খুব সুন্দরভাবে ক্যাপচার করে ফুটিয়ে তোলার। অটোমেটিক্যালি এই ধরনের চিন্তাভাবনা মাথায় চলে আসে। আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। এভাবে ফটোগ্রাফি করতে থাকলে আরো সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ফটোগ্রাফি করতে গেলে অনেকটাই ধৈর্য ধরে করতে হয় তাহলে এই ফটোগ্রাফি গুলো সুন্দর হয়।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে৫ নং ফটোগ্রাফি এবং ৭ নং ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা ৫ নাম্বার এবং ৭ নাম্বার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনি সাতটি রেনডম ফটোগ্রাফি এত সুন্দর করে বর্ণনার মাধ্যমে সবার মাঝে শেয়ার করেছেন দেখেই খুব ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে দুই, তিন, ছয় নম্বর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ছিল। আপনি কিন্তু সত্যি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতে হয়। আপনার ফটোগ্রাফির প্রশংসা না করে পারলাম না।

 2 years ago 

সবগুলোই ফটোগ্রাফি করতে চেষ্টা করেছি সুন্দরভাবে ক্যাপচার করার জন্য আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম।

 2 years ago 

আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দেখে বোঝাই যাচ্ছে আপনি বেশ ভালো ফটোগ্রাফি করতে পারেন। আমার কাছে বেশি ভালো লেগেছে সরিষা ফুল, মসজিদ এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি। এছাড়া প্রতিটা ফটোগ্রাফির বর্ণনা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি সব ধরনের ফটোগ্রাফি গুলো যাতে সুন্দরভাবে করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম।

 2 years ago 

আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল। খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করে সেই ফটোগুলো আমাদের মাঝে শেয়ার করছেন এই পোস্টের মাঝে। অনেক সুন্দর পোস্ট দেখে কিন্তু মন ভরে গেল। বেশ দারুন হয়েছে ক্যাপচার করা ফটোগুলো।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি আজকে। বিশেষ করে বন্য ফুল গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়াও সরিষার ফুল গুলো অসাধারণ ছিল। সব গুলো ফটোগ্রাফি দেখতেই দুর্দান্ত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62633.64
ETH 1783.73
USDT 1.00
SBD 0.38