আমার লেখা কবিতা : " প্রিয়তমা "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
প্রেম কি শুধুই যন্ত্রনা, হয়তোবা কারো জন্য সুখের আবার কারো জন্য হয়তো বা যন্ত্রণার। কারণ যখন মানুষ নিজের ভালোবাসার মানুষকে আপন করে পায় তখন মনে হয় যেন সর্গ সুখে আছে। কিন্তু আবার যখন নিজের মানুষটাকে আপন করে পায় না এমন কি অনেক দূরে চলে যায়, তখন মনে হয় যেন অনেক বেশি যন্ত্রণায় রয়েছে। আর যন্ত্রণাটা যখন নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে পেয়ে থাকি তখন তো সেটা সহ্য করাটা অনেক বেশি কঠিন। আর তার কাছ থেকে ছলনাটা সহ্য করা যায় না। একজন মানুষের ভালোবাসার পক্ষে ছলনাটা মেনে নেওয়া যায়। যেটা আমার নিজের জন্য ও খুবই কঠিন। আজকের বিষয়টি নিয়ে কবিতা লেখার চেষ্টা করেছি।
" প্রিয়তমা "
ঝর্নার মতো কেন,
দুচোখ ঝরছে।
অনেক ব্যথা দিয়ে,
প্রিয়তমা চলে গেলে।
জনে শুনে বিষপান করে,
যন্ত্রণায় হয়েছি কাতর।
প্রেম হয়ে চোখের শ্রাবণ,
চলছে তাই রাত ভর।
কষ্ট পেয়ে শুধু আমি,
মনটা তোমাকে দিয়েছি।
কি কারনে বুঝিনি,
ছিল মনের দুঃখ।
ছলনা ছিল তোমার,
খুব অতি সুখ ছিল।
অনেক হাসির হাতছানি দিয়ে,
মনটা আমার তুমি নিলে।
এখন আমার মন ভেঙ্গে,
গেছ তুমি আমায় ভুলে।
দুচোখ আমার অশ্রু জলে
হৃদয় আমার দুঃখের তলে।
দুচোখ আমার অস্ত্রু ধরে,
দিয়েছো আমার হৃদয় ভেঙে।
কি ভুল ছিল আমার
থাকতে চেয়েছি তোমার সঙ্গে ।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আসলেই প্রেম যন্ত্রণার আবারও সুখেও ৷ ভালোবাসার মানুষটিকে পেলে প্রেম সুখের মনে হয় ৷ আর না পেলে কষ্টের ৷ যাই হোক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ কবিতার প্রতিটি লাইন দারুণ হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
প্রেমই তো জীবন বেঁচে থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা ৷ কিন্তু কখনো কখনো এ প্রেম জীবনে সুখ সয় না ৷ আর তখনি যন্ত্রনা এসে আঘাত করে ৷ আসলে এ প্রেম ভালোবাসার লীলা বড়ই বিচিত্র ৷ তবে জীবনে বেচেঁ থাকার জন্য প্রেম খুবই জরুরি ৷ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ অনেক ভালো ছিল প্রতিটি লাইন ৷অসংখ্য ধন্যবাদ
ঠিক বলেছেন এই জীবনে বেঁচে থাকতে হলে প্রেম খুব জরুরী। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সবসময় বিভিন্ন রকমের টপিক নিয়ে কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতাটি পড়তে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। মনটা ভরে গেল আপনার লেখা আজকের এই কবিতাটি পড়ে। এরকম কবিতা আপনার কাছ থেকে আরও চাই।
খুব সুন্দর করে উৎসাহিত মূলক ভাবে আমার কবিতা নিয়ে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবিবি কবিতার আসরের মাধ্যমে আমরা সবাই কবিতা লেখার প্রতি আরও বেশি আসক্ত হয়ে পড়ছি। এছাড়া আপনি বরাবরই কবিতা লিখতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। কবিতা লেখার দক্ষতা এবং প্রতিভা আপনার মাঝে আছে। তাই তো দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। অনেক অনেক শুভকামনা রইল।
তবে আমি কবিতা লেখার চেষ্টা করি। অন্তত সপ্তাহে একটি কবিতা পোস্ট করার চেষ্টা করি। মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপু ঠিক বলেছেন, প্রেমে সফলতা হলে সুখ লাভ করা যায়। আর যদি প্রেমে ব্যর্থতা আসে তাহলে তা কখনোই সুখকর হয় না। আর সেই বিষয় নিয়ে প্রিয়তমা নামে আপনি যে কবিতাটি লিখেছেন তা সত্যিই অনবদ্য হয়েছে। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রেম এমন একটি জিনিস সফল হলে সুখের আর ব্যর্থ হলে দুঃখের। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য কবিতা নিয়ে।
আসলে আপনি ঠিকই বলেছেন প্রিয় মানুষটাকে যখন নিজের করে পায় না এবং কি অনেক দূরে থাকে সেই যন্ত্রণাটা একেবারে অনেক কষ্টের হয়ে থাকে। প্রিয়তমা কবিতাটি খুবই সুন্দর ভাবে লিখেছেন আপনি। আপনার এরকম টপিক নিয়ে লেখা কবিতা গুলো পড়তে আমি ভীষণ পছন্দ করি। ভালোই ছিল কবিতাটি লেখা টপিক।
আপনার মন্তব্য সব সময় অনেক ভালো লাগে ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি জেনারেল রাইটিং করেন জেনে ভালো লেগেছে। আজ আপনার কবিতা প্রিয়তমা পড়ে খুব ভালো লেগেছে। প্রেম অনিশ্চিত একটি বিষয়। কারো জন্য সুখের হয় আবার কারো জন্য বেদনার। তবে একবার ছলনায় পড়ে গেলে সেই বেদনা ভুলা কষ্টের। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে প্রেম এমন একটি জিনিস অনেক মানুষ হাসে আবার অনেক মানুষ কাঁদে। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
এখানে কি জেনে শুনে হবে নাকি আপু? যাই হোক লেখাটা বরাবরের মতই খুব সুন্দর ছিল। প্রিয়জন কাছে থাকলে যতটা না সুখে থাকি আমরা, দূরে চলে গেলে তার থেকে কয়েক গুণ বেশি যেন ভুগতে হয় । প্রতিনিয়ত যন্ত্রণায় কাতরাতে হয়। যেটার প্রকাশ হয়তো করা সম্ভব হয় না ,,শুধু ভেতরে ভেতরে পুড়তে হয়।
প্রিয় মানুষের দূরে চলে যাওয়া কেন্দ্র করে কবিতা লিখেছেন আপু অনেক হয়েছে। আসলেই অনেক সুন্দর লিখেছেন, প্রসংসা তো করতেই হবে। শুভকামনা রইলো আপু।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।