(এসো নিজে করি) ডাই :- পুরাতন ভাঙ্গা আয়নাকে নতুন করে সাজিয়ে শোপিস তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কারন আমার কাছে ভিন্ন রকমের জিনিসগুলো তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। কারণ সব সময় একই ধরনের জিনিসগুলো সবার কাছে তেমন ভালো লাগেনা। তাই ভিন্ন রকম জিনিস তৈরি করলে যেমন নিজের ঘরেও সাজানো যায় তেমন নিজের কাছেও দেখতে ভালো লাগে। অনেকদিন যাবত আমাদের একটি ছোট আয়না ছিল যেটা ভেঙে গিয়েছে। ভেবেছিলাম এ আয়নার টুকরোটা হয়তো ফেলে দেব। কিন্তু একদিন হঠাৎ করে চিন্তা করলাম আমিও তো এই ভাঙ্গা আয়নার চারপাশে কিছু একটা বসিয়ে নতুন আয়না তৈরি করতে পারি।

তাই যেমন চিন্তা তেমন কাজ ক্লে নিয়ে নিলাম এই আয়না টাকে নতুন করার জন্য। প্রথমে তো বিভিন্ন রকমের ক্লে দিয়ে ছোট বড় ফুল তৈরি নিয়ে নিলাম। কারণ এখন ক্লে দিয়ে সবাই কমবেশি অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে থাকে। তাই আমিও আয়না টার চারপাশে সুন্দর ফুল বসিয়ে আয়না টাকে নতুন করে নিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কেমন হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে পুরোটা তৈরি করার পরে আমি নিজেও দেখে অবাক হয়ে গেলাম। দেখে কেউই বুঝতে পারবে না যে এটা ভাঙা আয়না। মাঝেমধ্যে কিন্তু নিজেদের ঘরের কাজের জিনিস গুলোকে নতুন ভাবে তৈরি করতে নিজেদের কাছে অনেক ভালো লাগে। আমার কাছে কিন্তু এই আয়নাটি তৈরি করার পরে অনেক ভালো লেগেছে। তাই তৈরি করার পরে বিভিন্ন ভাবে কিছু ছবি তুললাম এবং আমার মেয়েকেও দিয়ে ছবি তুলে নিলাম। আশা করি হয়তো আপনাদেরও অনেক পছন্দ হবে আমার তৈরি করা এই ভাঙা আয়নার ডিজাইন।

CollageMaker_2024591362934.jpg

উপকরণ

✓ ভাঙ্গা আয়না
✓ ক্লে
✓ ঘাম
✓ ব্লু গান
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240503_212246.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সবুজ ক্লে এবং কফি কালার ক্লে নিয়ে কিছু গোল ডিজাইন হাত দিয়ে ভাঁজ করে তৈরি করে নিলাম।

IMG_20240509_115939.jpg

ধাপ - ২ :

তারপর একটি ভাঙ্গা আয়নার একপাশে একটি গাছের মতো ঘাম দিয়ে জোড়া লাগিয়ে তৈরি করে নিলাম।

IMG_20240509_115956.jpg

ধাপ - ৩ :

তারপর আরো বিভিন্ন কালারের ক্লে নিয়ে ছোট বড় কয়টি ফুল সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240509_120007.jpg

ধাপ - ৪ :

তারপর ও আরো কয়েক কালারের ক্লে নিয়ে একই রকম ভাবে ছোট বড় করে বিভিন্ন রকমের ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240509_120027.jpg

ধাপ - ৫ :

তারপর সেই ভাঙ্গা আয়নার চারপাশে ফুল গুলোকে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240509_120111.jpg

ধাপ - ৬ :

তারপর একই রকম ভাবে বাকি অংশের চারপাশেও ফুল গুলোকে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে ভাঙ্গা আয়নার চারপাশ ডিজাইন করে নিলাম।

IMG_20240509_120127.jpg

ধাপ - ৭ :

তারপর আবারও নিজের অংশে কফি কালার এবং সবুজ কালারের ক্লে নিয়ে কিছু গাছের ডিজাইন করে নিলাম।

IMG_20240509_120157.jpg

শেষ ধাপ :

এভাবে ভাঙা আয়নার চারপাশে সুন্দর ডিজাইন করে নিলাম। আশা করি আমার এই ক্লে দিয়ে ভাঙ্গা আয়নার চারপাশের ডিজাইন আপনাদের অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240509_111622.jpg

IMG_20240509_111711.jpg

IMG_20240509_111836.jpg

IMG_20240509_111822.jpg

IMG_20240509_111636.jpg

IMG_20240509_111951.jpg

IMG_20240509_111728.jpg

IMG_20240509_111713.jpg

IMG_20240509_111718.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

একজন ভালো ক্রিটিভিটি মানুষের ধারাই পুরাতন জিনিস দিয়ে এত সুন্দর একটি শোপিস বানানো সম্ভব।আমিতো সব সময় আপনার কাজগুলো দেখে অনেক মুগ্ধ হয়ে যাই।আরজও যেমন মুগ্ধ হয়ে গেলাম পুরাতন ভাঙ্গা আয়নার মধ্যে ক্লে দিয়ে খুব সুন্দর সাজিয়ে একটি শোপিস আয়নার রূপে রূপায়িত করেছেন দেখে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।পুরাতন ভাঙ্গা আয়নাকে সুন্দর একটি শোপিস আয়নায় রূপ দেওয়ার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা এই শোপিস আপনার কাছে অনেক ভালো লেগেছে যেন খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

আপনি দেখছি আজকে আবারো পুরাতন একটা জিনিসকে নতুন রূপে পরিণত করলেন। আপনার আইডিয়াগুলো সব সময় ভীষণ ভালো লাগে। আসলে ক্লে দিয়ে ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক বেশি সময় লাগে। আপনি দেখছি পুরাতন একটা আয়না কে অনেকগুলো ফুল দিয়ে সাজিয়ে নতুন করে তুললেন। এটা দেখতে সত্যি অনেক বেশি দারুন লাগছে। বিশেষ করে এই সুন্দর আয়নাতে ছবিটাও বেশ অসাধারণ লাগছে দেখতে।

 2 years ago 

সত্যি বলতে নিজেদের ঘরে ব্যবহার করা জিনিসগুলো দিয়ে নতুন কিছু তৈরি করছে সবার কাছে ভালো লাগে

 2 years ago 

পুরাতন ভাঙ্গা আয়নাকে নতুন করে সাজিয়ে শোপিস তৈরি অসাধারণ হয়েছে। সত্যি আপনার আইডিয়াগুলোর দারুন। আপনি মাঝেমধ্যে ইউনিক ইউনিক এমন ডাই পোস্ট তৈরি করেন। যা দেখতে পেয়ে খুবই ভালো লাগে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন ভাবে পুরাতন ভাঙ্গা আয়নাকে নতুন করে সাজিয়ে শোপিস তৈরি করে শেয়ার করেছেন। আসলে আপনার এত সুন্দর আইডিয়া দেখে আমি মাঝে মাঝে একটু অবাক হয়ে যায়। এত সুন্দর চিন্তাধারা মাথায় রেখে দারুন একটি পোস্ট তৈরি করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আয়না ঠিক ভেঙ্গে যাওয়ার পরে নিজে থেকেই চিন্তা করলাম সুন্দর কিছু তৈরি করবে এই আয়না দিয়ে

 2 years ago 

বাহ্ ,পুরাতন একটা ভাঙ্গা আয়নাকে কি সুন্দর নতুন রূপ দিয়ে দিলেন। আবার এই সুন্দর আয়নার মধ্যে মাইসুনের ছবি দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনিই পারেন সব সময় পুরাতন জিনিসকে নতুন রূপে পরিণত করতে। ক্লে দিয়ে আজকাল দেখছি সবাই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। তবে পুরাতন জিনিসকে নতুন জিনিসে রূপান্তর করাতে আরেকটু বেশি ভালো লাগতেছে। ফুল গুলো দেখতে একটু বেশি অসাধারণ লাগছে।

 2 years ago 

যদি সবাই চেষ্টা করে তাহলে সত্যিই সম্ভব নিজের মতো করে সুন্দর জিনিস তৈরি করে ঘরে সাজানোর জন্য।

 2 years ago 

পুরাতন ভাঙ্গা আয়নাকে নতুন করে সাজিয়ে শোপিস তৈরি অসাধারণ হয়েছে। সত্যি আপনার আইডিয়াগুলো অনেক ভালো হয়। আপনি এই ভাঙ্গা আয়না দিয়ে এত সুন্দর একটি শোপিস তৈরি করলেন। দেখতে অনেক সুন্দর লাগছে, আর ভাঙা জিনিসটাও পূর্ণতা পেল।

 2 years ago 

পুরাতন আয়না দিয়ে তৈরি করা এই শোপিস আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

সত্যিই আপনার এরকম ইউনিক ধরনের একটা সৃজনশীলতার প্রতিভা দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। ভাঙ্গা আয়নাতে আপনি খুবই চমৎকারভাবে ক্লে দিয়ে নতুন একটা রূপ দিয়েছেন দেখতে অপরূপ সুন্দর দেখাচ্ছে। নতুন নতুন এরকম জিনিস তৈরি করতে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা যদি এখন ঘরে শোপিস হিসেবে রেখে দেওয়া যায় দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে। আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বলতে আমার নিজের কাছেও এই শোপিস অনেক ভালো লেগেছে

 2 years ago 

আপনার আইডিয়া কিন্তু বেশ চমৎকার। আচ্ছা আপনি পুরাতন ভাঙ্গা আয়নাকে নতুন করে সাজিয়ে শোপিস করেছেন। তবে পুরান আয়নাটি একদম নতুন ভিন্ন রকম হয়ে গেছে। আর ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ফুল এবং গাছ দেওয়ার কারণে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভাঙ্গা আয়নাকে নতুন করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় মত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

পুরনো ভাঙ্গা আয়না এভাবে নতুন করে সাজিয়ে তোলার আইডিয়াটি সত্যি দারুন ছিল। আপু আপনার ক্রিয়েটিভ আইডিয়াগুলো যতই দেখি ততই ভালো লাগে। সত্যি আপু আপনার হাতের কাজগুলো অনেক সুন্দর আর খুবই আকর্ষণীয়।

 2 years ago 

আমার কাছেও ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35