সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

GridArt_20230718_232302077.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে লাল জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল আমাদের সবার অতি পরিচিত একটি ফুল। জবা ফুল সব জায়গাতে কম বেশি দেখা যায়। জবা ফুলের রস মাথার চুলের মধ্যে দিলে চুলগুলো শক্ত হয় এবং সিদা হয়। এবং হাতের মধ্যে দিলে হাতের চামড়া গুলো উঠে না। অনেকদিন আগে আমি একটি নার্সারি বাগানে গেলাম কিছু ফুলের চারা গাছ কিনার জন্য। ওখানে আমি এই জবা ফুলটি দেখতে পাই। তখন আমি সাথে সাথে এই জবা ফুলের ফটোগ্রাফি করলাম। আজকে অনেক সুন্দর করে এই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20221123-WA0022.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে পিনহুইল ফুল। এই ফুলের নাম আমার জানা নেই। পরে আমি ভূগোলে সার্চ দিয়ে পিনহুইল ফুল নামটি জানতে পারলাম। এই ফুল দেখলে বেশিরভাগ মানুষ মনে করবে এটি নয়ন তারা ফুল। তবে এই ফুল আকারে অনেক ছোট। আমি অনেকদিন আগে একটি নার্সারি বাগানে গিয়েছিলাম। তখন এই ফুল আমার চোখে পড়ে। সাথে সাথে আমি এই পিনহুইল ফুল এর ফটোগ্রাফি করি। তাই আজকে আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি এই ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20230624-WA0008.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটিও হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল অনেক রকমের আছে। তবে নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না জবা ফুল কত কালারের আছে। তবে জবা ফুল যে কালারের হোক না কেন আমার কাছে খুব ভালো লাগে। জবা ফুল গাছগুলো অনেক বছর থাকে এবং অনেক লম্বা হয়। বিশেষ করে জবা ফুল গাছগুলো বাড়ির সীমানার পাশে বেশি লাগায়। এবং এই ফুলগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। আমি অনেকদিন আগে একটি বাড়ির সামনের দিকে যাচ্ছিলাম। তখন বাড়ির সীমানার পাশে এই জবা ফুল দেখতে পাই আমি। ওখান থেকে আমি এই জবা ফুলের ফটোগ্রাফি করলাম।

IMG-20221123-WA0035.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে বাস্তবে ফুলের মত মনে হয়। তবে এই ফুলগুলো বেশিরভাগ সময় অফিসে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায়। তবে আর্টিফিশিয়াল ফুলের কালার ও অনেক ভালো লাগে। অনেকদিন আগে আমি ৯৯ টাকার মার্কেটে গিয়েছিলাম। ওখান থেকে আমি এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছি। তাই আজকে আপনাদের মাঝে এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি এই ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20230606-WA0034.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে প্রাকৃতিক ফটোগ্রাফি। প্রাকৃতিক ফটোগ্রাফি কম বেশি সবাই অনেক ভালো লাগে। যখন দেখবেন আপনার মন ভালো নেই। তখন আপনি কোন প্রাকৃতিক জায়গার মধ্যে গেলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। বিশেষ করে আমি কোথাও ঘুরতে গেলে প্রাকৃতিক পরিবেশ দেখলে তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। অনেকদিন আগে আমি চট্টগ্রামে বেড়াতে গেলাম বড় বোনের বাসায়। যখন বিকেলবেলা ঘুরতে গেলাম তখন আমি এই প্রাকৃতিক ফটোগ্রাফি করলাম। তাই আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করলাম প্রাকৃতিক ফটোগ্রাফিটি।

IMG-20220809-WA0019.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমি জানিনা। তবে আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। আমি প্রথমে এই ফুলগুলোকে মনে করলাম মাইক ফুল হবে। পরে দেখতেছি এটি মাইক ফুল না। তবে আমার কাছে এই ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো। যদিও ফুলগুলো একসাথে অনেকগুলো ফুটেছে। এই কারণে ফুলগুলো দেখতে বেশ ভালই লাগতেছে। অনেকদিন আগে আমি একটি বাড়ির সামনে ফুল গাছ লাগিয়েছিল ওখান থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আপনাদের খুব সুন্দর করে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি এই ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220810_163618.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে সিম গাছের পাতার ফটোগ্রাফি। তবে আমরা সবাই সিম খেতে অনেক পছন্দ করি। তবে এই সিমের পাতাগুলো এক ধরনের এসিডের মত। হঠাৎ করে গায়ের মধ্যে লাগলে ওখান দিয়ে চামড়াগুলো মরে যায়। তবে সিমের পাতাগুলো দেখতে অনেক ভালোই লাগে। এই সিমের পাতার ফটোগ্রাফি অনেকদিন আগে আমি আমার শশুর বাড়ি থেকে করলাম। আমার শাশুড়ি ঘরের সামনে যে সিম গাছ লাগিয়েছিল। ওই গাছের পাতা আমি ফটোগ্রাফি করেছি। আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে সিমের পাতার ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি সিমের পাতার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20230530-WA0015.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বেশি দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। লাল পাপড়ির ফুল গুলো মনে হয় মাইক ফুল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম । প্রকৃতির মাঝে হারিয়ে যেতে খুব ইচ্ছে করতেছে আপনার ফটোগ্রাফি দেখে। জবা ফুলে ফটোগ্রাফিও বেশ দুর্দান্ত হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার ফটোগ্রাফি দুর্দান্ত বলে উৎসাহিতমূলক মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিও জবা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল বলে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো। দেখে খুবি ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি সব সময় খুবই সুন্দর হয়। বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করেছেন সবগুলো ফুল খুবই উজ্জ্বল হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের ছবিটি ও অসাধারণ হয়েছে একেবারে নজর কাড়া। সব মিলিয়ে খুব চমৎকার বর্ণনা দিয়েছেন।

 3 years ago 

আমার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে বলে মন্তব্য করেছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো জবা ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লাগলো। ফটোগ্রাফি এবং পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন শুনে অনেক ভালো লাগলো। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি দেখতে অসাধারন লাগতেছে। আসলে আমিও ফটোগ্রাফি করতে এবং দেখতে ভীষণ ভালোবাসি। সব থেকে রেনডম ফটোগ্রাফি গুলো বেশি ভালো লাগে কারন এক পোস্টের মাধ্যমে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপু খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি এতটা সুন্দর করে ক্যাপচার করেছেন, যা দেখতে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে বেগুনি ও সাদা রঙের আর্টিফিশিয়াল ফুল এবং ৫ নম্বর ফটোগ্রাফিতে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটি একদম চোখ জুড়ানো সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন ।শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফির সাথে আপনার অনুভূতি পড়ে আমি মুগ্ধ হয়েছি আপু। আর প্রাকৃতিক ফটোগ্রাফিটা দেখে বুঝায় যায় না এটা কোন বাস্তব ফটো। এত সুন্দর সবুজ প্রকৃতি কিভাবে সম্ভব। বৃষ্টির জন্য সব গুলো গাছ যৌবন ফিরে পেয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

দুর্দান্ত ফটোগ্রাফি করেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো বুঝতে পারছি না। আর্টিফিশিয়াল ফুল দেখে প্রথমে সত্যি ফুল মনে করেছিলাম। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আর্টিফিশিয়াল ফুলগুলো আমাদের এখানে ৯৯ টাকার মার্কেটে পাওয়া যায়। ওই দোকানে গেলে ফুলগুলো দেখলে মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39