আর্ট :- কার্ডবোর্ড এর মধ্যে আঁকা পাখির পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে আমি একটি গাছের ডালে বসে থাকা পাখির সুন্দর একটি পেইন্টিং। আমার নিজের আঁকা পেইন্টিং গুলো সব সময় আমার কাছেই বেশ ভালই লাগে। কারণ এরকম পোস্টার রং দিয়ে পেইন্টিং গুলো করতে অনেক সময় দিয়ে করতে হয়। তাছাড়া এরকম পেইন্টিং গুলো আঁকতে ধৈর্য দিয়ে আঁকতে‌ হয় কারণ একটু এলোমেলো হয়ে গেলে পুরো আর্ট নষ্ট হয়ে যায়। কিন্তু আমি সব সময় আমার আর্টগুলোর পিছনে বেশ অনেকটাই সময় দিয়ে থাকি। এই আর্ট আমি অনেকদিন আগেই করেছিলাম কিন্তু সময় কারণে করা হয়ে উঠেনি। তাই আজকে চেষ্টা করলাম আপনাদের মাঝে এই সুন্দর আর্ট নিয়ে আবার নতুনভাবে হাজির হওয়ার জন্য। আশা করি আমার করা এই পাখির পেইন্টিং আপনাদের সবার বেশ ভালোই লাগবে।

20230103_111346.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20220219_195416_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। তারপরে কার্ডবোর্ডের উপরে গোল বৃত্ত দিয়ে কাঁচি দিয়ে কাটতে লাগলাম। এভাবে কার্ডবোর্ডটি গোল করে কেটে নিলাম।

20230102_192326_mfnr.jpg

20230102_193231.jpg

ধাপ - ২ :

তারপরে পেস্ট কালার সিলেক্ট করে ব্রাশ দিয়ে কার্ডবোর্ডটি পেস্ট কালার করে নিলাম।

20230102_200616_mfnr.jpg

20230102_201120_mfnr.jpg

ধাপ - ৩ :

এরপর কার্ডবোর্ডটির উপরে পেন্সিলের সাহায্যে গাছের ডাল এবং একটি পাখি এঁকে নিলাম।

20230102_202638_mfnr.jpg

20230102_203103.jpg

ধাপ - ৪ :

তারপরে সাদা রং দিয়ে কার্ডবোর্ডের কিছু কিছু অংশে গোল গোল করে ফোটা এঁকে নিলাম।

20230102_203740_mfnr.jpg

20230102_204713_mfnr.jpg

ধাপ - ৫ :

তারপরে কালো রং দিয়ে গাছের ডালগুলো রং করতে লাগলাম। এভাবে কালো রং দিয়ে গাছের ডালগুলো খুব সুন্দর করে রং করে নিলাম।

20230102_205248_mfnr.jpg

20230102_210617_mfnr.jpg

ধাপ - ৬ :

এরপর ডালগুলোর মধ্যে লাল রং দিয়ে ছোট ছোট করে ফুল আঁকতে লাগলাম। কিভাবে বেশ কয়েকটা রং দিয়ে ফুল এঁকে নিলাম।

20230102_211531_mfnr.jpg

20230102_213057_mfnr.jpg

ধাপ - ৭ :

তারপরে সবুজ রং দিয়ে ডালগুলোর মধ্যে ছোট ছোট ফোটা দিয়ে পাতা এঁকে নিলাম।

20230102_215039_mfnr.jpg

20230102_215046_mfnr.jpg

ধাপ - ৮ :

তারপরে দুই থেকে তিনটি কালার সিলেক্ট করে চিকন অনেকটা তুলি নিয়ে পাখিটা রং করে নিলাম।

20230102_220814_mfnr.jpg

20230102_221946_mfnr.jpg

ধাপ - ৯ :

এরপর কার্ডবোর্ডটির চারপাশে কালো রং করে নিলাম চিকন করে। তারপরে কার্ডবোর্ড এর পেছনের অংশে একটা সুতা লাগিয়ে নিলাম গাম দিয়ে।

20230102_223655_mfnr.jpg

20230103_111317.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20230103_111346.jpg

20230103_111325.jpg

20230103_111333.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার এত সুন্দর পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেইন্টিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। তবে আজকের এই পেইন্টিং সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুল পাতা যেমন সুন্দর হয়েছে তেমনি পাখিও খুব সুন্দর হয়েছে। আপনার পেইন্টিং এর ফিনিশিং খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এত সুন্দর পেইন্টিং দেখে অবাক হয়ে গেলাম। চোখ যেন আমার সার্থক। কার্ড বোর্ডের মধ্যে পাখির পেইন্টিং টা এক কথায় অসাধারণ হয়েছে। সাথে ডালপালা এবং ফুল বেশ ভালো এঁকেছেন।অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর একটি পাখির পেইন্টিং করেছেন। পেইন্টিংটি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে আর্টটি সম্পূর্ণ করেছেন। আর্টের কালার কম্বিনেশন খুব ভালো ছিল। আমার কাছে ছোট ছোট বিভিন্ন কালারের ফুল গুলো খুব ভালো লেগেছে। সুন্দর একটি পেইন্টিং আমাদেরকে উপহার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কার্ডবোর্ড এর উপরে পাখির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন প্রথমে পেন্সিল দিয়ে পাখি সহ গাছের ডাল অঙ্কন করে পরবর্তীতে কালারফুল ভাবে উপস্থাপন করেছেন। এক কথায় অসাধারণ সুন্দর লাগছে আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি বরাবরই ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং তৈরি করে থাকেন। পেন্টিং গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে কার্ডবোর্ড এর মধ্যে পাখির পেইন্টিং আর্ট করেছেন দেখতে অসাধারন লাগছে। গাছের ডালে পাখি বসে আছে। দেখতে দারুন লাগছে। এধরনের পেন্টিং আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আজকে কার্ডবোর্ডের মধ্যে খুবই চমৎকার করে একটি পাখি অঙ্কন করেছেন। এ ধরনের জিনিসগুলো তৈরি করতে বেশ সময় সাপেক্ষ। কিন্তু তৈরি করার পরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটি তৈরির প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কোন কিছুর উপরে এই ধরনের পেইন্টিং গুলো করলে অনেক সুন্দর হয়। আর আমার কাছে পেইন্টিং করতে অনেক বেশি ভালো লাগে। এবং কি পেইন্টিং দেখতেও আমি অনেক পছন্দ করি। কার্ডবোর্ড গোল হওয়ার কারণে বেশি সুন্দর লাগছিল এই পেইন্টিং টাকে দেখতে। কালার কম্বিনেশনও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার এরকম দক্ষতা মূলক নিখুঁত কাজ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমি। এটা কিন্তু ঘরের দেয়ালে লাগালেও অনেক সুন্দর লাগবে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করা লাগে।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে কার্ড বোর্ডের উপর করা পাখির পেইন্টিংটি। এ ধরনের পেইন্টিং করতে বেশ সময় লাগে। কারন একটি রং না শুকালে অন্য রং এর কাজ করা যায় না। কালার সিলেকশনো যথাযথ হয়েছে । তাই দেখতে বেশি সুন্দর লাগছে। এই পেইন্টিংটি দেয়ালে টাঙ্গিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগবে। ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

কার্ডবোর্ড এর মধ্যে আঁকা পাখির খুবই সুন্দর পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা চিত্র দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাই। সব সময়ই আপনি নতুন ধরনের পদ্ধতি ব্যবহার করে চিত্র অঙ্কন করে থাকেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38