রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতির ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে রঙিন কাগজের প্রজাপতির ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। রঙিন কাগজ দিয়ে এরকম সুন্দর জিনিসগুলো তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই সব সময় কোন না কোন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। বিশেষ করে এরকম সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করে ঘরে দেয়ালে টাঙিয়ে রাখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাতে ঘরের সৌন্দর্যটাও আরো অনেক বেশি বেড়ে যায়। এরকম জিনিসগুলো তৈরি করতে একটু সময় নিয়ে তৈরি করতে হয়। কারণ এর প্রতিটি ধাপ তৈরি করতে অনেক সময় লাগে। তাও প্রতিদিনের মতো আজকেও এই সুন্দর প্রজাপতির ওয়ালমেট তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই প্রজাপতির ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG-20230603-WA0030.jpg

উপকরণ

✓ রঙিন কাগজ
✓ কার্ডবোর্ড
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG-20230602-WA0028.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের মধ্যে একটি প্রজাপতির স্কেচ এঁকে নিলাম।

20230531_203954_mfnr.jpg

20230531_204003_mfnr.jpg

ধাপ - ২ :

তারপর কাঁচি দিয়ে সুন্দরভাবে পেন্সিলের দাগ অনুযায়ী প্রজাপতি টাকে কেটে নিয়ে নিলাম।

20230531_204313_mfnr.jpg

20230531_204327_mfnr.jpg

ধাপ - ৩ :

এরপর কার্ডবোর্ডের প্রজাপতির মুখটাকে কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

20230531_204903_mfnr.jpg

20230531_204918_mfnr.jpg

ধাপ - ৪ :

তারপর একটি নীল রঙিন কাগজকে দুপাশ থেকে সুন্দরভাবে ছোট ছোট ভাঁজ করে নিলাম।

20230531_200124_mfnr.jpg

20230531_200203_mfnr.jpg

ধাপ - ৫ :

এইভাবে ছোট রঙিন কাগজগুলোকে ভাজ করে করে কয়েকটি ধাপের ফুলের মতো তৈরি করে নিলাম।

20230531_203625_mfnr.jpg

20230531_205143_mfnr.jpg

ধাপ - ৬ :

তারপর বড় ফুলটাকে ঘাম দিয়ে সুন্দরভাবে গোল করে জোড়া লাগিয়ে নিলাম।

20230531_212540_mfnr.jpg

20230531_212805_mfnr.jpg

ধাপ - ৭ :

তারপর একটি লম্বা রঙিন কাগজের মধ্যে রঙিন কাগজের ফুলগুলোকে এক এক করে গাম জোড়া লাগিয়ে নিলাম।

20230531_213212_mfnr.jpg

20230531_215156_mfnr.jpg

ধাপ - ৮ :

তারপর বড় ফুলটার মাঝখানে ঘাম দিয়ে প্রজাপতিটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম।

20230531_213459_mfnr.jpg

20230531_213747_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতির ওয়ালমেট তৈরি করে নিলাম। আশা করি এই সুন্দর ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG-20230603-WA0027.jpg

IMG-20230603-WA0030.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আরে বাহ্ খুব চমৎকার ছিল তো আপনার এই রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতির ওয়ালমেট। রঙিন কাগজ ব্যবহার করে যে কোন কিছু তৈরি করলে আমার কাছে খুব ভালো লাগে সেগুলো দেখতে। এই ওয়ালমেটটি যদি ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা হয় তখন খুবই ভালো লাগবে দেখতে। এরকম কিছু ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য ও অনেক বেশি বৃদ্ধি পায়। আপনার এরকম দক্ষতা মূলক কাজের প্রশংসা করতে হয়।

 3 years ago 

ঠিক বলেছেন রঙিন কাগজ ব্যবহার করে যে কোন কিছু তৈরি করলে এমনি তো অনেক ভালো লাগে। আপনার উৎসাহত মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক তাই আপু এ ধরনের ওয়ালম্যাট বানিয়ে ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে বেশ ভাল লাগে। আপনার তৈরি করা ওয়ালম্যাটটিও দেখতে বেশ সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভাল লেগেছে। ওয়ালম্যাট তৈরির ধাপ সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ।

 3 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট দেখতে বেশ সুন্দর হয়েছে বলে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতির ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখতে খুব সুন্দর লাগছে। এগুলো ঘরে ঝুলিয়ে রাখতে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার।

 3 years ago 

হ্যাঁ আপু এই ধরনের ওয়ালমেটগুলো ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে প্রজাপতির ওয়ালমেট তৈরি করেছেন। ঠিক বলেছেন এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের মধ্যে লাগালে সৌন্দর্য বেড়ে যায়। তবে আপনার প্রজাপতির ওয়ালমেট দেখে বোঝা যাচ্ছে আপনার অনেক সময় লেগেছে। যদিও রঙিন কাগজ দিয়ে কিছু বানানো হয় দেখতে এমনি তো অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের প্রজাপতির ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আমার এই ওয়ালমেট তৈরি করতে একটু সময় লেগেছে বেশি। চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতির ওয়ালমেট। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি বেশ সুন্দরভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের কিছু বানাতে অভিজ্ঞতা লাগে। খুব সুন্দর করে সাজিয়ে মন্তব্য করাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে প্রজাপতির ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে এবং প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে উপস্থাপন করেছেন। যে কেউ দেখলে খুব সহজে তৈরি করতে পারবে এই ওয়ালমেটটি। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাইপোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রঙিন কাগজের প্রজাপতি ওয়ালমেট নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর রঙিন কাগজের এরকম কিছু তৈরি করলে সেগুলো বেশ আকর্ষণের আগে এবং ওয়ালমেট তৈরি করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনি প্রজাপতির ওয়ালমেট আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব সুন্দর লেগেছে আমার কাছে। ঘরের মধ্যে লাগালে নিশ্চয়ই খুব ভালো লাগবে। সত্যি আপনার দক্ষতা রয়েছে আপু।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া প্রজাপতির ওয়ালমেট তৈরি করে আমি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছি দেখতে বেশ ভালই লাগতেছে। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের কমিউনিটির ডাই প্রজেক্ট গুলো সত্যিই দারুন। এত ইউনিক ইউনিক ডাই শেয়ার করে থাকে যে গুলো দেখলে আশ্চর্য হয়ে যায়। রঙিন কাগজ দিয়ে প্রজাপতিটা দারুন ছিল। ধন্যবাদ ।

 3 years ago 

আমার রঙিন কাগজের প্রজাপতিটা দারুন হয়েছে বলে মন্তব্য করাই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে খুব চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39