"আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পেইন্টিং || গ্রামের নাম " আমার বাংলা ব্লগ "

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240608-WA0034.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই আমাদের প্রিয় দাদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবারে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আসলে বর্ষপূর্তি মানেই হচ্ছে আনন্দের দিন। আর আমরা কিন্তু একদিন নয় বেশ কয়েকদিন ধরে আনন্দ করে থাকি। যেমনটা হয়েছিল গত বছরেও। তবে এই বছরেও বেশ জমজমাট আয়োজন হয়েছে। তবে আমার কাছে প্রতিযোগিতায় জয়েন করতে ভীষণ ভালো লাগে। এইজন্য এবারের প্রতিযোগিতায় জয়েন করার জন্য ভেবে নিলাম। আমি ভাবলাম যেহেতু আমার কাছে আর্ট করতেই ভালো লাগে, তাই জন্য আমি বর্ষপূর্তি উপলক্ষে একটি পেইন্টিং করবো। তবে পেইন্টিং এ কি কি উপস্থাপন করবো, এটা ভাবতেই অনেক সময় লেগে গেলো। অনেক চিন্তা ভাবনা করে বের করলাম, আমি একটি গ্রামের দৃশ্য আঁকবো।

IMG-20240608-WA0033.jpg

পেইন্টিং এর থিমস :- গ্রামের নাম "আমার বাংলা ব্লগ "

এই গ্রামের নাম হবে আমার বাংলা ব্লগ। এই গ্রামে থাকবে ঘরবাড়ি এবং নদী-নালা, তার সাথে রাস্তা এবং গাছপালা তার সাথে সবুজ প্রকৃতি। আর এই গ্রামে বসবাস করা প্রতিটা মানুষ আমার বাংলা ব্লগের সদস্য। যারা সব সময় আমার বাংলা ব্লগ নিয়ে কাজ করে। এই গ্রামে একটা স্কুল রয়েছে, যার নাম হচ্ছে এবিবি স্কুল। এখানে এই গ্রামের প্রতিটা সদস্য ক্লাস করে গ্রাজুয়েশন কমপ্লিট করে। গ্রামের সবাই সারাক্ষণ ব্লগিংয়ের মাধ্যমে সময় কাটায়। এখানে একটা জায়গা দেখতে পাচ্ছেন গাছের নিচে বসে দুই বন্ধু মোবাইলে ব্লগিং করছে। আবার একটা গাছের নিচে একজন ব্লগার পেইন্টিং করছে বসে বসে। তারা তাদের পছন্দমত কাজ নিয়ে ব্যস্ত। আর যেহেতু সামনেই আমাদের তৃতীয় বর্ষ, সে উপলক্ষে পুরো একদল ব্লগার সেটা নিয়ে আনন্দে মেতে আছে। তাদের মাঝখানে রয়েছে আমাদের তৃতীয় বর্ষ, আর তারা তৃতীয় বর্ষ উপলক্ষে বেশ আনন্দ ফুর্তিতে রয়েছে। এই সব কিছু মিলিয়ে সাজিয়েছি আমি আমার বাংলা ব্লগ গ্রাম। তবে জানিনা থিমসটা কার কেমন লাগবে ‌ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই প্ল্যান অনুযায়ী আমি পুরো পেইন্টিংটা কমপ্লিট করি। তবে পেইন্টিং একটু বড় সাইজের হওয়াতে অনেক বেশি সময় দিতে হয়েছে। পুরো পেইন্টিংটা করার পর আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

IMG-20240608-WA0030.jpg

IMG-20240608-WA0027.jpg

IMG-20240608-WA0031.jpg

আঁকার উপকরণ

✓ ক্যানভাস
✓ অ্যাক্রলিক রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG20240609111302.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বড় ক্যানভাস নিয়ে নিলাম। তারপর সেই ক্যানভাস বোর্ডের চারপাশে আমার বাংলা ব্লগ গ্রামের মত কিছু কিছু দৃশ্যগুলোর স্কেচ এঁকে করে নিলাম।

IMG_20240608_073412.jpg

ধাপ - ২ :

প্রথমে আমি উপরের ক্যানভাস এর মধ্যে সাদা এবং নীল রং দিয়ে আকাশটাকে সুন্দরভাবে কালারফুল করে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_073428.jpg

ধাপ - ৩ :

তারপর আকাশের নিজের অংশে দূরের জায়গা এবং দূরের ছোট ছোট গাছগুলোকে সবুজ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_073445.jpg

ধাপ - ৪ :

তারপর উপরের একপাশে ঘরের চারপাশের জায়গাটাকে হালকা কালার দিয়ে রং করে নিলাম।তারপর ঘর গুলোকে বিভিন্ন কালার দিয়ে রং করে পাশের একটি নদী সুন্দরভাবে নীল রং দিয়ে রং করা নিয়ে নিলাম।

IMG_20240608_073526.jpg

ধাপ - ৫ :

তারপর সেই ঘরগুলোর জানালা এবং দরজা কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_073541.jpg

ধাপ - ৬ :

তারপর ঘরের নদীর পাশে দূরের রাস্তা কফি কালার এবং সাদা রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_073600.jpg

ধাপ - ৭ :

তারপর ক্যানভাস বোর্ড এর নিচের অংশে মোবাইল হাতে নিয়ে বাংলা ব্লগের কাজ করার এবং পেইন্টিং করা কিছু ছেলে মেয়ের আর্ট বিভিন্ন কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20240608_073617.jpg

ধাপ - ৮ :

তারপর ছেলে মেয়েগুলো বসে থাকার চারপাশে ঘাস গুলোকে সবুজ রং এবং হলুদ রং দিয়ে সুন্দরভাবে রঙ করে নিয়ে নিলাম।

IMG_20240608_073633.jpg

ধাপ - ৯ :

তারপর পেইন্টিং করা মেয়েটির পাশে একটি বড় গাছ বিভিন্ন কালার দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_073644.jpg

ধাপ - ১০ :

তারপর মোবাইল হাতে নিয়ে বাংলা ব্লগের কাজ করা ছেলে মেয়ে গুলোর পাশে আরও একটি গাছ বিভিন্ন কালার দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_073919.jpg

ধাপ - ১১ :

তারপর উপরের ছোট বড় ঘর গুলোর পাশে কিছু দূরের গাছ সুন্দরভাবে সবুজ রং এবং বিভিন্ন কালার দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_074019.jpg

ধাপ - ১২ :

তারপর অন্য আরেক পাশে একটি এবিবি স্কুল এবং একটি বড় গাছ সুন্দরভাবে বিভিন্ন কালার দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_074048.jpg

ধাপ - ১৩ :

তারপর আরেক পাশে মাঝখানের অংশ খালি রেখে চারপাশের খালি জায়গাটাকে সবুজ রং এবং হলুদ রং দিয়ে আবারো সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_074107.jpg

ধাপ - ১৪ :

তারপর গোল ভাবে হাত ধরে কয়েকটি ছেলে মেয়ের আর্ট করে তারপর বিভিন্ন কালার দিয়ে তাদের গায়ের জামা গুলো সুন্দরভাবে কালারফুল করে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_074121.jpg

ধাপ - ১৫ :

তারপর মাঝখানের কিছু খালি জায়গার মধ্যে হালকা কফি কালার রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240608_074132.jpg

ধাপ - ১৬ :

তারপর মাঝখানে থ্রি ইয়ার্স এর লোগো সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম। চারপাশে ছেলে মেয়েরা থ্রি ইয়ার্স উপলক্ষে আনন্দ করতেছে।

IMG_20240609_084910.jpg

শেষ ধাপ :

IMG-20240608-WA0033.jpg

IMG-20240608-WA0030.jpg

IMG-20240608-WA0038.jpg

IMG-20240608-WA0037.jpg

IMG-20240608-WA0036.jpg

IMG-20240608-WA0032.jpg

IMG-20240608-WA0031.jpg

IMG-20240608-WA0027.jpg

IMG-20240608-WA0028.jpg

IMG-20240608-WA0026.jpg

IMG-20240608-WA0025.jpg

IMG-20240608-WA0029.jpg

IMG-20240608-WA0039.jpg

IMG-20240608-WA0035.jpg

IMG-20240608-WA0034.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনি আপনার পেইন্টিং এর মাধ্যমে এত সুন্দর করে গ্রামের ছবি ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো। একটি গ্রামে সবাই নিজের ব্লগিং নিয়ে ব্যস্ত থাকে দেখে ভালো লাগলো। আপনার আইডিয়াটা দারুন ছিল।

 2 years ago 

এ ধরনের সুন্দর একটি গ্রাম ফুটিয়ে তুলতে পেরেছি তাদের নিজের কাছেও বেশ ভালো লেগেছে

 2 years ago 

বাহ আপু আপনার আইডিয়াটি কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। আসলেই যদি এরকম একটি গ্রামে আমরা সবাই থাকতে পারতাম তাহলে কতই না আনন্দ হতো। আমার বাংলা ব্লগের সদস্যদের নিয়ে একটি গ্রাম ভাবতে কি ভালো লাগছে। আর আপনার পেইন্টিংটি কিন্তু অসাধারণ হয়েছে। অনেক বেশি কালারফুল তার জন্য এত ভালো লাগছে দেখতে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে আমার বাংলা ব্লগ গ্রাম সাজিয়ে সুন্দর একটি পেইন্টিং করার জন্য

 2 years ago 

বাহ দেখে মুগ্ধ হয়ে গেছি আপু এত সুন্দর একটি গ্রামের চিত্র অংকন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। এই বিশেষ আয়োজনের সবার কাছ থেকে বিশেষ কিছু দেখতে পাচ্ছি। আপনি বেশ সুন্দর বড় প্রজেক্ট তৈরি করে নিলেন গ্রামের চিত্রটি। আমার কাছে তবে বেশ ভালো লাগলো আপু। অনেক দক্ষতা দিয়ে খুব সুন্দর ভাবে তৈরি করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমার করা এই প্রাকৃতিক দৃশ্য আপনার কাছে বেশ ভালো লেগেছে যেন ধন্যবাদ

 2 years ago 

আপু বলেন তো এই গ্রামের বাসিন্দা কি আমরা? আপনার আমার বাংলা ব্লগের গ্রামে তো দেখছি সব কিছুই রেখেছেন। এবিবি স্কুল সহ আমাদের কেও। দারুন ছিল আপনার আমার বাংলা ব্লগের গ্রামের পেইন্টিং অঙ্কন। ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এই গ্রামের বাসিন্দা আমরা নিজেরাই ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

আমার বাংলা ব্লগের গ্রাম তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুবই সুন্দর একটি ধারণা নিয়ে তৈরি করেছেন। আসলে আপনার এই পোস্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখতে পেয়ে সত্যি প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি।

 2 years ago 

আমার এই পেইন্টিং প্রশংসা পাওয়ার মত বলে মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপু। কালার কম্বিনেশন টা সত্যিই দারুন লাগছে দেখতে। ফাইনাল আউটপুট টা অনেক বেশি সুন্দর লাগছে। বিশেষ করে থিম টা সবচেয়ে বেশি ভালো লাগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি পুরো আর্ট এবং কালার কম্বিনেশনটা সুন্দরভাবে করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আমার বাংলা ব্লগ এর ৩বছর উপলক্ষে আপনি খুব চমৎকার একটি গ্রামের পেইন্টিং করেছেন। দেখে খুবই ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আসলেই তিন বছর উপলক্ষে সবাই বেশ সুন্দর সুন্দর কাজ করতেছে তাই আমিও সুন্দর পেইন্টিং করলাম

 2 years ago 

আপনি আর্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি গ্রাম তৈরি করেছেন। আপনার আর্ট করা গ্রামটির সাথে আমার বাংলা ব্লক কমিউনিটির মিল রয়েছে। আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে মিল রেখে পার্টি সম্পন্ন করেছেন। আপনার আর্টটি দেখে মনে হচ্ছে আসলে আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট।

 2 years ago 

পরবর্তীতেও এভাবে চেষ্টা করে যাব যাতে আপনাদের মাঝে আরো সুন্দর কিছু প্যান্টি উপহার দিতে পারে

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপু। আপনার করা আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেছি আপু এত সুন্দর একটি গ্রামের চিত্র অঙ্কন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কালার কম্বিনেশনটা সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে।আবার দেখতেছি এবিবি স্কুলও আছে পেইন্টিং এর ভিতরে। এক কথায় এই অসাধারণ হয়েছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর এই আমার বাংলা ব্লগ গ্রামের এটি পেন্টিং করে শেয়ার করার জন্য

 2 years ago 

পেন্টিংটা খুব সুন্দর হয়েছে আপু ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37