আমার লেখা কবিতা : " প্রতারণার শিকার "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আসলে আমাদের জীবনে দেখা যায় কোন প্রিয় মানুষ থাকে। কিন্তু সেই প্রিয় মানুষটা যখন প্রতারণা করে প্রতারণা মেনে নেওয়া খুবই কঠিন। তখন আর ওই মানুষটাকে কিছুতেই সহ্য করা সম্ভব হয় না। এতটাই অসহ্য জীবন হয়ে ওঠে যেন মনে হয় প্রিয় মানুষটা জীবনে না থাকলেই ভালো হতো। তাহলে হয়তোবা জীবনটা আরো সুন্দর হতো। প্রিয় মানুষ নিজের জীবনে অপ্রিয় হয়ে উঠলে সেটা খুবই কঠিন। তখন মনে হয় যেন সেই প্রতারণার থেকে বাইরে আসতে পারলেই ভালো লাগতো। সেই ভালোবাসাটা না থাকলেই হয়তো ভালো হতো। জীবনের সব কষ্টের কারণ সেটাই দাঁড়ায়। সবকিছুই আসলে এলোমেলো হয়ে যায়। মনে করি এটাই আসলে বিষন্নতা। তখন আসলে প্রতারণা শিকার হতে হয়।

Pink & Blue Watercolor Painted Canvas Quote Instagram Post_20231006_225154_0000.jpg

" প্রতারণার শিকার "

সবকিছু ভুলে যেতে চাই,
জীবন নতুন করে ফিরে পেতে চাই।
তুমি চলে যাও,
অনেক দূরে চলে যাও ‌

কোন দুঃখ, কোন কষ্ট,
আমার জীবনে আর নাই।
প্রতারণার শিকারে ভালোবাসা যখন,
হলো না আজ অবসাদ।

সেই ভালোবাসা চাই না ফিরে পেতে,
যে ভালোবাসা কষ্টের কারণ।
কোন দুঃখ কোন কষ্ট,
আমার জীবনে আর নাই।

কখনো দাওনি তুমি,
মনের বিপরীতে মনের প্রতিদান।
করেছ আঘাত শুধু,
ছিঁড়ে গেলো হৃদয়ের বাঁধন।

কোন দুঃখ কোন কষ্ট,
আমার জীবনে আর নাই।
তোমাকে ছাড়া কোনো কষ্ট নেই,
ভুলতে চাই সব কিছু।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

আসলে চেষ্টা করতে করতেই একসময় ভালো কবিতা লিখতে পারবেন। আমরাও চেষ্টা করে যাচ্ছি, আপনি এগিয়ে আসুন নবীন লেখকদের কাতারে।

যাইহোক প্রিয়জন হঠাৎ করেই বদলে গেলে সেটা মেনে নেয়া ভীষণ কষ্টের ব্যাপার। আপনি বেশ গুছিয়ে নিজের অনুভূতি মিশিয়ে কবিতাটি উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কবিতা নিয়ে সুন্দর মন্তব্য করেছে তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের বাস্তব জীবনে এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলো প্রতারণার শিকার হয়। অনেক সম্পর্ক আছে যারা প্রতারণায় পড়ে যায়। আপনি সুন্দর কবিতা লিখলেন প্রতারণার শিকার নিয়ে। কবিতাটি পড়তে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি কবিতার কথা গুলো সাজালেন।

 3 years ago 

কবিতার মাধ্যমে আমার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছি ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে প্রিয় মানুষটা প্রতারণা করলে তা মেনে নেওয়া অনেক বেশি কঠিন এবং কষ্টকর। সেই প্রতারণা আমাদেরকে তিলে তিলে কষ্ট দেয়। হয়তো আমরা তার কাছ থেকে এরকম কিছু আশা করিনি, কিন্তু সে আমাদের সাথে সবশেষে প্রতারণা করলো এরকমটা দেখা যায়। আজকে আপনি প্রতারণার শিকার নিয়ে অনেক সুন্দর করে একটা কবিতা লিখেছেন। আমার কাছে ভালো লেগেছে কবিতাটা পড়তে।

 3 years ago 

ঠিক বলেছেন প্রিয় মানুষটা প্রচারণা করলে তা মেনে নেওয়া অনেক কঠিন এবং কষ্টকর। যাই হোক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু নিজের প্রিয়জন যখন প্রতারণা করে। তখন যেমন নিজের বেঁচে থাকর প্রতি অনীহা জন্মে যায়। একইভাবে সেই প্রিয়জনকেউ আর সহ‍্য করা যায় না। মানুষের চরিত্র সাধারণত এইরকমই। চমৎকার লিখেছেন কবিতা টা আপু। পড়ে অনেক ভালো লাগল। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যাকে যত বেশি ভালোবাসা যায় তাকে তত বেশি ঘৃণা ও করা যায়। কবিতা নিয়ে সুন্দর মন্তব্য করাই অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

পছন্দের বা ভালোবাসা মানুষ যখন প্রতারণা করে তখন খুবই দুঃখ এবং কষ্ট লাগে। তাই অনেকেই পিছন ফিরে তাকাতে চায় না সব কিছু ভুলতে চাই। আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রিয় মানুষের আঘাত সত্যি অনেক কষ্টকর। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন।প্রতারণার শিকার কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ যখন প্রতারণা করে তখন মেনে নেওয়া যায় না। যাকে একসময় অনেক ভালোবাসে তার প্রতারণার কারণে তাকে জীবনের সবচেয়ে বেশি ঘৃণাও করে। যাইহোক শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে কবিতাটি উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রতারণার শিকার কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতাটি পড়ে খুব সুন্দর করে তুমি মন্তব্য করেছ। তোমার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62834.62
ETH 1778.03
USDT 1.00
SBD 0.38