ফটোগ্রাফি :-সাতটি রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে ছোট ফেনী নদীর ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য এবং নদীর ফটোগ্রাফি গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আমার হাজবেন্ডের বাড়ির পাশে ছোট ফেনী ছোট নদী আছে। তাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে নদীর ধারে যেতে। যদিও নদীর দুইপাশে সরকারিভাবে বিভিন্ন ধরনের গাছ রোপন করেছে এই কারণে পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে নদীর ধারে আমি ঘুরতে গেলাম আমার হাজবেন্ডের সাথে। তখন আমি এই নদীর ফটোগ্রাফি করেছিলাম। আজকে এই নদীর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে ফুরুস ফুলের ফটোগ্রাফি।ফুরুস ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। একসাথে এক ডালে অনেকগুলো ফুল ফোটে। এবং এই ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। এবং ফুলের পাপড়ি গুলো দেখতে বেশ ভালো লাগে। আমি তো এই ফুলগুলো অনেক বেশি পছন্দ করি। অনেকদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। যদিও ফুল গাছগুলো বাড়ির একপাশে ছিল। তাই আজকে আমি এই ফুরুস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম আপনাদের মাঝে। আশা করি ফুরুস ফুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে লতা পাতার মধ্যে হেডিং বসে থাকার ফটোগ্রাফি। হেডিং এগুলোকে আমরা আবার হরিণ ও বলে থাকি। সবুজ লতা পাতার মধ্যে এই হিড়িং গুলো বসে থাকে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আর লতাপাতা সবুজ দেখতে এমনিতে বেশ চমৎকার লাগে। অনেকদিন আগে আমাদের বাড়ির পাশে আমি ঘুরতে গেলাম তখন আমি এই বন্য লতা পাতার মাঝে হেডিং দেখতে পেলাম। তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে একটি পুরনো ঘরের ফটোগ্রাফি। বড় বড় দালানকোটার পাশে এই ছোট ঘর গুলো থাকে যখন নষ্ট হয়ে যায় তখন এরকম হয়ে যায়। আসলে এই ছোট নষ্ট হয়ে যাওয়া ঘরটি দেখে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি আসলো। তখন আমি এই ঘরের ফটোগ্রাফিটি করেছিলাম। যদিও এই ঘরের মধ্যে আগে তারা রান্নাবান্না করত। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে তার এক আত্মীয়ের বাড়িতে গেলাম তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে কাশফুলের ফটোগ্রাফি। আমাদের এদিকে নদীর পাশে বা নোলার পাশে এই কাশফুল গুলো দেখা যায়। তবে কাশফুল একসাথে অনেক হলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। ছোটকালে এই কাশফুল গুলো নিয়ে আমরা অনেক খেলা করতাম। মূলত এই কাশফুলগুলো আকারে অনেক লম্বা এবং কাশফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে আমি নদীর পাশে একটি নলার সামনে থেকে এ কাশফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুল গুলো দেখতে এমনিতে ভালো লাগে। আমাদের এদিকে গ্রামাঞ্চলে এই ফুল গুলো দেখা যায়। বড় বড় সবুজ পাতার মধ্যে চিকন ফুল গুলো দেখতে অস্বাভাবিক ভালো লাগে। কিছুদিন আগে আমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি সামনে থেকে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম ।আশা করি এই ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৭ :
এটি হচ্ছে পিনাক কাছে ফটোগ্রাফি। আমাদের এদিকে নদীর দুইপাশে এই পিনাক গাছগুলো সরকারিভাবে রোপণ করেছে। তবে এই গিছ গুলো এক সমান দেখতে অনেক ভালো লাগে। যখন নদীর ধারে বাতাস হয় তখন পিনাক গাছ গুলো থেকে শো শো শব্দ শোনা যায়। পিনাক গাছগুলো একসাথে দেখলে সত্যি অনেক ভালো লাগে। কিছুদিন আগে নদীর ধারে যখন ঘুরতে গেলাম তখন আমি এই পিনাক গাছের ফটোগ্রাফি করেছিলাম। তবে আমাদের এখানে অনেকেই এই গাছগুলোকে সরকারি গাছ বলে থাকে। যাই হোক আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
বিভিন্ন রকমের রেনডম ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর করে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা দৃশ্য এতটাই সুন্দরভাবে ফুটে উঠেছে যা দেখে আমি মুগ্ধ। সাদা কালারের ফুরুস ফুলটার ফটোগ্রাফি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
এরকম ভিন্নরকম ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার কাছে ভালো লাগলো অনেক।
https://twitter.com/bdwomen2/status/1729748925765103665?t=Mscs7cCESWP4ZQ7GCLswVw&s=19
আমাদের কমিউনিটিতে দারুন দারুন ফটোগ্রাফি সকলে পোস্ট করে থাকেন, যা এক কথায় অসাধারণ। প্রথমেই ছোট ফেনী নদীর ফটোগ্রাফিটা দুর্দান্তভাবে তুলে ধরেছেন, যা দেখে আমি রীতিমতো মুগ্ধ। এরকম মুহূর্ত যদি বাস্তবে দেখতে পারতাম ভীষণ ভালো লাগতো। ফুরুস ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি আজকে আমি নতুন দেখলাম এবং ফুলটি সাদা বর্ণের হওয়ায়, দারুন লাগতেছে। পুরনো ঘরের ফটোগ্রাফি এরকম ঘর এখনকার সময় খুব দেখায় যায় না, আপনার মাধ্যমে দেখতে পেলাম। কাশফুল তো আমাদের সকলেরই খুব প্রিয়, কাশফুল যখন ফোটে আমরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ি। নাম না জানা ফুলটি অনেক চমৎকার ছিল। আপনি আপনার হাসবেন্ডের বন্ধুর বাড়ির সামনে এই ফটোগ্রাফিটা করেছেন চমৎকার ছিল। পিনাক গাছড়ি অনেক সুন্দর।এই গাছটি আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু নাম জানতাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম। আপনি দুর্দান্ত কিছু ফটোগ্রাফি ও বর্ণনা শেয়ার করেছেন ।
চেষ্টা করেছি ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু ফটোগ্রাফি করতে কিন্তু আমার ও অনেক ভালো লাগে। আপনি কিন্তু আজ দারুন ফটোগ্রাফি করেছেন। আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে তো থো খেয়ে গেলাম। আসলে ফটোগ্রাফির কোনটি রেখে কোনটির কথা বলবো সেটাই ভাবছি বসে বসে। দারুন ছিল আপনার আজকের ফটোগ্রাফি।
আপনার কাছেও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে জেনে আমি নিজেও খুশি হলাম।
দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপু, প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল তবে এর মধ্যে ফুরুস ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাদা ফুলের পাপড়ি গুলো যে কাউকে আকৃষ্ট করবে।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
ফটোগ্রাফি পোস্ট ঘুরে দেখে এর সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে।
আপনার পোষ্টের মাধ্যমে বেশ সুন্দর সৌন্দর্য উপভোগ করলাম বিশেষ করে ফেনী নদীর সৌন্দর্য এবং ফুরুস ফুল।
এই ফুলটির সাথে প্রথমবারের মতো পরিচিত হলাম আপনার পোষ্টের মাধ্যমে।
আমাদের এদিকে ফেনী নদীর দৃশ্যটা আমার কাছেও ভীষণ ভালো লাগে।
সব সময় আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখার চেষ্টা করি। কারণ আপনার ফটোগ্রাফি গুলো খুবই ইউনিক হয়। বেশ সুন্দরভাবে দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেন। আজকে শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ইউনিক কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি তাতেই আমি অনেক খুশি।
আপু আপনি আজকে আমাদের মাঝে রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে ফটোগ্রাফি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি বেশি মুশকিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কাশফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
ফুরুস ফুলের ফটোগ্রাফি টি দারুন হয়েছে আপু। এই ফুলটি এর আগে দেখেছি কিনা আমার মনে হচ্ছে না। তবে ফুলটি দেখতে ভীষণ ভালো লাগছে। তাছাড়া আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন দেখছি। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার কাছে প্রাকৃতিক অথবা ফুলের ফটোগ্রাফি গুলো করতে বেশি ভালো লাগে।
আপনি খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে যে কেউ মুগ্ধ হবে বলে মনে হচ্ছে। সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি দারুণ একটা বর্ণনা দিয়েছেন। আপনার এই ফটোগ্রাফি পোষ্টের মধ্যে আমার কাছে ২ এবং ৬ নম্বর ফটোগ্রাফিটে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।