প্রজাপতির ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে আপনাদের সাথে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে ভাগ করে নেব। কারন আমার এরকম ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক ভালো লাগে। তাই আমি সব সময় চেষ্টা করি পেইন্টিং এর পাশাপাশি এরকম আর্ট গুলো করার জন্য। আমার এমনিতেই এরকম আর্ট গুলো করতে অনেক সময় লেগে যায়। কিন্তু তাও আমি দিনের বেলা সময় না পেলেও রাত্রেবেলা চেষ্টা করে এরকম আর্ট গুলো করার জন্য। কারণ রাত্রিবেলা একা একা বসে এরকম আর্ট গুলো করতে অনেক ভালো লাগে আমার কাছে। কারণ একা বসে আর্ট করলে কোন অসুবিধা হয় না আর গুলো নষ্ট হওয়ার জন্য। তাই আমি আজকেও খুব সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমি চেষ্টা করি সব সময় নিত্য নতুন কিছু আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। বিশেষ করে এরকম আর্ট গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট টিও আপনাদের সবার অনেক পছন্দ হবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি প্রজাপতি এঁকে নিলাম। তারপরে কলম দিয়ে প্রজাপতিটির উপরে এঁকে নিলাম। তারপরে প্রজাপতির শরীরের ভেতরের অংশ এঁকে নিলাম।
ধাপ - ২ :
তারপর কালো কলমটি দিয়ে ডানার উপরের অংশে গোল গোল করে একটি ডিজাইন করে নিলাম। তার একটু নিচে অন্য একটি ডিজাইন করে নিলাম।
ধাপ - ৩ :
তারপর নিজের অংশে একটি কালো দাগ দিয়ে চারপাশে একেবারে ছোট ছোট করে কয়েকটি ফোঁটা দিয়ে দিলাম। এর নিচের অংশে অন্য একটি ডিজাইন করে নিলাম।
ধাপ - ৪ :
তারপরে চিকন চিকন করে কয়েকটি দাগ দিয়ে এভাবে অন্য একটি ডিজাইন করে নিলাম।
ধাপ - ৫ :
এর নিচের অংশে লাভ এঁকে কয়েকটি ফোটা দিয়ে দিলাম। তারপরে অন্য একটি ডিজাইন করে নিলাম।
ধাপ - ৬ :
একেবারে শেষের দাগের ভেতরে খুবই সুন্দর দেখে ভিন্ন দেগে ফুলের একটি ডিজাইন করে নিলাম।
ধাপ - ৭ :
এরপর ডানা গুলোর পাশে কালো কলমটি দিয়ে খুবই সুন্দর ভাবে কয়েকটি কালো দাগ দিয়ে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপনার প্রজাপতি ম্যান্ডেলা বেশ দুর্দান্ত হয়েছে। আসলে আপনার ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে ধাপে ধাপে প্রজাপতির মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রজাপতিটি দেখতে বেশি দারুন দেখাচ্ছে। এত চমৎকার আর্ট পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার প্রজাপতির ম্যান্ডেলার আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সময়ের সঠিক ব্যবহার করে থাকেন আপনি। রাতের বেলা একা একা থাকার চেয়ে যে কোন ধরনের কাজ যেমন মেন্ডেলার চিত্র অঙ্কন করেছেন খুবই সুন্দর হয়েছে। আপনি এই ধরনের চিত্র অঙ্কন করতে পছন্দ করেন আমার কাছে মেন্ডেলার চিত্র অংকন দেখতে খুবই ভালো লাগে।
ঠিক বলেছেন দিনের বেলায় অনেক ধরনের কাজ করতে হয়। কিন্তু আমি রাতের বেলায় অল্প একটু টাইম পেলেও এই কাজগুলো করতে সময় দিই।
খুবই সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। প্রজাপতির ম্যান্ডেলা আর্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আর ইউনিক লাগছে ।ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য
খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। এই ধরনের আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনাকে ধন্যবাদ এইরকম একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।।
আমারও এরকম ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক ভালো লাগে।
https://twitter.com/bdwomen2/status/1610922346990403587?t=EcEmtD-rui-ak0qY186eeA&s=19
এ ধরনের ম্যান্ডেলার আর্ট গুলো একটু নিরব মনে করলে করতে ভাল লাগে তাই আপনি রাত্রিবেলা করেন অনেক ভাল করেন।আপনি বেশ সুন্দর করে প্রজাপতির একটি ম্যান্ডেলার আর্ট তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে।আমার কাছে প্রজাপতি খুবই প্রিয় তাই আপনার ম্যান্ডেলা আর্ট দেখে অনেক ভালো লেগেছে।
ঠিক বলেছেন এই সব ধরনের আর্ট গুলো করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। কারণ একবার নষ্ট হয়ে গেলে কিছু করার থাকে না।
দিনের বেলায় সুযোগ না পেলেও রাতের বেলায় আর্ট গুলো কমপ্লিট করে ফেলেন। হ্যাঁ ম্যান্ডেলা আর্ট করতে একটু বেশি সময় লাগে কারণ নিখুঁত হাতে এই আর্ট করতে হয়। প্রজাপতির ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে আপু তাছাড়া কিভাবে এই আর্ট করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ঠিক বলেছেন দিনের বেলায় তেমন একটা সুযোগ পাইনা। তাই রাত্রিবেলা চেষ্টা করি আর্ট গুলো করার জন্য।
অসাধারণ একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।এই আর্মাট এর মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিনিয়তই আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট ব্লগ আমাদের উপহার দিয়ে আসছেন। আজকেরে ম্যান্ডেলা আরটিও আমার কাছে অনেক ভালো লেগেছে।
আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে আপনার ক্রিয়েটিভিটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
চেষ্টা করলাম আপনাদের মাঝে প্রজাপতির আর্ট টি সুন্দরভাবে করেআপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
আপনি ঠিকই বলেছেন আপু মেন্ডেলা আর্ট করতে অত্যন্ত সময়ের প্রয়োজন হয়। আপনি সেই সময় এবং ধৈর্য দিয়ে সাধারণ কলম আর পেন্সিলের সাহায্যে খুব সুন্দর একটি প্রজাপতি মেন্ডেল আর্ট করলেন। প্রজাপতির মেন্ডেলা আর্ট করতে যেয়ে এর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।
আসলেই মার্কার কলম দিয়ে আর্ট গুলো করতে অনেক সময় লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ