সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

GridArt_20230712_133946165.jpg

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুল আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই ফুলগুলো অনেক কালার আছে। পিটুনিয়া ফুলগুলো টপের মধ্যে লাগালে দেখতে বেশ ভালোই লাগে। বিশেষ করে এই ফুল গুলো বাসার সামনে এবং অফিসের সামনে বেশি দেখা যায়। তবে এই ফুল গাছ গুলো বেশিদিন টিকে না একটু বেশ কম হলে ফুল গাছগুলো মারা যায়। তবে এই ফুলের কালার আমার কাছে বেশি ভালো লাগে। অনেকদিন আগে আমি একটি নাসারী বাগান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230711-WA0001.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। বন্যফুল অনেক রকমের আছে যেগুলো দেখলে মানুষের মন এমনি ভালো হয়ে যায়। তবে এই ফুলের কালার আমার কাছে অনেক ভালো লাগলো। কিছুদিন আগে আমি নদীর ধারে ঘুরতে গেলাম। তখন নদীর উপরে এই বন্য ফুলগুলো আমি দেখতে পাই। দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তাই সাথে সাথে আমি এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছি। আজকে অনেক সুন্দর করে এই জন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220811_162004.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে।ক্যালেন্ডুলা ফুলের কালার ও বেশ চমৎকার। তবে এই ফুলগুলোর পাপড়িগুলো অনেক পাতলা এবং ফুলগুলো অনেক ছোট। তবে এক গাছের মধ্যে একসাথে অনেকগুলো ফুল ফোঁটে। অনেকদিন আগে আমি একটি নার্সারি বাগানে গিয়েছিলাম। তখন আমি এই ক্যালেন্ডুলা ফুল গুলো দেখতে পাই। এবং সাথে সাথে আমি এই ফুলগুলো ফটোগ্রাফি করি। তাই আজকে অনেক সুন্দর করে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230711-WA0002.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে পাতাবাহারের ফটোগ্রাফি। তবে এই পাতাবাহার গাছ গুলো দেখলে মনে হয় গাছের ফটোগ্রাফি। একদম ধান পাতার মতো গাছগুলো। তবে এই পাতাবাহারের পাতাগুলো অনেক বড় বড়। এবং একটা দুইটা পাতাবাহার গাছ লাগালে অনেকগুলো হয়ে যায়। অনেকদিন আগে আমি নার্সারি বাগানে গিয়েছিলাম ঘোরার জন্য। ওখানে আমি এই পাতাবাহার গাছগুলো দেখতে পাই। এবং ওই নার্সারি বাগান থেকে আমি এই পাতাবাহারের ফটোগ্রাফি করেছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230711-WA0000.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে প্রাকৃতিক ফটোগ্রাফি। আসলে প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো মানুষের হৃদয়কে নাড়া দিয়ে থাকে। বিশেষ করে বিকেল বেলা আকাশ যখন মেঘলা থাকে তখন এই প্রাকৃতিক পরিবেশ গুলো অনেক ভালো লাগে। হালকা সাদা মেঘ এবং নীল এরকম আকাশ দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমি আমাদের বাসার ছাদের উপরে গিয়েছিলাম। তখন মেঘলা আবহাওয়ার করানে আকাশটা একদম থমকে ছিল। ওই সময় আমি এই আকাশের ফটোগ্রাফি করেছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

20230702_182309.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুল আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। বিশেষ করে ফুল এবং ফুলের ঘ্রাণ বেশি ভালো লাগে। যারা ফুল প্রেমিক তারা এই ফুলগুলো অনেক পছন্দ করবে। বর্তমান সময়ে এই ফুল গাছগুলো বিভিন্ন জায়গাতে দেখা যায়। আমি নিজেও এই গাছ গুলো বাড়িতে রোপন করেছি। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ গুলো মারা গেছে। এই ফুলের ফটোগ্রাফিও করেছিলাম আমি একটি নার্সারি বাগান থেকে। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20220811_160814.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে নৌকার ফটোগ্রাফি। নদীতে এই নৌকাটি আমি দেখতে পাই। মূলত বিকাল বেলা আমরা নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। যদিও নদীতে অনেক কচুরিপানা ছিল। এই কারণে নৌকা চলাচল করতে অনেক কষ্ট হয়েছে। তবে দূরদূরান্ত থেকে লোক আসলে এই নৌকার মধ্যে বসে একটু অধিক এদিক ঘুরে। এবং নৌকা ওয়ালাকে টাকা দেই। তখন নৌকাটি দেখে আমি ফটোগ্রাফি করেছি। তাই আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর করে এই নৌকার ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি এই ফটোগ্রাফি দেখে আপনারা অনেক ভালো লাগবে।

20230702_182230.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

সবগুলি ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে।এছাড়া ও বন্য ফুল পাতাবাহার সবই ভালো লেগেছে ।সব শেষের ছবিটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছে এটি কোন ক্যালেন্ডারের ছবি।

 3 years ago 

নদীর ধারে ঘুরতে গিয়ে নৌকা দেখে ফটোগ্রাফি করেছি। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি আজকে খুব সুন্দর করে সাতটি ভিন্ন রকম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লাগলো। আপনি বিভিন্ন জায়গা ঘুরতে গিয়ে এসব ফটোগ্রাফি গুলো করেছেন। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো আমার কাছে নৌকার এবং ক্যালেন্ডুলা ফুল ও কসমস ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অসাধারন মন্তব্য দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে নৌকার ফটোগ্রাফি কসমস ফুলের ফটোগ্রাফি এবং ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ফটোগ্রাফি, এত সুন্দর ছিল দেখে আমি মুগ্ধ হয়েছি। সবথেকে ভালো ছিল তিন নাম্বার ফুলের ফটোগ্রাফি টা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আজকে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমার কাছে ফটোগ্রাফি পাঁচ ও ফটোগ্রাফি ছয় খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন এবং পাঁচ ও ছয় নম্বর ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি সত্যি বলেছেন আপু ফটোগ্রাফিও একটি আর্ট। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। প্রতি সপ্তাহে আপনার থেকে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি চাই। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি প্রতি সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করি। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি তো আস্তে আস্তে প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে যাচ্ছেন 👌 আপনার ফটোগ্রাফি গুলা সব সময় আমার কাছে খুব ভালো লাগে। আজকেরটাও অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন ।তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

কসমসের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লেগেছে আপু। প্রতি সপ্তাহে আপনি খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। ছোট নদীতে নৌকার ফটোগ্রাফিটাও বেশ দারুন লেগেছে আমার। প্রতি সপ্তাহে আপনি খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কিছুদিন আগের নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম ঈদের সময়। তখন আমি এই নৌকার ফটোগ্রাফি করেছি। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ক্যালেন্ডুলা , কসমস, পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। ইচ্ছে করছে ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসি, কিন্তু ফুল তো গাছেই সুন্দর একটা। প্রাকৃতিক সৌন্দর্যর ফটোগ্রাফি এবং নৌকার ফটোগ্রাফিও খুব ভালো লেগেছে আপু। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

প্রকৃতিক ফটোগ্রাফি এবং নৌকার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38